প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় চলমান রবি মৌসুমে সরিষা, চিনাবাদাম এবং মুগ ফসলের উৎপাদন বৃদ্ধি করার উদ্দেশ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সকাল ১১টায় ইটনা উপজেলা পরিষদ চত্বরে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর উপস্থিত থেকে উপজেলার ১ হাজার ৩০ জন কৃষকের মধ্যে কৃষি উপকরণগুলো বিতরণ করেন।
উপজেলার ৯৫০ জন কৃষককে সরিষা উৎপাদনের জন্য ১ কেজি সরিষার বীজ এবং ২০ কেজি বিভিন্ন জাতের সার প্রদান করা হয়েছে। পাশাপাশি, ৭০ জন কৃষককে চিনাবাদাম উৎপাদনের জন্য ১০ কেজি চিনাবাদামের বীজ এবং মুগ ডাল উৎপাদনের জন্য সার ও ডালের বীজ বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ইটনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, ইটনা উপজেলা কৃষি কর্মকর্তা বিজয় কুমার হালদার, ইটনা উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিব চন্দ্র দাস, ইটনা উপজেলা নির্বাচন কর্মকর্তা রাফসান জামি, ইটনা সদর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা রহমত উল্লাহ এবং স্থানীয় সাংবাদিকরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন