প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিদেশে অবস্থিত বাংলাদেশের ৮৪টি মিশনে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য সরকার শিক্ষাভাতা বাড়িয়ে পুনর্নির্ধারণ করেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৮৪টি বাংলাদেশ মিশনকে চারটি গ্রুপে ভাগ করে শিক্ষাভাতার পরিমাণ সর্বনিম্ন ২০ হাজার ৫০০ মার্কিন ডলার থেকে সর্বোচ্চ ৩৮ হাজার মার্কিন ডলার পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
বর্তমান বিনিময় হার অনুযায়ী (প্রতি ডলার ১২৪ টাকা ধরে) বিশ্ববিদ্যালয় পর্যায়ে অধ্যয়নরত দুই সন্তানের জন্য সর্বোচ্চ ভাতার পরিমাণ প্রায় ৪৭ লাখ ১২ হাজার টাকা (প্রজ্ঞাপনের হিসাব অনুযায়ী ৪৭ লাখ ৩৪ হাজার ৪০ টাকা) দাঁড়ায়।
গত ১৯ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-২ শাখার উপসচিব র. হ. ম. আলাওল কবির সই করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের চলতি বছরের ২০ এপ্রিলের একটি চিঠির পরিপ্রেক্ষিতে এই ভাতা পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন আদেশে বিদেশের বাংলাদেশ মিশনগুলোকে চারটি গ্রুপে বিভক্ত করে শিক্ষাভাতার সীমা নির্ধারণ করেছে অর্থ বিভাগ। মিশনের অবস্থান ও শিক্ষা ব্যয়ের পার্থক্য বিবেচনায় নিয়ে এ-লেভেল এবং বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের জন্য আলাদা সীমা নির্ধারণ করা হয়েছে। গ্রুপ ‘ক’-এর অন্তর্ভুক্ত ১৫টি মিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সবচেয়ে বেশি শিক্ষাভাতার সীমা নির্ধারণ করেছে সরকার।
এই গ্রুপের মিশনগুলোতে এ-লেভেল পর্যন্ত একজন সন্তানের জন্য সর্বোচ্চ ২৫ হাজার ডলার বা ৩১ লাখ ১৪ হাজার ৫০০ টাকা এবং দুই সন্তানের জন্য ৩৫ হাজার ডলার বা ৪৩ লাখ ৬০ হাজার ৩০০ টাকা দেওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে একজন সন্তানের জন্য ২৫ হাজার ডলার বা ৩১ লাখ ১৪ হাজার ৫০০ টাকা এবং দুই সন্তানের জন্য সর্বোচ্চ ৩৮ হাজার ডলার বা ৪৭ লাখ ৩৪ হাজার ৪০ টাকা শিক্ষাভাতা নির্ধারণ করা হয়েছে।
গ্রুপ ‘ক’-তে রয়েছে পূর্ব এশিয়ার বেইজিং, চীন; সিউল, দক্ষিণ কোরিয়া; টোকিও, জাপান; হংকং, চীন; দক্ষিণ-পূর্ব এশিয়ার জাকার্তা, ইন্দোনেশিয়া; মধ্যপ্রাচ্যের দোহা, কাতার এবং ইউরোপের ব্রাসেলস, বেলজিয়াম; জেনেভা, সুইজারল্যান্ড; হেগ, নেদারল্যান্ডস; স্টকহোম, সুইডেন; ওয়ারশ, পোল্যান্ড; ভিয়েনা, অস্ট্রিয়া; মিলান, ইতালি; প্যারিস, ফ্রান্স ও মস্কো, রাশিয়ার বাংলাদেশ মিশন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন