০৯:৪৪ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের কাভার্ড ভ্যানের চাপায় তানজিলা আক্তার নামের এক নারী মারা গেছেন।
মঙ্গলবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। উল্লেখ্য, তানজিলা ছিল আশুগঞ্জ পাওয়ার স্টেশনের ৪০০ মেগাওয়াট নর্থ ইউনিটের নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন ভূঁইয়ার স্ত্রী।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, তানজিলা তার স্বামী আমজাদ হোসেন ভূঁইয়ার মোটরসাইকেলে চড়ে ভৈরবের একটি আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে গ্রাফিক্স ডিজাইন কোর্সের ক্লাসে যাচ্ছিলেন। তারা যখন আশুগঞ্জ গোলচত্বর এলাকায় পৌঁছান, তখন একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে ওভারটেক করার চেষ্টা করে পেছন থেকে ধাক্কা দেয়।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
এই ধাক্কায় তানজিলা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান সড়কে এবং কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের দেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন