ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

গণতান্ত্রিক চর্চার পরিসর বর্তমান সংসদে আরও বেড়েছে


গণতান্ত্রিক চর্চার পরিসর বর্তমান সংসদে আরও বেড়েছে

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এ কথা বলেছেন, ‘জাতীয় সংসদ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। গণঅভ্যুত্থানের পর নতুন যে জাতীয় সংসদ নির্বাচিত হয়েছে, সেই সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক। অতীতের বিভিন্ন নির্বাচিত সংসদ নিয়ে জনগণের মধ্যে নানা প্রশ্ন ও সমালোচনা ছিল। তবে বর্তমান সংসদে জনগণের প্রতিনিধিত্ব, মতপ্রকাশ এবং গণতান্ত্রিক চর্চার সুযোগ আরও বিস্তৃত হয়েছে।’

তিনি শুক্রবার (১৭ জুলাই) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাউতিকান্দা গ্রামে এ বিষয়টি উল্লেখ করেন।

ডেপুটি স্পিকার আরও বলেন, ‘জাতীয় সংসদ এখন জনগণের রাজনীতি চর্চার অন্যতম ক্ষেত্র। আগামী বাংলাদেশের কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে সংসদ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনার ভূমিকা পালন করবে। সরকারি ও বিরোধীদল উভয়ের অংশগ্রহণে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সংসদকে আরও কার্যকর করার প্রচেষ্টা চলছে। ২৪-এর গণঅভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন, তাদের আত্মত্যাগের প্রতিফলন ঘটানোর লক্ষ্যেই আমরা কাজ করছি।’

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

এ সময় ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল, ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানসহ অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরা সীমান্তে অভিযান, ভারতীয় মালামাল জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৪ পি.এম


সাতক্ষীরা সীমান্তে অভিযান, ভারতীয় মালামাল জব্দ

১৭ জুলাই, ২০২৬ : সাতক্ষীরা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং ওষুধ উদ্ধার করা হয়েছে। সাতক্ষীরা সদর এবং কলারোয়া উপজেলার কাঁকডাঙ্গা, মাদরা এবং ঝাউডাঙ্গা বিওপি’র আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে শুক্রবার এই মালামাল জব্দ করা হয়। উদ্ধার করা ভারতীয় মালামালের মূল্য মোট ৮ লাখ ৫০ হাজার টাকা।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাঁকডাঙ্গা বিওপি’র বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কেঁড়াগাছি নামক স্থান হতে ভারতীয় ওষুধ উদ্ধার করে, এবং মাদরা বিওপি’র বিশেষ আভিযানিক দল একই উপজেলার রাজপুর নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

এছাড়া, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার কামারবাইসা নামক স্থান থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করেছে। জব্দ করা ভারতীয় মালামালের বাজার মূল্য সর্বমোট ৮ লাখ ৫০ হাজার টাকা। তবে, বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা মালামাল ফেলে পালিয়ে যায়, ফলে তাদের আটক করা সম্ভব হয়নি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টিকে বাসস’কে নিশ্চিত করেছেন এবং জানান যে, জব্দ করা ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। তিনি আরো জানান, জনস্বার্থে এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরসিংদীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৭ পি.এম


নরসিংদীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নরসিংদীর রায়পুরায় দু'টি শিশু শিক্ষার্থীর পানিতে ডুবে মৃত্যু ঘটে। শুক্রবার (১৭ জুলাই) সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর গ্রামের নামারচর বিলে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু দু'টি হলো ভেলুয়ারচর গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে নিপা (৭) এবং নূরুজ্জামানের মেয়ে জান্নাতি (৮)। উভয়েই ভেলুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে এই দুই শিক্ষার্থীসহ ৪/৫ জন মিলে বাড়ির সামনে অবস্থিত নামারচর বিলে গোসলে যায়। এসময় দু'জন পানিতে ডুবে যায়। তাদের সঙ্গে থাকা অন্যান্য শিশুরা আশেপাশের লোকজনকে ডাকলে দুই শিশুকে পানির নিচ থেকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শীলা জানান, সকাল সাড়ে ১১টার দিকে ভেলুয়ারচর থেকে দুই শিশুকে হাসপাতালে আনা হয়। হাসপাতালের আগে তাদের মৃত্যু ঘটেছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নজরুল বর্ষ উদযাপনে কুমিল্লায় শিক্ষার্থীদের বক্তৃতা প্রতিযোগিতা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


নজরুল বর্ষ উদযাপনে কুমিল্লায় শিক্ষার্থীদের বক্তৃতা প্রতিযোগিতা

কুমিল্লা, ১৭ জুলাই, ২০২৬ : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংস্কৃতি ও দেশপ্রেমের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উপলক্ষে কুমিল্লায় বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শুক্রবার, কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, কুমিল্লা কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত হয় উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা। এরপর সংলগ্ন গুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় রচনা প্রতিযোগিতা।

এর আগে একই কর্মসূচির অংশ হিসেবে আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজনও করা হয়।

প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তিনটি বিভাগে অংশগ্রহণ করে নিজেদের সৃজনশীলতা, সাহিত্যচর্চা ও বক্তৃতায় দক্ষতার পরিচয় প্রদর্শন করে।

প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা সরকারি গণগ্রন্থাগারের সিনিয়র লাইব্রেরিয়ান কামরুল হাসান, জেলা কালচারাল অফিসার এস এম টি কামরান হাসান, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মুহাম্মদ কাউছারুল ইসলাম, জাতীয় কবি কুমিল্লা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আল- আমিন, সংগীত শিল্পী ইশতিয়াক আহম্মেদ পল্লব, ঐতিহ্য কুমিল্লার সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল, সংস্কৃতি কর্মী ও শিক্ষক এস এ এম আল মামুনসহ অন্যান্য বিচারকরা।

আয়োজকরা জানিয়েছেন, নজরুলের সাহিত্য, অসাম্প্রদায়িক চেতনা, মানবতাবোধ ও দেশপ্রেম সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। বিজয়ীদের পরবর্তীতে পুরস্কৃত করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় পোশাককর্মীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৬:০২ পি.এম


নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় পোশাককর্মীর মৃত্যু

নেত্রকোনায় রেললাইনে ছিটকে পড়ে ট্রেনে কাটা মুহিদ খান নামের (২২) এক পোশাককর্মীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ঢাকা থেকে মোহনগঞ্জগামী হাওড় এক্সপ্রেস ট্রেনে তিনি বাড়ি ফিরছিলেন।

মুহিদ মোহনগঞ্জ উপজেলার তেলুলিয়া ইউনিয়নের কাইকুরা গ্রামের সন্তান, যিনি মাইনুল কবীর খানের ছেলে। তিনি ঢাকায় একটি গার্মেন্টসে কাজ করতেন।

শুক্রবার (১৭ জুলাই) সকালে খবর পেয়ে নেত্রকোনা পৌরসভাধীন রাজুরবাজারের ময়মনসিংহ-মোহনগঞ্জ রেল সড়কের পাশে ডোবা থেকে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে, নেত্রকোনা মডেল থানার মাধ্যমে রেলওয়ে পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

নেত্রকোনা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আলম খান বলেন, ‘আমরা শুক্রবার সকালে সংবাদ পেয়েই রাজুরবাজার রেললাইনের কালভার্ট এলাকায় গিয়ে যুবকের মরদেহ উদ্ধার করতে সক্ষম হই। রেললাইনে একটি পা ও শরীরের অংশ কালভার্টের ডোবায় পড়ে ছিল। আমাদের টিম মিলে লাশ এবং শরীরের বাকী অংশ উদ্ধার করে মডেল থানা ও রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হয়তো হাওড় এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনে ভোরের দিকে মোহনগঞ্জ যাওয়ার পথে পড়ে গিয়ে কাটা পড়েছেন।’

মুহিদের মামা লিলু মড়ল জানান, মুহিদ সাপ্তাহিক ছুটিতে বাড়ি ফিরছিলেন। রাতে পরিবারের সঙ্গে কথা হয়েছে এবং ভোরে ট্রেন আসার পর তিনি তাকে আর ফোনে পাওয়া যাচ্ছিল না। পরে ফায়ার সার্ভিসের খবর পেয়ে এসে তার লাশ শনাক্ত করেছেন। কীভাবে ট্রেন থেকে পড়েছে, তা নিয়ে নিশ্চিত কেউ জানাতে পারেনি।

যদিও অনেকেই ধারণা করছেন, মুহিদ হয়তো ট্রেনের দরজায় দাঁড়িয়ে ছবি তুলতে বা অবহেলায় দাঁড়িয়ে থাকার সময় ছিটকে পড়তে পারেন।

লাশের খবর পেয়ে ঘটনাস্থলে আসা মডেল থানার এস আই মো আকমল বলেন, ‘আমরা রেলওয়ে পুলিশের কাছে লাশ হস্তান্তর করব। বাকী প্রক্রিয়া রেলওয়ে থানা পুলিশ সম্পন্ন করবে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%