০৮:১০ পি.এম
লক্ষ্মীপুর, ১০ আগস্ট ২০২৬ : আজ ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে।
আজ সোমবার দুপুরে জেলা কালেক্টরেট প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলা কর্মসূচি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।
উদ্বোধন উপলক্ষে শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে কালেক্টরেটের হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
নোয়াখালী উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান এর সভাপতিত্বে এই অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার মো. আবু তারেক, সিভিল সার্জন ডা. মোহাম্মদ বাহারুল আলম, জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জহির আহমেদ, জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান, সহকারী বন সংরক্ষক মোস্তফা আল হোসাইনসহ অনেকেই উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন ও বন বিভাগ আয়োজিত এবারের বৃক্ষমেলায় ১৮টি নার্সারি অংশ নিচ্ছে।
কর্মসূচি উদ্বোধনের পর অতিথিরা মেলায় অংশ নেওয়া বিভিন্ন নার্সারির গাছের চারার স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন