ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯৬ জন গ্রেফতার, মামলা ৪৬


ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯৬ জন গ্রেফতার, মামলা ৪৬

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ২৯৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪৬ টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ২২ জন, লালবাগ বিভাগ কর্তৃক ২১ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৫২ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৩৬ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৫৪ জন, মিরপুর বিভাগ কর্তৃক ৪১ জন, গুলশান বিভাগ কর্তৃক ২১ জন, উত্তরা বিভাগ ৪২ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৭ জনকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের হেফাজত হতে উদ্ধার করা হয়েছে ১৩২ কেজি গাঁজা, ১৪ হাজার ৭৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২ গ্রাম হেরোইন, একটি মোটরসাইকেল, একটি চাকু, দুইটি এন্টিকাটার, একটি অটোরিকশা, একটি সিএনজি, ১৩ টি মোবাইল ফোন, একটি জিপ গাড়ি, একটি চাবি, একটি ককটেল ও পেট্রোল ভরা সাতটি প্লাষ্টিকের বোতল।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

রাজধানীর বিভিন্ন থানার এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তুরাগ ও যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০১:০১ পি.এম


তুরাগ ও যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জন গ্রেফতার

রাজধানীর তুরাগ ও যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জনকে গ্রেফতার করেছে তুরাগ থানা ও যাত্রাবাড়ী থানা পুলিশ।

তুরাগ থানা সূত্রে জানা যায়, বুধবার (০৮ জুলাই) তুরাগ থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- ১। ইকরামুল (৩০) ২। মো. রুবেল ৩। মো. সাইফুল ইসলাম (৩০) ৪। জয় কুমার রায় (৬২) ৫। মো. পারভেজ মন্ডল (২৬) ৬। মো. আলী হোসেন (২০) ৭। মো. মাইনুল হাসান (৩৫) ৮। মো. বদিউজ্জামান (৪৫) ও আইনের সহিত  সংঘাতে  জড়িত শিশু দুইজন। এসময় তাদের হেফাজত হতে ১৩ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়।

অপরদিকে যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, বুধবার (০৮ জুলাই) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- ১। সঞ্জয় (৩৬) ২। মো. ফয়সাল (৩১) ৩। রত্না ৪। মোঃ জুয়েল (৩৮) ৫। সাইফুল (২৫) ৬। মো. আল আমিন (২৯) ৭। মো. শাওন সিকদার (২৯) ৮। মো. মাহাবুব (৩৪) ৯। বিজয় (১৯) ও ১০। আরিফুর রহমান মাসুম (৪৩)।

যাত্রাবাড়ী থানা সূত্রে আরও জানা যায়, বৃহস্পতিবার (৯ জুলাই) আনুমানিক রাত ১:১০ ঘটিকায় যাত্রাবাড়ী থানা পুলিশ ধলপুর বাদল সরদার গলিতে বিশেষ অভিযান পরিচালনা করে ১৩ জন জুয়াড়িকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- ১। মো. মুসলিম (৪৮) ২। মো. ইউসুফ (৩৫) ৩। মামুন (৪৫) ৪। মো. নজরুল (৪৯) ৫। মোনারুল (৪২) ৬। মো. উমর ফারুক (৩০) ৭। মো. নূর নবী (৪২) ৮। মো. শুক্কুর আলী (৪৫) ৯। মোঃ শাকিল (৩৩) ১০। মো. হাদম মোল্লা (৩৭) ১১। মনসুর আলী (৩৮) ১২। মো. শাকিল (২০) ও ১৩। মো. মুক্তাকিম (২৫)।

এসময় তাদের হেফাজত হতে  জুয়া খেলায় ব্যবহৃত তাস এবং নগদ ২২৫০ টাকা উদ্ধার করে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত, পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশের নজরদারির মধ্যেই জাপান প্রবাসীর গাড়িতে ৩০ লাখ টাকার স্বর্ণ ডাকাতি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০১:১৫ পি.এম


পুলিশের নজরদারির মধ্যেই জাপান প্রবাসীর গাড়িতে ৩০ লাখ টাকার স্বর্ণ ডাকাতি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের চেকপোস্টের সামনে একটি জাপান প্রবাসী দম্পতির গাড়ি থামিয়ে সংঘবদ্ধ ডাকাত দল ৩০ লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার, নগদ টাকা এবং মুঠোফোন লুট করেছে। এই ঘটনার কারণে প্রবাসী দম্পতির জাপান যাত্রা বর্তমানে অনিশ্চিত হয়ে পড়েছে।

বুধবার (৮ জুলাই) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার মেঘনা টোলপ্লাজার সংলগ্ন পুলিশ চেকপোস্ট এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৯ জুলাই) জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) দীপংকর ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাপ্ত তথ্যানুযায়ী, ভুক্তভোগী আরমান (৪০) ফেনী জেলার বাসিন্দা। তিনি স্ত্রী, সন্তান ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে জাপানে ফেরার উদ্দেশ্যে একটি হাইয়েস মাইক্রোবাসে ফেনী থেকে ঢাকা বিমানবন্দর যাচ্ছিলেন।

ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে জানা যায়, রাত সাড়ে ৮টার সময় মেঘনা টোলপ্লাজার সংলগ্ন এলাকায় পৌঁছানোর পর ৫-৬ জনের সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রাদি, চাপাতি, ছুরি এবং লোহার রড নিয়ে তাদের গাড়ির গতিরোধ করে। এরপর গাড়িতে থাকা যাত্রীদের মারধর করে তাদের কাছ থেকে প্রায় ১৫ ভরি স্বর্ণালঙ্কার, একটি আইফোন-১৬ প্রো ম্যাক্স সহ তিনটি মুঠোফোন এবং নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায়। লুট হওয়া স্বর্ণের বর্তমান বাজার মূল্য ভুক্তভোগীদের দাবি অনুযায়ী ৩০ লাখ টাকার বেশি হয়েছে।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী মোটরসাইকেল আরোহী জানায়, তিনি একই পথে যাওয়ার সময় কয়েকজনকে চাপাতি হাতে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে তার গাড়ি থামিয়ে দেন। কিছুক্ষণ পর তিনি ওই মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে যেতে দেখেন।

এ বিষয়ে মেঘনা টোলপ্লাজায় দায়িত্বরত কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, ‘ঘটনাটি মহাসড়ক নয়, বরং পাশের একটি নিচু সড়কে ঘটেছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।’

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, ‘আমরা ঘটনার বিষয়ে তদন্ত করছি, তবে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে ঘটনাস্থল থানা পুলিশের চেকপোস্টের সামনেই বলে শুনেছি।’

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) দীপংকর ঘোষ বলেন, ‘এ বিষয়ে সোনারগাঁ থানায় মামলা হয়েছে। আমরা সিসিটিভির ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার প্রক্রিয়া চালাচ্ছি। আশা করছি, আমরা দ্রুত সময়ের মধ্যে আসামিদের আইনের আওতায় আনতে সক্ষম হবো।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সায়েদাবাদ বাস টার্মিনাল দখলমুক্ত করতে উদ্যোগী ডিএসসিসি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০১:১৯ পি.এম


সায়েদাবাদ বাস টার্মিনাল দখলমুক্ত করতে উদ্যোগী ডিএসসিসি

রাজধানীর অন্যতম ব্যস্ত সায়েদাবাদ বাস টার্মিনালকে দখলমুক্ত করে আধুনিক, পরিচ্ছন্ন ও শৃঙ্খলাপূর্ণ টার্মিনালে রূপ দেয়ার ঘোষণাটি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এই ঘোষণা প্রদান করেন।

ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম বলেন, ‘টার্মিনাল কোনোভাবেই বাসের ডাম্পিং স্টোরে পরিণত হতে পারে না। শুধুমাত্র যাত্রী ওঠানামার বাসই টার্মিনালে অবস্থান করবে, এছাড়া অন্য কোনো বাস রাখা যাবে না।’

তিনি আরও জানান, ‘আগামী ১৫ জুলাইয়ের মধ্যে টার্মিনাল ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে পরিবহন মালিক ও শ্রমিকদের অনুরোধ করা হয়েছে। এই সময়ের পর নিয়ম না মানলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসের জন্য আলাদা স্থান নির্ধারণ করা হবে, জানিয়ে আব্দুস সালাম বলেন, ‘টার্মিনালের ভেতরের অবৈধ দোকানপাট ও হকার উচ্ছেদ করে পুরো এলাকাকে সুশৃঙ্খল করা হবে। টার্মিনাল পরিচ্ছন্ন না থাকলে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।’

সিটি করপোরেশন সায়েদাবাদ বাস টার্মিনালকে একটি পরিচ্ছন্ন ও কার্যকর যাত্রীসেবার কেন্দ্রে পরিণত করতে চায় বলে জানান এই প্রশাসক। তিনি গুলিস্তান এলাকা থেকেও বাস টার্মিনাল সরিয়ে নেয়ার পরিকল্পনার কথা জানান।

আব্দুস সালাম উল্লেখ করেন, আগামী তিন থেকে চার মাসের মধ্যে রাজধানীর সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিজভী: কেউ যেন চক্রান্ত করতে না পারে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০১:২২ পি.এম


রিজভী: কেউ যেন চক্রান্ত করতে না পারে

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী প্রচেষ্টা চালাচ্ছেন। তিনি সতর্কতা অবলম্বন করার জন্য বলছেন যে, উসকানি দিয়ে কেউ যেন ব্যাঘাত ঘটাতে না পারে, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। তিনি এ কথাও উল্লেখ করেন যে, কেউ যেন কোনো চক্রান্ত করতে না পারে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এই কথাগুলি বলেন।

রিজভী আরও বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব নির্বিঘ্ন করতে বিএনপি সরকারকে সহযোগিতা করবে। তিনি উল্লেখ করেন যে, কোনো অপশক্তি এই জাতির ঐক্য ভাঙতে পারবে না। চক্রান্ত, উসকানি এড়িয়ে নির্ভয়ে রথযাত্রা পালিত হবে এবং সরকারের ভাবমূর্তি কেউ যেন নষ্ট করতে না পারে, সে জন্য বিএনপি সতর্ক অবস্থানে থাকবে।

স্কুল ফিডিং কার্যক্রমের প্রসঙ্গে রিজভী বলেন, মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও সচেতন হতে হবে। তিনি মানহীন খাবার দিয়ে যারা অপরাধ করছেন, তাদের শাস্তির আওতায় আনার আহ্বানও জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%