প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কুয়াকাটায় দৈনিক দেশ রূপান্তরের কুয়াকাটা প্রতিনিধি, পরিবেশ ও পর্যটনকর্মী কেএম বাচ্চুর ওপর বেধড়ক হাতুড়িপেটা করা হয়েছে।
শনিবার রাতে ১১ টার দিকে তার ওপর এক অতর্কিত হামলার ঘটনা ঘটে। হামলার ফলে বাচ্চুর ডান পা, মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। মারধরের এক পর্যায়ে বাচ্চু অচেতন হয়ে পড়লে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে যান। পরে তাকে রাতেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, কাজ শেষে বাড়ি ফিরছিলেন বাচ্চু। কুয়াকাটার সৈকত হোটেলের সামনে ৫ থেকে ৬ শসস্ত্র সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। পরিকল্পিতভাবে তার মাথায় এবং পায়ে বেধড়ক হাতুড়িপেটা করে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী হামলার নেতৃত্ব দেন কুয়াকাটা পৌর যুবদলের ধর্মবিষয়ক সম্পাদক হারুন মুসল্লী, ৮নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি বায়জিদ এবং ৮নং ওয়ার্ড যুবদল সভাপতি শহিদ সিকদার।
কুয়াকাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক জোবায়ের আহমেদ রিয়াজ গণমাধ্যমে জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং তিনি এ বিষয়ে ছাত্রদলের কেউ জড়িত থাকলে তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন। কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মোঃ ফারুক বলেন, আমাদের কুয়াকাটায় শান্ত রাজনীতি প্রযোজ্য, এই শান্ত পরিবেশকে যারা অশান্ত করার চেষ্টা করছে, তারা যদি যুবদলের সাথে জড়িত থাকে তবে তদন্ত করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। অভিযুক্তদের সঙ্গে মোবাইলে বহুবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে মহিপুর থানার ওসি শামীম হাওলাদার বলেন, ঘটনার কথা শোনার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন