প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কুমিল্লা, ১৭ জুলাই, ২০২৬ : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংস্কৃতি ও দেশপ্রেমের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উপলক্ষে কুমিল্লায় বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
শুক্রবার, কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, কুমিল্লা কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত হয় উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা। এরপর সংলগ্ন গুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় রচনা প্রতিযোগিতা।
এর আগে একই কর্মসূচির অংশ হিসেবে আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজনও করা হয়।
প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তিনটি বিভাগে অংশগ্রহণ করে নিজেদের সৃজনশীলতা, সাহিত্যচর্চা ও বক্তৃতায় দক্ষতার পরিচয় প্রদর্শন করে।
প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা সরকারি গণগ্রন্থাগারের সিনিয়র লাইব্রেরিয়ান কামরুল হাসান, জেলা কালচারাল অফিসার এস এম টি কামরান হাসান, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মুহাম্মদ কাউছারুল ইসলাম, জাতীয় কবি কুমিল্লা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আল- আমিন, সংগীত শিল্পী ইশতিয়াক আহম্মেদ পল্লব, ঐতিহ্য কুমিল্লার সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল, সংস্কৃতি কর্মী ও শিক্ষক এস এ এম আল মামুনসহ অন্যান্য বিচারকরা।
আয়োজকরা জানিয়েছেন, নজরুলের সাহিত্য, অসাম্প্রদায়িক চেতনা, মানবতাবোধ ও দেশপ্রেম সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। বিজয়ীদের পরবর্তীতে পুরস্কৃত করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন