প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ডিএমপি তেজগাঁও ট্রাফিক বিভাগের মোহাম্মদপুর ট্রাফিক জোনের কার্যক্রমের মাধ্যমে দুই জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে আছেন- ১। মোঃ দুলাল হোসেন এবং ২। মোঃ শুভ।
মোহাম্মদপুর ট্রাফিক জোনের সূত্রে জানা যায়, বুধবার (০৮ জুলাই) দুপুরের প্রায় ০২.০০ ঘটিকায়, দুই জন ছিনতাইকারী জুলাই স্মৃতি জাদুঘর ক্রসিংয়ের সামনে জনৈক পথচারী রাদিয়া ইসলাম এর কাছ থেকে একটি আইফোন ১৩ প্রোম্যাক্স মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এসময়ে ভিকটিমের চিৎকার শুনে কর্তব্যরত ট্রাফিক পুলিশ তাৎক্ষণিকভাবে দৌড়ে গিয়ে একজন ছিনতাইকারীকে মোবাইলসহ আটক করে। অপরজন ছিনতাইকারীকে স্থানীয় জনতার সহায়তার মাধ্যমে আটক করা হয়।
উদ্ধারকৃত মোবাইল ফোনটি মোহাম্মদপুর থানার কর্তব্যরত এসআই এর মাধ্যমে প্রকৃত মালিকের নিকট ফেরত দেওয়া হয়েছে।
গ্রেফতারকৃতদের আইনগত ব্যবস্থার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন