ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিদেশে বাংলাদেশ মিশনে কর্মরতদের সন্তানদের শিক্ষাভাতা ২০ হাজার ৫০০ থেকে ৩৮ হাজার ডলার


বিদেশে বাংলাদেশ মিশনে কর্মরতদের সন্তানদের শিক্ষাভাতা ২০ হাজার ৫০০ থেকে ৩৮ হাজার ডলার

বিদেশে অবস্থিত বাংলাদেশের ৮৪টি মিশনে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য সরকার শিক্ষাভাতা বাড়িয়ে পুনর্নির্ধারণ করেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৮৪টি বাংলাদেশ মিশনকে চারটি গ্রুপে ভাগ করে শিক্ষাভাতার পরিমাণ সর্বনিম্ন ২০ হাজার ৫০০ মার্কিন ডলার থেকে সর্বোচ্চ ৩৮ হাজার মার্কিন ডলার পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

বর্তমান বিনিময় হার অনুযায়ী (প্রতি ডলার ১২৪ টাকা ধরে) বিশ্ববিদ্যালয় পর্যায়ে অধ্যয়নরত দুই সন্তানের জন্য সর্বোচ্চ ভাতার পরিমাণ প্রায় ৪৭ লাখ ১২ হাজার টাকা (প্রজ্ঞাপনের হিসাব অনুযায়ী ৪৭ লাখ ৩৪ হাজার ৪০ টাকা) দাঁড়ায়।

আরও পড়ুন: মদনে লাথির আঘাতে জুলাই আন্দোলনের যোদ্ধা আব্দুল বারেক নিহত

গত ১৯ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-২ শাখার উপসচিব র. হ. ম. আলাওল কবির সই করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের চলতি বছরের ২০ এপ্রিলের একটি চিঠির পরিপ্রেক্ষিতে এই ভাতা পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন আদেশে বিদেশের বাংলাদেশ মিশনগুলোকে চারটি গ্রুপে বিভক্ত করে শিক্ষাভাতার সীমা নির্ধারণ করেছে অর্থ বিভাগ। মিশনের অবস্থান ও শিক্ষা ব্যয়ের পার্থক্য বিবেচনায় নিয়ে এ-লেভেল এবং বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের জন্য আলাদা সীমা নির্ধারণ করা হয়েছে। গ্রুপ ‘ক’-এর অন্তর্ভুক্ত ১৫টি মিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সবচেয়ে বেশি শিক্ষাভাতার সীমা নির্ধারণ করেছে সরকার।

এই গ্রুপের মিশনগুলোতে এ-লেভেল পর্যন্ত একজন সন্তানের জন্য সর্বোচ্চ ২৫ হাজার ডলার বা ৩১ লাখ ১৪ হাজার ৫০০ টাকা এবং দুই সন্তানের জন্য ৩৫ হাজার ডলার বা ৪৩ লাখ ৬০ হাজার ৩০০ টাকা দেওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে একজন সন্তানের জন্য ২৫ হাজার ডলার বা ৩১ লাখ ১৪ হাজার ৫০০ টাকা এবং দুই সন্তানের জন্য সর্বোচ্চ ৩৮ হাজার ডলার বা ৪৭ লাখ ৩৪ হাজার ৪০ টাকা শিক্ষাভাতা নির্ধারণ করা হয়েছে।

গ্রুপ ‘ক’-তে রয়েছে পূর্ব এশিয়ার বেইজিং, চীন; সিউল, দক্ষিণ কোরিয়া; টোকিও, জাপান; হংকং, চীন; দক্ষিণ-পূর্ব এশিয়ার জাকার্তা, ইন্দোনেশিয়া; মধ্যপ্রাচ্যের দোহা, কাতার এবং ইউরোপের ব্রাসেলস, বেলজিয়াম; জেনেভা, সুইজারল্যান্ড; হেগ, নেদারল্যান্ডস; স্টকহোম, সুইডেন; ওয়ারশ, পোল্যান্ড; ভিয়েনা, অস্ট্রিয়া; মিলান, ইতালি; প্যারিস, ফ্রান্স ও মস্কো, রাশিয়ার বাংলাদেশ মিশন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠজন পরিচয়ে ২৫ লাখ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার ৩

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদে পদে বাধার মুখে তরুণ উদ্যোক্তারা, ৮০ শতাংশের ঘুষের অভিজ্ঞতা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২১ পি.এম


পদে পদে বাধার মুখে তরুণ উদ্যোক্তারা, ৮০ শতাংশের ঘুষের অভিজ্ঞতা

ব্যবসা শুরু করার প্রক্রিয়ায় তরুণ উদ্যোক্তারা ব্যাংকঋণ, লাইসেন্স এবং সরকারি সেবা প্রাপ্তির ক্ষেত্রে বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছেন। সরকারি দপ্তর থেকে সেবা গ্রহণের সময় ৮০ শতাংশ তরুণ ঘুষ এবং দীর্ঘসূত্রতার অভিজ্ঞতা অর্জন করেছেন।

অন্যদিকে, ব্যাংকঋণ পাওয়ার জন্য জমির দলিল এবং জামানতের শর্ত পূরণ করতে না পারার কারণে নতুন উদ্যোক্তারা পুঁজি সংগ্রহে সমস্যায় পড়ছেন। পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) একটি গবেষণায় এই চিত্র উঠে এসেছে।

শনিবার (২১ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে তরুণদের অর্থনৈতিক সুযোগ ও বাস্তবতা’ শীর্ষক গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়।

গবেষণায় অংশগ্রহণকারী তরুণদের ৮০ শতাংশ জানিয়েছেন, সরকারি সেবা নিতে গিয়ে তারা বিলম্ব অথবা ঘুষের মতো অনানুষ্ঠানিক লেনদেনের সম্মুখীন হয়েছেন। সরকারি কর্মসংস্থান কেন্দ্রের মাধ্যমে কাজ খুঁজে পান মাত্র ৪ শতাংশ তরুণ।

গবেষণায় অংশ নেওয়া ৭০ শতাংশ নিয়োগকর্তা এবং উদ্যোক্তার মতে, ক্ষুদ্রঋণের পরিমাণ ব্যবসার প্রয়োজনের তুলনায় যথেষ্ট কম। অন্যদিকে, বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নেওয়ার জন্য জমির দলিল এবং জামানতের শর্ত পূরণ করা বাধ্যতামূলক। নতুন উদ্যোক্তাদের জন্য এসব শর্ত পূরণ করা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়।

বিশেষ করে ফ্রিল্যান্সারদের জন্য, অনলাইন প্ল্যাটফর্ম থেকে অর্জিত আয় ব্যাংক ঋণ পাওয়ার ক্ষেত্রে যথাযথভাবে বিবেচনা করা হয় না। ফলে, আয় থাকা সত্ত্বেও তাদের ঋণ প্রাপ্তিতে সমস্যা হচ্ছে।

নারী উদ্যোক্তাদের ক্ষেত্রেও ঋণ প্রাপ্তির ক্ষেত্রে বাধা রয়েছে। তাদের জন্য বিশেষ ঋণে ৪ শতাংশ সুদের সুবিধা থাকলেও স্বামীর স্বাক্ষর এবং জমির দলিলের মতো শর্তের কারণে অনেক নারী উদ্যোক্তা এই সুবিধা গ্রহণ করতে পারছেন না।

গবেষণায় উল্লেখ করা হয়েছে, ব্যাংকঋণ, ব্যবসার লাইসেন্স এবং সরকারি সেবা পেতে তরুণরা বিভিন্ন ধরনের প্রশাসনিক এবং আর্থিক প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন। সরকারি সেবা নিতে গিয়ে ঘুষ এবং দীর্ঘসূত্রতা এবং ঋণ প্রাপ্তির জন্য জামানতের শর্ত তাদের উদ্যোক্তা হওয়ার সুযোগকে সীমিত করছে। অন্যদিকে, সরকারি কর্মসংস্থান কেন্দ্রের মাধ্যমে কাজ খুঁজে পাওয়ার হারও অত্যন্ত কম।

গবেষণার ফলাফল উপস্থাপন করেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান এবং জ্যেষ্ঠ গবেষণা সহযোগী নামিরা শামীম। দ্য এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় পরিচালিত এই গবেষণায় সৈয়দ এম. হাসেমীও যুক্ত ছিলেন।

গবেষণার ফলাফল সম্পর্কে ড. হোসেন জিল্লুর রহমান মন্তব্য করেন, "সুযোগ তৈরি হলেও তা বাস্তবায়নে রূপ নিচ্ছে না। সংস্কারের কেন্দ্রে মেসো-অর্থনীতিকে স্থান দিতে হবে। স্থানীয় সরকার এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে আঞ্চলিক অর্থনৈতিক রূপান্তরের চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে হবে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতীয় গণমাধ্যম প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করেছে: পররাষ্ট্র মন্ত্রণালয়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২১ পি.এম


ভারতীয় গণমাধ্যম প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করেছে: পররাষ্ট্র মন্ত্রণালয়

লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমে বিকৃতভাবে প্রকাশিত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের জন্য ভারতকে দায়ী করেছেন—এমন খবর প্রকাশ হলেও তিনি আসলে কোনো দেশের নাম উল্লেখ করেননি।

রোববার (২২ নভেম্বর) বার্তা সংস্থা ইউএনবিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করেননি। ভারতীয় গণমাধ্যমগুলো তাঁর বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করেছে।

ওই কর্মকর্তা আরো বলেন, আওয়ামী লীগের ফ্যাসিস্ট সন্ত্রাসীরা দেশে তাণ্ডব চালাচ্ছে। নিরীহ মানুষের ওপর তাদের চালানো গুরুতর সহিংসতা বিশ্বব্যাপী দেখা যাচ্ছে। তারা নিজেদের সন্ত্রাসী কর্মকাণ্ড আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দিচ্ছে এবং বিভিন্ন দেশে গুরুতর নিরাপত্তা সমস্যা সৃষ্টি করছে।

তিনি আরও উল্লেখ করেন, এসব জঘন্য কর্মকাণ্ড বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। প্রবাসী বাংলাদেশিদের নেতিবাচকভাবে উপস্থাপনের মাধ্যমে তাদেরও ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। এই ভয়াবহ হুমকির শিকড় আরও বিস্তৃত হওয়ার আগেই তা নির্মূলে সব দেশের দায়িত্ব রয়েছে।

এদিকে, প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে ভারতের পক্ষ থেকেও প্রতিক্রিয়া এসেছে। গত শুক্রবার (২০ নভেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলাই ভারতের ধারাবাহিক অবস্থান। দুই দেশের অভিন্ন ইতিহাস, ত্যাগ ও সাংস্কৃতিক মূল্যবোধের ভিত্তিতে এ সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত। প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে আগ্রহী নয় ভারত।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর মডেল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর জোর করে দেশ শাসনের পর পালিয়ে যাওয়া একটি সন্ত্রাসী গোষ্ঠী আবারও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। তারা নতুন করে অগ্নিসংযোগ ও মানুষ হত্যার রাজনীতিতে মেতে উঠেছে।

প্রধানমন্ত্রী বলেন, গত কয়েক দিনে তাদের কর্মকাণ্ড দেখলেই বিষয়টি স্পষ্ট হবে। দেশ ছেড়ে পালিয়েও তারা আগুন সন্ত্রাস ও মানুষ হত্যার রাজনীতি বন্ধ করেনি। পেছন থেকে সাধারণ মানুষের ওপর হামলা চালিয়ে তাদের হত্যা করছে।

এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ২০২৪ সালের মতো আবারও সবাইকে প্রস্তুতি নিতে হবে, যাতে সন্ত্রাসীদের উপযুক্ত জবাব দেওয়া যায়। তিনি বলেন, ‘আসুন, ২০২৪ সালের মতো আবারও আমরা প্রস্তুতি নিই, যাতে এই সন্ত্রাসীদের উপযুক্ত জবাব দিতে পারি। আজ আমি সেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দ. আফ্রিকা সফরে ইংল্যান্ড দলে ডাক পেলেন বেন ম্যাককিনি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২২ পি.এম


দ. আফ্রিকা সফরে ইংল্যান্ড দলে ডাক পেলেন বেন ম্যাককিনি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ইংল্যান্ড দলে ২২ বছর বয়সী ডারহামের ওপেনার বেন ম্যাককিনিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। জ্যাকব বেথেল হাঁটুর চোটের কারণে সফর থেকে বাদ পড়ায়, ম্যাককিনি জাতীয় দলে ডাক পাওয়ার সুযোগ পেয়েছেন এটি তার প্রথমবার।

ম্যাককিনি, একজন বাঁহাতি ব্যাটার, ২০২৩ সালে ১৮ বছর বয়সে ডারহামের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করেন। তিনি এখন পর্যন্ত ৪০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন এবং ৩৭.৯২ গড়ে ২ হাজার ৩৮৯ রান সংগ্রহ করেছেন।

গত কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় বিভাগে ম্যাককিনি ছিলেন ডারহামের সর্বোচ্চ রানসংগ্রাহক। পুরো টুর্নামেন্টে রানসংগ্রাহকদের তালিকায় তার অবস্থান ছিল তৃতীয়। ১৪ ম্যাচে তিনি ৫২.২০ গড়ে ১ হাজার ৪৪ রান করেছেন।

মাত্র তিনটি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে ২০২৪ সালে ইংল্যান্ড লায়ন্স দলে জায়গা পেয়েছিলেন ম্যাককিনি। তখন থেকেই ইংল্যান্ডের নির্বাচকদের নজরে রয়েছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার মাটিতে খেলার অভিজ্ঞতাও রয়েছে তার। ২০২৩-২৪ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের নেতৃত্ব দিয়েছেন তিনি।

দক্ষিণ আফ্রিকা সফরের শুরুতে ইংল্যান্ড ডারবানে সিএসএ একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ১৭ ডিসেম্বর জোহানেসবার্গের দ্য ওয়ান্ডারার্সে প্রথম টেস্ট শুরু হবে।

ইংল্যান্ডের হালনাগাদ টেস্ট দল: জো রুট (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, সনি বেকার, হ্যারি ব্রুক, স্যাম কুক, জর্ডান কক্স, বেন ডাকেট, এমিলিও গে, ড্যান লরেন্স, লিয়াম প্যাটারসন-হোয়াইট, অলি রবিনসন, জেমি স্মিথ, জশ টাং ও বেন ম্যাককিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইটনায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২২ পি.এম


ইটনায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় চলমান রবি মৌসুমে সরিষা, চিনাবাদাম এবং মুগ ফসলের উৎপাদন বৃদ্ধি করার উদ্দেশ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সকাল ১১টায় ইটনা উপজেলা পরিষদ চত্বরে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর উপস্থিত থেকে উপজেলার ১ হাজার ৩০ জন কৃষকের মধ্যে কৃষি উপকরণগুলো বিতরণ করেন।

উপজেলার ৯৫০ জন কৃষককে সরিষা উৎপাদনের জন্য ১ কেজি সরিষার বীজ এবং ২০ কেজি বিভিন্ন জাতের সার প্রদান করা হয়েছে। পাশাপাশি, ৭০ জন কৃষককে চিনাবাদাম উৎপাদনের জন্য ১০ কেজি চিনাবাদামের বীজ এবং মুগ ডাল উৎপাদনের জন্য সার ও ডালের বীজ বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ইটনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, ইটনা উপজেলা কৃষি কর্মকর্তা বিজয় কুমার হালদার, ইটনা উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিব চন্দ্র দাস, ইটনা উপজেলা নির্বাচন কর্মকর্তা রাফসান জামি, ইটনা সদর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা রহমত উল্লাহ এবং স্থানীয় সাংবাদিকরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%