ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মোসাদ্দেক ইয়াসিরকে ফেরানোর বিষয়ে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক


মোসাদ্দেক ইয়াসিরকে ফেরানোর বিষয়ে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজের মাধ্যমে লম্বা সময় পর ইয়াসির আলী এবং মোসাদ্দেক হোসেন সৈকত জাতীয় টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন। অপর দিকে, দল থেকে বাদ পড়েছেন শামীম হোসেন পাটোয়ারী। বাংলাদেশ দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন দল ঘোষণার পর তিনটি পরিবর্তন নিয়ে ব্যাখ্যা প্রদান করেছেন।

ইয়াসির আলী দীর্ঘ সময় পর জাতীয় দলে ফিরেছেন। যদিও ঘরোয়া ক্রিকেটে তার পারফরম্যান্স তেমন চোখ ধাঁধানো নয়, কিন্তু পাওয়ার হিটিং সামর্থ্যের কারণে তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে, এই তথ্য জানিয়েছেন বাশার।

তিনি এই প্রসঙ্গে মন্তব্য করেন, ‘ইয়াসিরকে নেওয়া হয়েছে মূলত তার বিগ হিটিং সামর্থ্যের কারণে। সে এমন কিছু ব্যাটসম্যানের একজন, যে সহজেই বাউন্ডারি ক্লিয়ার করতে সক্ষম। যদিও সর্বশেষ বিপিএলে তার ভালো পারফরম্যান্স ছিল না, তবুও তার পাওয়ার হিটিং সক্ষমতার কথা বিবেচনা করে তাকে দলে নেয়া হয়েছে।’

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে মোসাদ্দেক হোসেন সৈকত অসাধারণ পারফর্ম করেছেন ব্যাট হাতে। ওই সিরিজের পারফরম্যান্স দেখে মোসাদ্দেককে দলে নেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান হাবিবুল, 'এই জায়গায় সৈকত বর্তমানে খুব ভালো ফর্মে আছে। যদিও ওয়ানডে ফরম্যাটে ভালো করেছে, তবুও তার ব্যাটিং দেখে মনে হয়েছে সে এখন একেবারে ভিন্ন ঘরানার ব্যাটিং করছে। পাশাপাশি তার বোলিংও একটি খুব ভালো অপশন হতে পারে। তাই আমরা দেখতে চাই, টি-টোয়েন্টিতে সে কেমন করে।’

অন্যদিকে, শামীম পাটোয়ারীকে টি-টোয়েন্টি ক্রিকেটে দলে ভবিষ্যতের সম্ভাবনা হিসেবে বিবেচনা করা হত। কিন্তু এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে বাদ দিয়েছে। প্রধান নির্বাচক জানিয়েছেন, শামীমের ফর্ম নিয়ে কিছু চিন্তা আছে, ‘শামীমের ফর্মটা নিয়ে আমরা একটু চিন্তিত। কিন্তু তাতে আমাদের বিশ্বাস রয়েছে, টি-টোয়েন্টিতে সে এখনও গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তবে, এই মুহূর্তে সে খুব ভালো ফর্মে নেই। আর আমরা কিছু নতুন ক্রিকেটারদের দেখতে চাই। বিশ্বকাপের আগে নয়, এখনই তাদের মূল্যায়ন করার সময় এসেছে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাশুকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১০:২৮ পি.এম


ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাশুকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে

বহুল আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ‘ই-অরেঞ্জ’-এর প্রধান উপদেষ্টা মাশুকুর রহমানকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ।

বুধবার (১ জুন) গোপন সংবাদের ভিত্তিতে গুলশান থানার পুলিশ একটি টিম ডিএমপির কোতোয়ালি থানার পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে।

ডিস্ট্রিক্ট কোতোয়ালি থানা এলাকা থেকে মাশুকুর রহমানকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

মাশুকুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়েরকৃত ২১টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পরে, তাকে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীতে ২২ প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিল করল পৌরসভা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১০:৩০ পি.এম


ফেনীতে ২২ প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিল করল পৌরসভা

বহুতল ভবনের পার্কিং স্পেস ভাড়া দিয়ে দোকানপাট বসানোর বিরুদ্ধে কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন এবং পৌর প্রশাসন। ইতোমধ্যে প্রাথমিকভাবে শহরের জনগুরুত্বপূর্ণ এলাকায় ৫টি ভবনের ২২টি ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিল করা হয়েছে।

গত ২১ মে ফেনী পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক রোমেল শর্মা এ আদেশ জারী করেন। বুধবার দুপুরে পৌরসভা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

জানা যায়, ফেনী শহরের ট্রাংক রোড় ও শহীদ শহীদুল্লা কায়সার সড়কের কয়েকটি বহুতল ভবনের বেজমেন্টে পার্কিং স্পেস ভাড়া দিয়ে দোকানপাট বসিয়েছে মালিকপক্ষ। এতে করে ওই ভবনের প্রতিষ্ঠানগুলোতে আসা ক্রেতা ও সেবাগ্রহীতাদের পরিবহনগুলো রাস্তায় পার্কিং করতে বাধ্য হয়। যার কারণে শহরের গুরুত্বপূর্ণ এসব সড়কে নিত্য যানজট লেগে থাকে।

প্রশাসন জানায়, বাণিজ্যিক ভবনে বিল্ডিং কোড মেনে পার্কিং স্পেসে গাড়ি রাখার ব্যবস্থা সচল করতে ইতোপূর্বে ভবন মালিকদের কয়েকবার নোটিশ দেয়া হয়েছে। পার্কিং স্পেস এ স্থাপিত ব্যবসায়ীদেরকেও নানাভাবে অনুৎসাহী করা হয়েছে। কিন্তু এতে কোন পক্ষই কর্ণপাত করেনি। এক পর্যায়ে গত ২১ মে ফেনী পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক রোমেল শর্মা জনগুরুত্বপূর্ণ ৫টি বাণিজ্যিক ভবনের পার্কিং স্পেসে থাকা ২২টি ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স ফেনী পৌরসভা থেকে বাতিল করেন।

বাতিলকৃত প্রতিষ্ঠানগুলো হচ্ছে- শহীদ শহীদুল্লা কায়সার সড়কের গার্ডেন রেস্টুরেন্ট, ইত্যাদি হোটেল, ভাবনা সুজ, আনিকা সুজ, কে এস এন্ড কোং, তাজমোহন কোকারিজ, আরপি এন্ড কোং, সায়মা কসমেটিক্স, মা লেদার হাউস, চায়না লেদার হাউস, এস এম ফিল্টার হাউস, হিল ট্যাক্স, টাইলস ভুবন, সুমি কসমেটিকস, নিউ কেয়া বাজার এবং নাভানা সুজ। শেখ আহমদ টাওয়ার, ফাহাদ ভবন, সূচনা সেন্টার, গ্রীন টাওয়ার ও শাহ আলম টাওয়ারের পার্কিং স্পেসে অবস্থিত দোকানগুলোও এই আদেশের আওতাভুক্ত রয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।

ফেনী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দিন জানান, পার্কিং স্পেস খালি না রেখে, সেখানে অবৈধভাবে দোকান ভাড়া দেওয়ার অপরাধে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ৮৬ ধারা অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামীতে শহরের সব মার্কেট ও ভবনের পার্কিং স্পেসে থাকা অবৈধ দোকানের লাইসেন্স বাতিল করা হবে এবং ভবন মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে মার্কেট সিলগালা বা জরিমানার মতো পদক্ষেপও নেওয়া হতে পারে।

বিষয়টি জানার পর হাজী শাহ আলম টাওয়ারের বেজমেন্টে থাকা গার্ডেন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী নুরুল আফসার কবির শাহজাদা বলেন, আমাদের কোনো নোটিশ না দিয়েই ট্রেড লাইসেন্স বাতিল করা হয়েছে। আমরা পৌরসভার লাইসেন্সসহ ১১টি সরকারি সংস্থার ছাড়পত্র নিয়ে, কোটি টাকা পুঁজি বিনিয়োগ করে বৈধভাবে ব্যবসা শুরু করেছি। যদি এই জায়গাগুলো অবৈধই হয়ে থাকে, তবে ব্যবসা শুরুর সময় পৌর কর্তৃপক্ষ কেন যাচাই-বাছাই না করে তাদের ট্রেড লাইসেন্স প্রদান করেছিল?

তার দাবি, ফেনী শহরে অন্তত ৫০টি সুউচ্চ টাওয়ার রয়েছে, যার অধিকাংশেরই নিচে পার্কিং স্পেস দখল করে 'মিনি মার্কেট' চালানো হচ্ছে। কিন্তু অদৃশ্য কারণে প্রভাবশালী ও রাজনৈতিকভাবে শক্তিশালী ভবন মালিকদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাপানের মিৎসুই অ্যান্ড কোম্পানির প্রতিনিধিদলের সঙ্গে গভর্নরের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১০:৩২ পি.এম


জাপানের মিৎসুই অ্যান্ড কোম্পানির প্রতিনিধিদলের সঙ্গে গভর্নরের সাক্ষাৎ

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে মিৎসুই অ্যান্ড কোম্পানির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। এ সাক্ষাতে অংশ নেন মিৎসুই অ্যান্ড কোম্পানির ঢাকা ও টোকিও কার্যালয়ের ঊর্ধ্বতন প্রতিনিধিরা। বাংলাদেশের ব্যাংকিং খাত ও অর্থনীতি নিয়ে আলোচনার সময় বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সাক্ষাতে বাংলাদেশের আর্থিক খাতের সাম্প্রতিক নীতিগত অগ্রগতি, বিনিয়োগ ও ব্যবসা-সহায়ক পরিবেশ, মুনাফা প্রত্যাবাসন প্রক্রিয়া, ডিজিটাল ব্যাংকিং, পেমেন্ট অবকাঠামো এবং প্রযুক্তিনির্ভর আর্থিক সেবার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলাপ-আলোচনা হয়।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে উপস্থাপন করা হয় যে, প্রযোজ্য আইন, বিধিবিধান ও নিয়ন্ত্রক কাঠামোর আওতায় বিদেশি বিনিয়োগ ও উদ্ভাবনমুখী আর্থিক উদ্যোগসমূহকে সময়োপযোগী এবং কার্যকরভাবে সহায়তা প্রদান করা হবে।

গভর্নর এ সময়ে বলেন, বাংলাদেশের আর্থিক খাতে নিরাপদ, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সেবা সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংক ইতিবাচক এবং সহায়ক ভূমিকা পালন করে যাবে। তিনি বলেন, মিৎসুই অ্যান্ড কোম্পানির গঠনমূলক যেকোনো উদ্যোগ প্রযোজ্য নিয়ন্ত্রক প্রক্রিয়া অনুসরণ সাপেক্ষে যথাযথভাবে বিবেচিত হবে।

সভায় পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখা এবং সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রসমূহ নিয়ে পরবর্তী পর্যায়ে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে মতবিনিময় করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হঠাৎ স্কুলের সামনে সংঘর্ষ, ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১০:৩৭ পি.এম


হঠাৎ স্কুলের সামনে সংঘর্ষ, ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ

পূর্ব বিরোধকে কেন্দ্র করে গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুই পক্ষের লোকজন মারামারিতে জড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে বিদ্যালয়ের ভেতরে আটকা পড়েন শিক্ষক এবং শিক্ষার্থীরা। পরে খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে যাওয়ার ব্যবস্থা করে।

এই ঘটনা ঘটে বুধবার (১ জুলাই) বিকেলে সুনামগঞ্জ-সিলেট সড়কের আহসানমারা সেতুর উত্তরপাড়ে সদর উপজেলার কাঠইর ইউনিয়নের জগজীবনপুর গ্রামে।

সংঘর্ষে জড়িত সন্দেহে পুলিশ সাত জনকে আটক করেছে, এমনটি জানিয়েছেন সদর মডেল থানার ওসি রতন শেখ।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, জগজীবনপুর গ্রামের মাওলানা গোষ্ঠীর কাসেম আলী লোকজনের সাথে দ্বন্দ্ব রয়েছে একই গ্রামের বাদশা গোষ্ঠীর দুলাল মিয়ার লোকজনের। কাসেম আলী ও দুলাল মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ ও মামলা মোকদ্দমা চলছে। পূর্ব বিরোধের প্রেক্ষিতে বুধবার বিকেল ৪টার দিকে দুই পক্ষের লোকজন গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এক পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বিদ্যালয় ভবনের ছাদে অবস্থান নেয়।

এই সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সংঘর্ষের ঘটনাটি সুনামগঞ্জ সদর উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি হারুনুর রশিদকে জানান। শিক্ষক হারুনুর রশিদ ৯৯৯ ফোন করার পরামর্শ দেন এবং বিষয়টি তিনি নিজে সদর থানার পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে আটকে পড়া শিক্ষক এবং শিক্ষার্থীদের উদ্ধার করে নিরাপদে বাড়ি যাওয়ার ব্যবস্থা করে পুলিশ।

সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েক জন আহত হয়েছে বলেও জানা গেছে। তবে আহত এবং পুলিশের হাতে আটককৃতদের নাম জানা যায়নি।

জগজীবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জয়শ্রী ভট্টাচার্য্য বলেন, গ্রামের দুই পক্ষের লোকজনের মধ্যে অনেক দিন ধরে বিরোধ চলছে। হঠাৎ করে বিকেলে স্কুলের সামনে মারামারি শুরু হয়। আমরা ৯৯৯ ফোন দিলে পুলিশ স্কুলে আসে এবং পরিস্থিতি শান্ত হয়।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, গোষ্ঠীগত দ্বন্দ্বে দুই পক্ষের মারামারিতে অনেকে আহত হয়েছে। স্কুলের ক্লাস চলাকালীন বিদ্যালয়ের সামনেই মারামারি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর শতাধিক শিশু ও শিক্ষককে উদ্ধার করে। ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%