প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মোটরসাইকেলের মাধ্যমে অফিসে যাওয়ার সময় বেপরোয়া বাসের ধাক্কায় সৈয়দ নেয়ামুল হক (৩৪) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটে। নিহত নেয়ামুল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)'র বরিশাল জেলা উত্তর শাখার একজন সদস্য এবং গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাংবাদিক সৈয়দ নকিবুল হকের ছেলে। সাক্ষাতকারে সাংবাদিক সৈয়দ নকিবুল হক বলেন, কর্মের সুবাধে সে দীর্ঘদিন ধরে ঢাকার সাভার এলাকার একটি কোম্পানিতে চাকরি করছিলো। শনিবার (২৫ জুলাই) সকালে, নিজের মোটরসাইকেলে অফিসে যাওয়ার সময় যানজটের কারণে আটকে গেলে, হঠাৎ বেপরোয়া গতিতে আসা একটি বাস পেছন থেকে তার মোটরসাইকেলটিতে স্বজোরে ধাক্কা দেয়। এই অবস্থায় সে (নেয়ামুল) গুরুতর আহত হয়। এরপর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে দুর্ঘটনার সঠিক এলাকা সম্পর্কে সাংবাদিক সৈয়দ নকিবুল হক কিছু জানাতে পারেননি। অন্যদিকে, সাংবাদিক পুত্রের মৃত্যুর খবর শুনে পুরো এলাকায় এক শোকের ছায়া নেমে এসেছে। সাংবাদিক সৈয়দ নকিবুল হকের বড় ছেলে সৈয়দ নেয়ামুল হকের মৃত্যুর খবর পেয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)'র কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর, সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, বিএমএসএফ'র বরিশাল জেলা উত্তর শাখার সভাপতি এসএম মিজান, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সহসভাপতি জামিল মাহমুদ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির বরিশাল জেলা উত্তর কমিটির সভাপতি তারেক মাহমুদ আলী, সাধারণ সম্পাদক কাজী বায়েজীদ রনি সহ অন্যান্য নেতৃবৃন্দরা গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন