ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নজরুল বর্ষ উদযাপনে কুমিল্লায় শিক্ষার্থীদের বক্তৃতা প্রতিযোগিতা


নজরুল বর্ষ উদযাপনে কুমিল্লায় শিক্ষার্থীদের বক্তৃতা প্রতিযোগিতা

কুমিল্লা, ১৭ জুলাই, ২০২৬ : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংস্কৃতি ও দেশপ্রেমের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উপলক্ষে কুমিল্লায় বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শুক্রবার, কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, কুমিল্লা কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত হয় উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা। এরপর সংলগ্ন গুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় রচনা প্রতিযোগিতা।

এর আগে একই কর্মসূচির অংশ হিসেবে আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজনও করা হয়।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তিনটি বিভাগে অংশগ্রহণ করে নিজেদের সৃজনশীলতা, সাহিত্যচর্চা ও বক্তৃতায় দক্ষতার পরিচয় প্রদর্শন করে।

প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা সরকারি গণগ্রন্থাগারের সিনিয়র লাইব্রেরিয়ান কামরুল হাসান, জেলা কালচারাল অফিসার এস এম টি কামরান হাসান, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মুহাম্মদ কাউছারুল ইসলাম, জাতীয় কবি কুমিল্লা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আল- আমিন, সংগীত শিল্পী ইশতিয়াক আহম্মেদ পল্লব, ঐতিহ্য কুমিল্লার সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল, সংস্কৃতি কর্মী ও শিক্ষক এস এ এম আল মামুনসহ অন্যান্য বিচারকরা।

আয়োজকরা জানিয়েছেন, নজরুলের সাহিত্য, অসাম্প্রদায়িক চেতনা, মানবতাবোধ ও দেশপ্রেম সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। বিজয়ীদের পরবর্তীতে পুরস্কৃত করা হবে।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় পোশাককর্মীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৬:০২ পি.এম


নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় পোশাককর্মীর মৃত্যু

নেত্রকোনায় রেললাইনে ছিটকে পড়ে ট্রেনে কাটা মুহিদ খান নামের (২২) এক পোশাককর্মীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ঢাকা থেকে মোহনগঞ্জগামী হাওড় এক্সপ্রেস ট্রেনে তিনি বাড়ি ফিরছিলেন।

মুহিদ মোহনগঞ্জ উপজেলার তেলুলিয়া ইউনিয়নের কাইকুরা গ্রামের সন্তান, যিনি মাইনুল কবীর খানের ছেলে। তিনি ঢাকায় একটি গার্মেন্টসে কাজ করতেন।

শুক্রবার (১৭ জুলাই) সকালে খবর পেয়ে নেত্রকোনা পৌরসভাধীন রাজুরবাজারের ময়মনসিংহ-মোহনগঞ্জ রেল সড়কের পাশে ডোবা থেকে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে, নেত্রকোনা মডেল থানার মাধ্যমে রেলওয়ে পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

নেত্রকোনা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আলম খান বলেন, ‘আমরা শুক্রবার সকালে সংবাদ পেয়েই রাজুরবাজার রেললাইনের কালভার্ট এলাকায় গিয়ে যুবকের মরদেহ উদ্ধার করতে সক্ষম হই। রেললাইনে একটি পা ও শরীরের অংশ কালভার্টের ডোবায় পড়ে ছিল। আমাদের টিম মিলে লাশ এবং শরীরের বাকী অংশ উদ্ধার করে মডেল থানা ও রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হয়তো হাওড় এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনে ভোরের দিকে মোহনগঞ্জ যাওয়ার পথে পড়ে গিয়ে কাটা পড়েছেন।’

মুহিদের মামা লিলু মড়ল জানান, মুহিদ সাপ্তাহিক ছুটিতে বাড়ি ফিরছিলেন। রাতে পরিবারের সঙ্গে কথা হয়েছে এবং ভোরে ট্রেন আসার পর তিনি তাকে আর ফোনে পাওয়া যাচ্ছিল না। পরে ফায়ার সার্ভিসের খবর পেয়ে এসে তার লাশ শনাক্ত করেছেন। কীভাবে ট্রেন থেকে পড়েছে, তা নিয়ে নিশ্চিত কেউ জানাতে পারেনি।

যদিও অনেকেই ধারণা করছেন, মুহিদ হয়তো ট্রেনের দরজায় দাঁড়িয়ে ছবি তুলতে বা অবহেলায় দাঁড়িয়ে থাকার সময় ছিটকে পড়তে পারেন।

লাশের খবর পেয়ে ঘটনাস্থলে আসা মডেল থানার এস আই মো আকমল বলেন, ‘আমরা রেলওয়ে পুলিশের কাছে লাশ হস্তান্তর করব। বাকী প্রক্রিয়া রেলওয়ে থানা পুলিশ সম্পন্ন করবে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বীরশ্রেষ্ঠ হামিদুর চত্বরের কোনো অবয়ব ছিল না, গায়েব প্রকল্পের ফাইল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৪ পি.এম


বীরশ্রেষ্ঠ হামিদুর চত্বরের কোনো অবয়ব ছিল না, গায়েব প্রকল্পের ফাইল

শহরের প্রবেশদ্বার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দীর্ঘদিন ধরে যান চলাচলে বিঘ্ন সৃষ্টিকারী একটি চত্বর অবশেষে অপসারণ করা হচ্ছে। জেলা প্রশাসনের অনুমতি নিয়ে পৌরসভা এই চত্বরটি সরিয়ে নিচ্ছে বলে জানা গেছে। ফলে শহরে প্রবেশ এবং বের হওয়ার পথে সৃষ্ট যানজট ও দুর্ঘটনার আশঙ্কা কমবে, এমনটা জানিয়েছেন পরিবহন শ্রমিক এবং সাধারণ মানুষ।

জানা যায়, ঝিনাইদহ-কুষ্টিয়া ও ঝিনাইদহ-যশোর মহাসড়কের সংযোগস্থলে সড়কের মাঝখানে এই চত্বরটি অবস্থিত ছিল। যদিও এর নাম 'বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর', কিন্তু বাস্তবে সেখানে বীরশ্রেষ্ঠের কোনো মূর্তি বা অবয়ব ছিল না। বরং সেখানে ছিল একটি বড় পাথর। এই পাথর থাকার কারণে সড়কের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের গাড়ি দেখতে চালকদের সমস্যা হতো। কোনও শৈল্পিক অবয়ব ছাড়াই প্রকল্পের টাকা লুটপাটের উদ্দেশ্যে এই প্রকল্প গ্রহণ করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

চুয়াডাঙ্গার বাসচালক আবির মাহমুদ মন্তব্য করেন, “এই পাথরের জন্য মোড়ে গাড়ি ঘোরাতে অনেক সমস্যা হতো। অনেক সময় দুর্ঘটনা ঘটেছে, মানুষ আহত হয়েছে। এটি সরিয়ে দিলে যাতায়াত অনেক সহজ হবে।”

শুধু যানজট নয়, চত্বরটি ঘিরে গড়ে উঠেছিল নানা অসামাজিক কার্যকলাপের আখড়া। টার্মিনালের সময় নিয়ন্ত্রক আবু জাফর অভিযোগ করেছেন যে, চত্বরটি পরিত্যক্ত অবস্থায় ছিল, যার কারণে সেখানে প্রকাশ্যে প্রস্রাব-পায়খানা করা হতো। ফলে সেখানে ঘিঞ্জি পরিবেশ সৃষ্টি হয়েছিল। সন্ধ্যার পর পাথরের আড়ালে বসে মাদকাসক্তরা গাঁজা সেবন করতো। এই পরিস্থিতি পথচারীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করেছিল।

ঝিনাইদহ পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. রাশেদ আলী খান জানান, ২০১৪ সালে তৎকালীন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এবং তৎকালীন পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এই প্রকল্পের উদ্বোধন করেন। উক্ত প্রকল্পে মোট বরাদ্দ ছিল ৩২ lakh টাকা। প্রাথমিক পর্যায়ে ১১ লাখ টাকা উত্তোলন করে কাজ শুরু হলেও পরে কি ঘটেছে তা আমার জানা নেই। তিনি আরও জানান, বর্তমানে ভাস্কর্য নির্মাণের সেই ফাইলটি পৌরসভার প্রকৌশল বিভাগ খুঁজে পাচ্ছে না।

ঝিনাইদহের সাবেক জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ জানিয়েছেন, “জনদুর্ভোগ লাঘব ও সড়কে শৃঙ্খলা ফেরাতে গণমাধ্যমকর্মীদের অনুরোধে চত্বরটি অপসারণ করার সিদ্ধান্ত হয়েছে। যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করছিল বলেই সে সময় আইনশৃঙ্খলা কমিটিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” বর্তমান সময়ে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে বলে জানা গেছে।

ঝিনাইদহ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক আব্দুল মজিদ জানান, সেখানে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কোনও ভাস্কর্য তৈরি হচ্ছে বা ভাস্কর্য ছিল বলে তিনি শুনেননি। তাই এ বিষয়ে তার কোনও বক্তব্য নেই। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কামালুজ্জামান বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এমন তথ্য দেখেছেন, তবে সেখানে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কোনও ভাস্কর্য ছিল না বা তৈরি হয়নি। যদি ভাস্কর্য তৈরি হতো, তবে তারা জানতেন। তিনি বলেন, এতে করে ফ্যাসিস্টরা নানা ভাবে সমালোচনা ও ভুয়া খবর ছড়িয়ে ইস্যু তৈরির চেষ্টা চালাচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের ৫ জেলায় বন্যার ঝুঁকি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


দেশের ৫ জেলায় বন্যার ঝুঁকি

সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ এবং বৃষ্টির কারণে দেশের উত্তরের বিভিন্ন নদ-নদীর পানি বেড়ে যাওয়ার ফলে ৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।

শুক্রবার (১৭ জুলাই) সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়েছে বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাস সম্পর্কিত এসব তথ্য।

পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি কমেছে। তবে আগামী তিন দিনে এসব নদীর পানি আবারও বৃদ্ধি পেতে পারে। কয়েকটি পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

এদিকে, উত্তর-পূর্বাঞ্চলে গত ২৪ ঘণ্টায় কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে সুরমা নদীর পানি কমেছে। আগামী তিন দিনে উভয় নদীর পানি বাড়তে পারে। তবে আগামী ২৪ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।

এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এই প্রবণতা আগামী পাঁচ দিন অব্যাহত থাকতে পারে। ফলে ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলার কিছু স্থানে সতর্ক সীমা স্পর্শ করতে পারে। এর ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, ফেনী, মুহুরি, গোমতী ও সেলোনিয়া নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী এক দিন এসব নদীর পানি বৃদ্ধি পেলেও পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৮ পি.এম


বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ ১১ জনকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (১৭ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্যটি জানালেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন- আরমান (৩২), মিনহাজুর রহমান (২৬), ফারুক (২৭), ইমদাদ উল্লাহ সাদ, শেখ রবিউল ইসলাম (২৭), বিশাল ভুইয়া (২৯), সুমন (৩৪), বিলাল হোসেন (৩৫), সাদ্দাম (২৭), রাফি হাসান (২৫) ও লিং মেং (৪১)।

নিয়াজ মেহেদী আরও বলেন, বৃহস্পতিবার (১৬ জুলাই) যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%