ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫১ জন গ্রেফতার


তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫১ জন গ্রেফতার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তেজগাঁও বিভাগের অভিযানের মাধ্যমে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে উল্লেখযোগ্য হলো- ১। মোঃ রানা (১৮) ২। মোঃ জনি (৩৮) ৩। আঙ্গুরী আক্তার মনি ৪। মোঃ সাইফুল ইসলাম ৫। শ্রাবনী আক্তার (২২) ৬। মোঃ কামাল হোসেন (৪৮) ৭। মোঃ ফয়সাল (২৭) ৮। মোঃ সাগর (২৫) ৯। মোহাম্মদ আলী ওরফে হযরত আলী ওরফে সুমন (২৭) ১০। মোঃ মাহমুদ (২৪) ১১। মোঃ নুরুজ্জামান মিয়া (৪৫) ১২। মোঃ সাইফুল ইসলাম (২৬) ১৩। শাহ জালাল (৩৬) ১৪। আঙ্গুরী আক্তার মনি ১৫। মোঃ সাগর হোসেন ওরফে মতি (৩১) ১৬। মোঃ সুমন হাওলাদার ওরফে সুমন (২৯) ১৭। নিলিমা চৌধুরী ওরফে বিউটি খাতুন (৪৫) ১৮। মোঃ নয়ন (২২) ১৯। মোঃ শাহ আলম (২৮) ২০। মোঃ সুমন (৩৮) ২১। খাজা নোমান (২৬) ২২। লিমন (২২) ২৩। মোঃ রাকিব (২৪) ২৪। মোঃ আশিক (২২) ২৫। মোঃ রাসেল (৩০) ২৬। মোঃ আশিক (২১) ২৭। মোঃ আলম মিয়া (২৫) ২৮। মোঃ জাকারিয়া (২৫) ২৯। মোঃ জাবেদ ওরফে মটু (৩৪) ৩০। মোঃ রুবেল মিয়া (৩২) ৩১। মোঃ আরমান মন্ডল ৩২। মোঃ রবিউল ইসলাম শুভ (২৪) ৩৩। মোঃ কবির হোসেন (৪৭) ৩৪। মোঃ পারভেজ (২২) ৩৫। মোঃ শামীম (২১) ৩৬। মোঃ সাব্বির হোসেন (২০) ৩৭। আঃ রাজ্জাক (২২) ৩৮। হারুন অর রশিদ (৩০) ৩৯। মোঃ শরিফ হোসেন ৪০। মোঃ রাসেল (৩০) ৪১। মোঃ রিয়াজ (১৯) ৪২। মোঃ শুভ (২৬) ৪৩। মোঃ আরিফ হাসান (৩৪) ৪৪। আরিফুল হক (২৯) ৪৫। নুরুল আমিন (৩৯) ৪৬। আল আমিন (৩০) ৪৭। মোঃ সোহেল (১৯) ৪৮। আরাফাত খান সাদিক (২৪) ৪৯। মোঃ মাইনুল ইসলাম রনি ওরফে ফয়সাল (৩৭) ৫০। মোঃ সাদ্দাম হোসেন (৩৭) ও ৫১। মোঃ কবির হোসেন (৪৫)।

তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, ৭ জুলাই মঙ্গলবার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চলাকালীন এসব ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

গ্রেফতারকৃতদের মধ্যে স্থানীয় থানা অনুযায়ী তেজগাঁও থানায় ০৫ জন, শেরেবাংলা নগর থানায় ০৯ জন, মোহাম্মদপুর থানায় ১৬ জন, আদাবর থানায় ১১ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ০১ জন এবং হাতিরঝিল থানায় ০৯ জন রয়েছেন।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপি ট্রাফিক পুলিশের তৎপরতায় মোবাইল উদ্ধারসহ দুই ছিনতাইকারী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০২:০৭ এম


ডিএমপি ট্রাফিক পুলিশের তৎপরতায় মোবাইল উদ্ধারসহ দুই ছিনতাইকারী গ্রেফতার

ডিএমপি তেজগাঁও ট্রাফিক বিভাগের মোহাম্মদপুর ট্রাফিক জোনের কার্যক্রমের মাধ্যমে দুই জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে আছেন- ১। মোঃ দুলাল হোসেন এবং ২। মোঃ শুভ।

মোহাম্মদপুর ট্রাফিক জোনের সূত্রে জানা যায়, বুধবার (০৮ জুলাই) দুপুরের প্রায় ০২.০০ ঘটিকায়, দুই জন ছিনতাইকারী জুলাই স্মৃতি জাদুঘর ক্রসিংয়ের সামনে জনৈক পথচারী রাদিয়া ইসলাম এর কাছ থেকে একটি আইফোন ১৩ প্রোম্যাক্স মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এসময়ে ভিকটিমের চিৎকার শুনে কর্তব্যরত ট্রাফিক পুলিশ তাৎক্ষণিকভাবে দৌড়ে গিয়ে একজন ছিনতাইকারীকে মোবাইলসহ আটক করে। অপরজন ছিনতাইকারীকে স্থানীয় জনতার সহায়তার মাধ্যমে আটক করা হয়।

উদ্ধারকৃত মোবাইল ফোনটি মোহাম্মদপুর থানার কর্তব্যরত এসআই এর মাধ্যমে প্রকৃত মালিকের নিকট ফেরত দেওয়া হয়েছে।

গ্রেফতারকৃতদের আইনগত ব্যবস্থার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাগড়াছড়িতে পাহাড়ি ঢলে পানিবন্দী ৪০ হাজার পরিবার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

১২:৫৪ পি.এম


খাগড়াছড়িতে পাহাড়ি ঢলে পানিবন্দী ৪০ হাজার পরিবার

খাগড়াছড়িতে ৫ দিনের ভারী বর্ষণে চেঙ্গী ও মাইনী নদীর পাহাড়ি ঢলে সদর, পানছড়ি, মহালছড়ি ও দীঘিনালার নিম্নাঞ্চলে পানিবন্দী অন্তত ৪০ হাজার পরিবার। জলাবদ্ধতার কারণে সড়কে পানি উঠেছে, ফলশ্রুতিতে দীঘিনালার সঙ্গে সাজেক ও লংগদু উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, সাজেকে ঘুরতে যাওয়া ৪ শতাধিক পর্যটক নিরাপদ অবস্থায় আছেন।

এ দিকে, রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়কের বিভিন্ন স্থানেও পানি উঠেছে, যা সরাসরি যান চলাচল বন্ধ করে দিয়েছে। ভারী বর্ষণের কারণে পাহাড়ের মাটি ধসছে বিভিন্ন এলাকায়। বসবাড়ি ক্ষতিগ্রস্ত হলেও এখন পর্যন্ত হতাহতের কোন ঘটনা ঘটেনি।

খাগড়াছড়ি জেলা প্রশাসক আনোয়ার সাদাত জানিয়েছেন, পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থানে বসবাসকারিদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং চলছে। যদি তারা আশ্রয়কেন্দ্রে না আসেন বা নিরাপদ আশ্রয়ে না যান তাহলে প্রয়োজনে আইন প্রয়োগ করা হবে। এছাড়া, পানিবন্দি দুর্গত নাগরিকদের জন্য সকল ধরনের সহযোগিতা অব্যাহত রয়েছে।

এছাড়া, খাগড়াছড়ির ৯ উপজেলায় ১৩৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৭টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দ্গায়ে ৬৫ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯৬ জন গ্রেফতার, মামলা ৪৬

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

১২:৫৯ পি.এম


ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯৬ জন গ্রেফতার, মামলা ৪৬

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ২৯৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪৬ টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ২২ জন, লালবাগ বিভাগ কর্তৃক ২১ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৫২ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৩৬ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৫৪ জন, মিরপুর বিভাগ কর্তৃক ৪১ জন, গুলশান বিভাগ কর্তৃক ২১ জন, উত্তরা বিভাগ ৪২ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৭ জনকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের হেফাজত হতে উদ্ধার করা হয়েছে ১৩২ কেজি গাঁজা, ১৪ হাজার ৭৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২ গ্রাম হেরোইন, একটি মোটরসাইকেল, একটি চাকু, দুইটি এন্টিকাটার, একটি অটোরিকশা, একটি সিএনজি, ১৩ টি মোবাইল ফোন, একটি জিপ গাড়ি, একটি চাবি, একটি ককটেল ও পেট্রোল ভরা সাতটি প্লাষ্টিকের বোতল।

রাজধানীর বিভিন্ন থানার এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তুরাগ ও যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০১:০১ পি.এম


তুরাগ ও যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জন গ্রেফতার

রাজধানীর তুরাগ ও যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জনকে গ্রেফতার করেছে তুরাগ থানা ও যাত্রাবাড়ী থানা পুলিশ।

তুরাগ থানা সূত্রে জানা যায়, বুধবার (০৮ জুলাই) তুরাগ থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- ১। ইকরামুল (৩০) ২। মো. রুবেল ৩। মো. সাইফুল ইসলাম (৩০) ৪। জয় কুমার রায় (৬২) ৫। মো. পারভেজ মন্ডল (২৬) ৬। মো. আলী হোসেন (২০) ৭। মো. মাইনুল হাসান (৩৫) ৮। মো. বদিউজ্জামান (৪৫) ও আইনের সহিত  সংঘাতে  জড়িত শিশু দুইজন। এসময় তাদের হেফাজত হতে ১৩ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়।

অপরদিকে যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, বুধবার (০৮ জুলাই) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- ১। সঞ্জয় (৩৬) ২। মো. ফয়সাল (৩১) ৩। রত্না ৪। মোঃ জুয়েল (৩৮) ৫। সাইফুল (২৫) ৬। মো. আল আমিন (২৯) ৭। মো. শাওন সিকদার (২৯) ৮। মো. মাহাবুব (৩৪) ৯। বিজয় (১৯) ও ১০। আরিফুর রহমান মাসুম (৪৩)।

যাত্রাবাড়ী থানা সূত্রে আরও জানা যায়, বৃহস্পতিবার (৯ জুলাই) আনুমানিক রাত ১:১০ ঘটিকায় যাত্রাবাড়ী থানা পুলিশ ধলপুর বাদল সরদার গলিতে বিশেষ অভিযান পরিচালনা করে ১৩ জন জুয়াড়িকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- ১। মো. মুসলিম (৪৮) ২। মো. ইউসুফ (৩৫) ৩। মামুন (৪৫) ৪। মো. নজরুল (৪৯) ৫। মোনারুল (৪২) ৬। মো. উমর ফারুক (৩০) ৭। মো. নূর নবী (৪২) ৮। মো. শুক্কুর আলী (৪৫) ৯। মোঃ শাকিল (৩৩) ১০। মো. হাদম মোল্লা (৩৭) ১১। মনসুর আলী (৩৮) ১২। মো. শাকিল (২০) ও ১৩। মো. মুক্তাকিম (২৫)।

এসময় তাদের হেফাজত হতে  জুয়া খেলায় ব্যবহৃত তাস এবং নগদ ২২৫০ টাকা উদ্ধার করে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত, পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%