প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজের মাধ্যমে লম্বা সময় পর ইয়াসির আলী এবং মোসাদ্দেক হোসেন সৈকত জাতীয় টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন। অপর দিকে, দল থেকে বাদ পড়েছেন শামীম হোসেন পাটোয়ারী। বাংলাদেশ দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন দল ঘোষণার পর তিনটি পরিবর্তন নিয়ে ব্যাখ্যা প্রদান করেছেন।
ইয়াসির আলী দীর্ঘ সময় পর জাতীয় দলে ফিরেছেন। যদিও ঘরোয়া ক্রিকেটে তার পারফরম্যান্স তেমন চোখ ধাঁধানো নয়, কিন্তু পাওয়ার হিটিং সামর্থ্যের কারণে তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে, এই তথ্য জানিয়েছেন বাশার।
তিনি এই প্রসঙ্গে মন্তব্য করেন, ‘ইয়াসিরকে নেওয়া হয়েছে মূলত তার বিগ হিটিং সামর্থ্যের কারণে। সে এমন কিছু ব্যাটসম্যানের একজন, যে সহজেই বাউন্ডারি ক্লিয়ার করতে সক্ষম। যদিও সর্বশেষ বিপিএলে তার ভালো পারফরম্যান্স ছিল না, তবুও তার পাওয়ার হিটিং সক্ষমতার কথা বিবেচনা করে তাকে দলে নেয়া হয়েছে।’
অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে মোসাদ্দেক হোসেন সৈকত অসাধারণ পারফর্ম করেছেন ব্যাট হাতে। ওই সিরিজের পারফরম্যান্স দেখে মোসাদ্দেককে দলে নেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান হাবিবুল, 'এই জায়গায় সৈকত বর্তমানে খুব ভালো ফর্মে আছে। যদিও ওয়ানডে ফরম্যাটে ভালো করেছে, তবুও তার ব্যাটিং দেখে মনে হয়েছে সে এখন একেবারে ভিন্ন ঘরানার ব্যাটিং করছে। পাশাপাশি তার বোলিংও একটি খুব ভালো অপশন হতে পারে। তাই আমরা দেখতে চাই, টি-টোয়েন্টিতে সে কেমন করে।’
অন্যদিকে, শামীম পাটোয়ারীকে টি-টোয়েন্টি ক্রিকেটে দলে ভবিষ্যতের সম্ভাবনা হিসেবে বিবেচনা করা হত। কিন্তু এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে বাদ দিয়েছে। প্রধান নির্বাচক জানিয়েছেন, শামীমের ফর্ম নিয়ে কিছু চিন্তা আছে, ‘শামীমের ফর্মটা নিয়ে আমরা একটু চিন্তিত। কিন্তু তাতে আমাদের বিশ্বাস রয়েছে, টি-টোয়েন্টিতে সে এখনও গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তবে, এই মুহূর্তে সে খুব ভালো ফর্মে নেই। আর আমরা কিছু নতুন ক্রিকেটারদের দেখতে চাই। বিশ্বকাপের আগে নয়, এখনই তাদের মূল্যায়ন করার সময় এসেছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন