প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মেটা, সামাজিক মাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান, নভেল এআই মডেল ‘মিউজ গ্লিমার’ নিয়ে এসেছে। এই নতুন মডেলটি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার জন্য নিয়োজিত। প্রতিষ্ঠানটি জানিয়েছে, শিগগিরই তারা এ ধরনের আরও মডেল আনতে পরিকল্পনা করছেন।
নতুন এআই মডেল ‘মিউজ গ্লিমার’ অন্যান্য প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় এআই মডেলের তুলনায় আকারে অনেক ছোট। যদিও এটি বড় মডেলগুলোর সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় আসবে না, তবে স্বয়ংক্রিয় বা এজেন্টিক কাজের জন্য ‘মিউজ গ্লিমার’ বিশেষভাবে তৈরি হয়েছে।
এই মডেলটি শুধুমাত্র একটি গ্রাফিক্স কার্ড ব্যবহার করে ম্যাক অথবা পিসিতে চালানো সম্ভব হবে। এর মানে হচ্ছে, ব্যবহারকারীরা ক্লাউডের ওপর নির্ভর না করে নিজেদের ব্যক্তিগত ডিভাইসে এআই ব্যবহার করতে পারবেন।
ওপেন-ওয়েট মডেলের একটি বড় সুবিধা হলো এতে খরচ কমে। ওপেনএআই অথবা অ্যানথ্রপিকের মতো ফ্রন্টিয়ার এআই প্রতিষ্ঠানের মডেলের তুলনায়, এ ধরনের মডেলগুলি সাধারণত বেশি সাশ্রয়ী। তাছাড়া, মূল প্রযুক্তিগত উপাদান উন্মুক্ত হওয়ার কারণে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী এ মডেল কাস্টমাইজ করতে পারেন। অন্যদিকে, ক্লোজড মডেল হচ্ছে, যার মূল প্রযুক্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে থাকে।
এছাড়া, চীনের এআই সক্ষমতার সঙ্গে প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রকে আরও শক্তিশালী করার জন্য ওপেন-সোর্স এআই মডেলের ওপর বিধিনিষেধ কমানোর আহ্বান জানিয়েছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ।
গত বছর, এআই প্রতিযোগিতায় নিজেদের অবস্থান উন্নত করার জন্য মেটা বড় অঙ্কের বিনিয়োগের মাধ্যমে একটি সুপারইন্টেলিজেন্স টিম গঠন করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন