ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

কুয়াকাটায় পরিবেশ পর্যটন ও গণমাধ্যকর্মীকে সন্ত্রাসীরা হাতুড়িপেটা করেছে


কুয়াকাটায় পরিবেশ পর্যটন ও গণমাধ্যকর্মীকে সন্ত্রাসীরা হাতুড়িপেটা করেছে

কুয়াকাটায় দৈনিক দেশ রূপান্তরের কুয়াকাটা প্রতিনিধি, পরিবেশ ও পর্যটনকর্মী কেএম বাচ্চুর ওপর বেধড়ক হাতুড়িপেটা করা হয়েছে।

শনিবার রাতে ১১ টার দিকে তার ওপর এক অতর্কিত হামলার ঘটনা ঘটে। হামলার ফলে বাচ্চুর ডান পা, মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। মারধরের এক পর্যায়ে বাচ্চু অচেতন হয়ে পড়লে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে যান। পরে তাকে রাতেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, কাজ শেষে বাড়ি ফিরছিলেন বাচ্চু। কুয়াকাটার সৈকত হোটেলের সামনে ৫ থেকে ৬ শসস্ত্র সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। পরিকল্পিতভাবে তার মাথায় এবং পায়ে বেধড়ক হাতুড়িপেটা করে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী হামলার নেতৃত্ব দেন কুয়াকাটা পৌর যুবদলের ধর্মবিষয়ক সম্পাদক হারুন মুসল্লী, ৮নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি বায়জিদ এবং ৮নং ওয়ার্ড যুবদল সভাপতি শহিদ সিকদার।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

কুয়াকাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক জোবায়ের আহমেদ রিয়াজ গণমাধ্যমে জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং তিনি এ বিষয়ে ছাত্রদলের কেউ জড়িত থাকলে তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন। কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মোঃ ফারুক বলেন, আমাদের কুয়াকাটায় শান্ত রাজনীতি প্রযোজ্য, এই শান্ত পরিবেশকে যারা অশান্ত করার চেষ্টা করছে, তারা যদি যুবদলের সাথে জড়িত থাকে তবে তদন্ত করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। অভিযুক্তদের সঙ্গে মোবাইলে বহুবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে মহিপুর থানার ওসি শামীম হাওলাদার বলেন, ঘটনার কথা শোনার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাবুগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ৩

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৭:২৪ পি.এম


বাবুগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ৩

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে বাবুগঞ্জ থানা পুলিশ।

শনিবার (২৫ জুলাই) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে বাবুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) অপু চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার রাকুদিয়া নতুনহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- রাকুদিয়া গ্রামের ইউনুস রাঢ়ীর ছেলে মিলন হোসেন (৩৭), রফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২৬) এবং ফারুক খলিফার ছেলে সুজন খলিফা (২৫)। তারা সকলেই বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে আটক তিনজনের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে গ্রেফতারকৃত তিন আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, মাদকের বিরুদ্ধে বাবুগঞ্জ থানা পুলিশের অভিযান চলমান রয়েছে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি আহত সাংবাদিকের পাশে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৭:২৬ পি.এম


সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি আহত সাংবাদিকের পাশে

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বরিশাল জেলা শাখার নেতৃবৃন্দরা বরিশাল শেবাচিম হাসপাতালে ছুটে গেছেন দৈনিক দেশ রূপান্তর পত্রিকার কুয়াকাটা প্রতিনিধি সাংবাদিক কে.এম বাচ্চু খলিফাকে দেখতে।

এটি ঘটেছে সংবাদ প্রকাশের জেরধরে পটুয়াখালীর কুয়াকাটায়। শনিবার (২৫ জুলাই) দুপুরে শেবাচিম হাসপাতালে সাংবাদিক কে.এম বাচ্চু খলিফার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে সংগঠনের সভাপতি দৈনিক আমার দেশ পত্রিকার বরিশালের ব্যুরো প্রধান নিকুঞ্জ বালা পলাশ বলেন, "সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।" তিনি আরো বলেন, "ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় দক্ষিণাঞ্চলের সাংবাদিকদের নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।"

একই সময় তিনি আহত সাংবাদিকের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান করেন। এই সময় সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন অর রশিদ, ক্রীড়া সম্পাদক আহমেদ বায়েজিদ, কার্যনির্বাহী কমিটির সদস্য জিয়া উদ্দীন বাবু, এম মোফাজ্জেল, সদস্য লিটন ও কাজী সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৪ জুলাই দিবাগত রাত ১১টার দিকে কুয়াকাটা সৈকত হোটেলের সামনে মোবাইল ফোনে কথা বলছিলেন সাংবাদিক কে.এম বাচ্চু খলিফা। এ সময় সেখানে স্থানীয় চিহ্নিত কয়েকজন ব্যক্তি হামলা চালিয়ে হাতুরি পেটা করে। এতে সাংবাদিক বাচ্চুর মাথা ও পায়ে গুরুত্বর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় কুয়াকাটা পৌর যুবদলের ধর্মবিষয়ক সম্পাদক হারুন মুসল্লী, ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি বাইজিদ সিকদার, একই ওয়ার্ড ছাত্রদলের সভাপতি শহীদ সিকদারসহ ৫ থেকে ৬ জনের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। সাংবাদিক নেতারা এ হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত, প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সড়কে প্রাণ গেল সাংবাদিকের ছেলের, শোকাহত বিএমএসএফ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৭:২৯ পি.এম


সড়কে প্রাণ গেল সাংবাদিকের ছেলের, শোকাহত বিএমএসএফ

মোটরসাইকেলের মাধ্যমে অফিসে যাওয়ার সময় বেপরোয়া বাসের ধাক্কায় সৈয়দ নেয়ামুল হক (৩৪) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটে। নিহত নেয়ামুল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)'র বরিশাল জেলা উত্তর শাখার একজন সদস্য এবং গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাংবাদিক সৈয়দ নকিবুল হকের ছেলে। সাক্ষাতকারে সাংবাদিক সৈয়দ নকিবুল হক বলেন, কর্মের সুবাধে সে দীর্ঘদিন ধরে ঢাকার সাভার এলাকার একটি কোম্পানিতে চাকরি করছিলো। শনিবার (২৫ জুলাই) সকালে, নিজের মোটরসাইকেলে অফিসে যাওয়ার সময় যানজটের কারণে আটকে গেলে, হঠাৎ বেপরোয়া গতিতে আসা একটি বাস পেছন থেকে তার মোটরসাইকেলটিতে স্বজোরে ধাক্কা দেয়। এই অবস্থায় সে (নেয়ামুল) গুরুতর আহত হয়। এরপর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে দুর্ঘটনার সঠিক এলাকা সম্পর্কে সাংবাদিক সৈয়দ নকিবুল হক কিছু জানাতে পারেননি। অন্যদিকে, সাংবাদিক পুত্রের মৃত্যুর খবর শুনে পুরো এলাকায় এক শোকের ছায়া নেমে এসেছে। সাংবাদিক সৈয়দ নকিবুল হকের বড় ছেলে সৈয়দ নেয়ামুল হকের মৃত্যুর খবর পেয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)'র কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর, সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, বিএমএসএফ'র বরিশাল জেলা উত্তর শাখার সভাপতি এসএম মিজান, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সহসভাপতি জামিল মাহমুদ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির বরিশাল জেলা উত্তর কমিটির সভাপতি তারেক মাহমুদ আলী, সাধারণ সম্পাদক কাজী বায়েজীদ রনি সহ অন্যান্য নেতৃবৃন্দরা গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা নিয়ে দুই নেতার মধ্যে হাতাহাতি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৭:৩০ পি.এম


ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা নিয়ে দুই নেতার মধ্যে হাতাহাতি

পটুয়াখালীর বাউফলে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষা কেন্দ্রের অবস্থান এবং ভিডিও ধারণের ঘটনা নিয়ে উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদ এবং পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব সাদিকুজ্জামান রাকিবের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। দুজনেই একে অপরের ওপর অতর্কিত হামলার অভিযোগ তুলে। শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার ও আইটি সুপারভাইজার পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার শুরুতেই বিএনপি দলের সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের ছেলে রাইয়ান আকাশ পরীক্ষা কক্ষে অবৈধভাবে প্রবেশ করে এবং মোবাইল ফোনসহ দীর্ঘসময় সেখানে অবস্থান করে। এসময় তাঁর সঙ্গে থাকা উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদ পরীক্ষা চলাকালীন সময় কক্ষের জানালা দিয়ে ভিডিও ধারণ করেন।

এই পরিস্থিতিতে, পরীক্ষা শেষে ছাত্রদল নেতা ফাহাদের সাথে কয়েকজন পরীক্ষার্থীর মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। পরে ফাহাদ ও সাবেক এমপির ছেলে উপজেলা পরিষদ ত্যাগ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নেন। এখানেই নিয়োগ পরীক্ষা কক্ষের ভিডিও ধারণের ব্যাপারে ফাহাদের সাথে পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব সাদিকুজ্জামান রাকিবের কথা কাটাকাটি ঘটে। এক পর্যায়ে দুইজন মারামারিতে জড়িয়ে পড়েন। উভয়েই একে অপরের ওপর হামলার অভিযোগ করেছে। রাকিব বলেন, ফাহাদ একজন বিতর্কিত সভাপতি এবং দলীয় পদবী ব্যবহার করে নিয়োগ পরীক্ষায় প্রভাব বিস্তার করে ছাত্রদলের ভাবমূর্তি নষ্ট করছেন। তবে এ বিষয়ে জানতে চাইলে তিনি मेरा ওপর হামলা করেন।

অন্যদিকে, ফাহাদ দাবি করেন, রাকিব অতর্কিতভাবে তাঁর ওপর হামলা করেন। সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া জসিম উদ্দীন অন্তু বলেন, পরীক্ষা হলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছাড়া কারো অবস্থান নেওয়ার সুযোগ নেই। কিন্তু নিয়মনীতি উপেক্ষা করে সাবেক এমপির ছেলে কক্ষে ছিল। পাশাপাশি তাঁর সহযোগী ফাহাদ বাহির থেকে পরীক্ষার হলেন ভিডিও ধারণ করেন। এসব বিতর্কিত কার্যক্রম পরীক্ষার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।

অভিযোগ উঠেছে যে, তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিজেদের পছন্দের লোকজন নিয়োগ দেওয়ার জন্য নামের তালিকা ইউএনও কার্যালয়ে জমা দিয়েছেন সাবেক এমপির ছেলে রাইয়ান আকাশ। তালিকার ব্যক্তিদের পরীক্ষা হলে বিশেষ সুবিধা দেওয়ার জন্য পরীক্ষা শুরুর আগেই উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) তসলিম তালুকদার, সাবেক এমপির ছেলে আকাশ এবং ছাত্রদল সভাপতি ফাহাদ পরীক্ষার উপজেলা পরিষদ চত্বরে অবস্থান নেন। পরীক্ষা শুরুর পর রাইয়ান আকাশ পরীক্ষা কক্ষে ঢুকে পড়েন এবং বাহিরে থেকে ফাহাদ ভিডিও ধারণ করেন, যা অন্য পরীক্ষার্থীদের জন্য বিরক্তিকর হয়।

অবৈধভাবে পরীক্ষার হলে অবস্থান নেওয়ার বিষয়ে জানতে চাইলে এমপির ছেলে আকাশ বলেন, পরীক্ষার সময় আমি হলে উপস্থিত ছিলাম। তবে বেশিক্ষণ থাকিনি। উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার বলেন, আমরা কোনো তালিকা ইউএনওকে দেয়নি। তবে কথা বলেছি। ইউএনও জানিয়েছেন- পরীক্ষা নিরপেক্ষ হবে। সেটা উপরের নির্দেশের বিষয়। তবে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হওয়ার কথা তিনি অস্বীকার করেছেন। বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন, “অবৈধভাবে কারোর পরীক্ষার হলে থাকার সুযোগ নেই। অভিযোগের বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি। যদি সিসিটিভি ফুটেজে সত্যতা পাওয়া যায়, তাহলে তদন্ত করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও বলেন, কোনো সুপারিশে নিয়োগ দেওয়া হবে না। যারা পরীক্ষায় ভালো করবেন, তাদের নিয়োগ চূড়ান্ত করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%