প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
১৭ জুলাই, ২০২৬ : সাতক্ষীরা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং ওষুধ উদ্ধার করা হয়েছে। সাতক্ষীরা সদর এবং কলারোয়া উপজেলার কাঁকডাঙ্গা, মাদরা এবং ঝাউডাঙ্গা বিওপি’র আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে শুক্রবার এই মালামাল জব্দ করা হয়। উদ্ধার করা ভারতীয় মালামালের মূল্য মোট ৮ লাখ ৫০ হাজার টাকা।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাঁকডাঙ্গা বিওপি’র বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কেঁড়াগাছি নামক স্থান হতে ভারতীয় ওষুধ উদ্ধার করে, এবং মাদরা বিওপি’র বিশেষ আভিযানিক দল একই উপজেলার রাজপুর নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
এছাড়া, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার কামারবাইসা নামক স্থান থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করেছে। জব্দ করা ভারতীয় মালামালের বাজার মূল্য সর্বমোট ৮ লাখ ৫০ হাজার টাকা। তবে, বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা মালামাল ফেলে পালিয়ে যায়, ফলে তাদের আটক করা সম্ভব হয়নি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টিকে বাসস’কে নিশ্চিত করেছেন এবং জানান যে, জব্দ করা ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। তিনি আরো জানান, জনস্বার্থে এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন