ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

এসএসসির ফলে রাজশাহী বোর্ডে শীর্ষে বগুড়া


এসএসসির ফলে রাজশাহী বোর্ডে শীর্ষে বগুড়া

বগুড়া, ১০ আগস্ট, ২০২৬ : এসএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডের ৮ জেলার মধ্যে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় শীর্ষে রয়েছে বগুড়া। 

এ জেলায় এবার ২৩ হাজার ৩৮৯ জন পরীক্ষার্থী পাস করেছেন। পাসের হার ৭২ দশমিক ৬৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৪৭৮ জন।

রাজশাহী শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

বোর্ডের ৮ জেলার মধ্যে পাসের হারে বগুড়ার পর রয়েছে জয়পুরহাট। এ জেলায় পাসের হার ৬৭ দশমিক ৫৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৮৪৭ জন। চাঁপাইনবাবগঞ্জে পাসের হার ৬৫ দশমিক ১৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ১৩৮ জন।

নওগাঁয় পাসের হার ৬২ দশমিক ৪৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৭৩৪ জন। রাজশাহী জেলায় পাসের হার ৬২ দশমিক ২৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৪৯ জন। নাটোরে পাসের হার ৬১ দশমিক ২৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৯৪ জন।

পাবনায় পাসের হার ৬০ দশমিক ৭৬ শতাংশ। এ জেলায় জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৯৭০ জন। আর সিরাজগঞ্জে পাসের হার সবচেয়ে কম, ৫৮ দশমিক ৬৪ শতাংশ। তবে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৯০৭ জন।

জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাতেও অন্য সব জেলাকে ছাড়িয়ে গেছে বগুড়া। 

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

এ জেলার ৪ হাজার ৪৭৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এরপর রাজশাহীতে ২ হাজার ৯৪৯, পাবনায় ১ হাজার ৯৭০, সিরাজগঞ্জে ১ হাজার ৯০৭, নওগাঁয় ১ হাজার ৭৩৪, চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার ১৩৮, নাটোরে ১ হাজার ৯৪ এবং জয়পুরহাটে ৮৪৭ জন জিপিএ-৫ পেয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি-পাকিস্তান-তুরস্কের চুক্তি যুক্তরাষ্ট্র নিয়ে ‘দৃষ্টিভঙ্গির পরিবর্তন’ নির্দেশ করছে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৮:২৮ পি.এম


সৌদি-পাকিস্তান-তুরস্কের চুক্তি যুক্তরাষ্ট্র নিয়ে ‘দৃষ্টিভঙ্গির পরিবর্তন’ নির্দেশ করছে: ইরান

ঢাকা, ১০ আগস্ট, ২০২৬ : সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি যুক্তরাষ্ট্রের প্রতি এ অঞ্চলের দেশগুলোর ‘দৃষ্টিভঙ্গির পরিবর্তনের’ ইঙ্গিত দিচ্ছে বলে সোমবার জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেন, ‘এ অঞ্চলের দেশগুলো এখন বুঝতে পেরেছে, নিরাপত্তা এমন কোনো পণ্য নয়, যা ভুয়া মধ্যস্থতাকারীদের কাছ থেকে কেনা যায়।’

তিনি এই চুক্তির তিন স্বাক্ষরকারী দেশের মিত্র যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে এ মন্তব্য করেন।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বাকায়ি আরও বলেন, ‘অতীতের মতো এ অঞ্চলের দেশগুলো যুক্তরাষ্ট্রের দেওয়া নিরাপত্তার দাবির ওপর নির্ভর করতে পারে না।’

ইরানকে লক্ষ্য করে এ চুক্তি করা হয়েছে—এমন আশঙ্কা নিয়ে ইরান উদ্বিগ্ন নয় বলেও জানান তিনি। তিনি উল্লেখ করেন, সৌদি আরব, তুর্কি ও পাকিস্তানের সঙ্গে ইরানের রয়েছে ‘গভীর ধর্মীয়, ঐতিহাসিক ও সভ্যতাগত সম্পর্ক’।

বাকায়ি জানান, ‘এই চুক্তি ইরানের বিরুদ্ধে হবে—এমন আশঙ্কার কোনো কারণ নেই।’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাঁচ মাস ধরে চলা যুদ্ধের প্রেক্ষাপটে শুক্রবার তিন দেশ চুক্তিটি স্বাক্ষর করেছে। এই যুদ্ধের কারণে আশপাশের কয়েকটি দেশও জড়িয়ে পড়েছে এবং আঞ্চলিক নৌপথে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, চুক্তির আওতায় যদি কোনো একটি সদস্য দেশের ওপর হামলা হয়, তাহলে সেটিকে সব সদস্য দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। চুক্তিটির উদ্দেশ্য হলো ‘সম্মিলিত প্রতিরোধ ক্ষমতা জোরদার করা’ বলেও জানা গেছে।

বিশ্লেষকেরা বলছেন, চুক্তিটির লক্ষ্য হলো শক্তিশালী হয়ে উঠা ইরানকে প্রতিহত করা এবং যুক্তরাষ্ট্রের যে প্রভাব নির্ভরযোগ্য নয়, তার ভারসাম্য তৈরি করা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেটা নতুন এআই মডেল ‘মিউজ গ্লিমার’ নিয়ে এসেছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

১২:০৮ পি.এম


মেটা নতুন এআই মডেল ‘মিউজ গ্লিমার’ নিয়ে এসেছে

মেটা, সামাজিক মাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান, নভেল এআই মডেল ‘মিউজ গ্লিমার’ নিয়ে এসেছে। এই নতুন মডেলটি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার জন্য নিয়োজিত। প্রতিষ্ঠানটি জানিয়েছে, শিগগিরই তারা এ ধরনের আরও মডেল আনতে পরিকল্পনা করছেন।

নতুন এআই মডেল ‘মিউজ গ্লিমার’ অন্যান্য প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় এআই মডেলের তুলনায় আকারে অনেক ছোট। যদিও এটি বড় মডেলগুলোর সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় আসবে না, তবে স্বয়ংক্রিয় বা এজেন্টিক কাজের জন্য ‘মিউজ গ্লিমার’ বিশেষভাবে তৈরি হয়েছে।

এই মডেলটি শুধুমাত্র একটি গ্রাফিক্স কার্ড ব্যবহার করে ম্যাক অথবা পিসিতে চালানো সম্ভব হবে। এর মানে হচ্ছে, ব্যবহারকারীরা ক্লাউডের ওপর নির্ভর না করে নিজেদের ব্যক্তিগত ডিভাইসে এআই ব্যবহার করতে পারবেন।

ওপেন-ওয়েট মডেলের একটি বড় সুবিধা হলো এতে খরচ কমে। ওপেনএআই অথবা অ্যানথ্রপিকের মতো ফ্রন্টিয়ার এআই প্রতিষ্ঠানের মডেলের তুলনায়, এ ধরনের মডেলগুলি সাধারণত বেশি সাশ্রয়ী। তাছাড়া, মূল প্রযুক্তিগত উপাদান উন্মুক্ত হওয়ার কারণে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী এ মডেল কাস্টমাইজ করতে পারেন। অন্যদিকে, ক্লোজড মডেল হচ্ছে, যার মূল প্রযুক্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে থাকে।

এছাড়া, চীনের এআই সক্ষমতার সঙ্গে প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রকে আরও শক্তিশালী করার জন্য ওপেন-সোর্স এআই মডেলের ওপর বিধিনিষেধ কমানোর আহ্বান জানিয়েছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ।

গত বছর, এআই প্রতিযোগিতায় নিজেদের অবস্থান উন্নত করার জন্য মেটা বড় অঙ্কের বিনিয়োগের মাধ্যমে একটি সুপারইন্টেলিজেন্স টিম গঠন করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে চূড়ান্ত প্রস্তুতি, বৈঠকে ভারপ্রাপ্ত স্পিকার ও ইসি সচিব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

১২:১৪ পি.এম


রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে চূড়ান্ত প্রস্তুতি, বৈঠকে ভারপ্রাপ্ত স্পিকার ও ইসি সচিব

রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসেছেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং নির্বাচন কমিশনার (ইসি) সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (১১ আগস্ট) সংসদ ভবনে সকাল ১১টায় ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে বৈঠকে অংশ নিয়েছেন সংসদের চিফ হুইপসহ সংশ্লিষ্ট অনেকেই।

বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের সার্বিক ও চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদকক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুদের টিকা কমানোর নির্দেশ দিয়ে নতুন বিতর্কে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

১২:২০ পি.এম


শিশুদের টিকা কমানোর নির্দেশ দিয়ে নতুন বিতর্কে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিশুদের টিকা দেওয়ার ক্ষেত্রে নতুন পরিবর্তনের নির্দেশনা প্রদান করেছেন। সোমবার (১০ আগস্ট) স্বাক্ষর করা নির্বাহী আদেশে শিশুদের জন্য নিয়মিতভাবে সুপারিশ করা টিকার সংখ্যা ১৮ থেকে কমিয়ে ১১টি করার কথা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে হাম, মাম্পস ও রুবেলার সম্মিলিত এমএমআর টিকা আলাদা করে দেওয়ার প্রস্তাবও করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য বেরিয়ে এসেছে।

ট্রাম্প বলেছেন, কয়েক দশক আগে শিশুদের তুলনামূলকভাবে কম টিকা দেওয়া হত। অটিজমের হার বেড়ে যাওয়ার প্রসঙ্গ টেনে তিনি টিকার সংখ্যা কমানোর পক্ষে যুক্তি তুলে ধরেছেন। তবে বহু গবেষণায়, বিশেষ করে এমএমআর টিকার সঙ্গে অটিজমের কোনো সম্পর্ক প্রমাণিত হয়নি। ২০১৯ সালে ডেনমার্কে ৬ লাখ ৫৭ হাজার ৪৬১ শিশুর ওপর একটি বড় গবেষণায়ও এমএমআর টিকার সঙ্গে অটিজমের সম্পর্কের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

নতুন নির্দেশনায় সব শিশুর জন্য হাম, মাম্পস, রুবেলা, ডিপথেরিয়া, ধনুষ্টংকার, হুপিং কাশি, পোলিও, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, নিউমোকক্কাল রোগ, মানব প্যাপিলোমা ভাইরাস এবং জলবসন্তের টিকা রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

ট্রাম্পের নির্দেশনা অনুসারে, এমএমআর টিকা একসঙ্গে না দিয়ে হাম, মাম্পস ও রুবেলার জন্য আলাদা টিকা পৃথক সময়ে দেওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে। ট্রাম্প দাবি করেছেন, একসঙ্গে এমএমআর টিকা দিলে ঝুঁকি তৈরি হতে পারে। তবে এ দাবির সমর্থনে তিনি কোনো নতুন বৈজ্ঞানিক প্রমাণ উপস্থাপন করেননি।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, এমএমআর টিকায় গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি খুবই কম। সংস্থাটি বলছে, এমএমআর টিকা নেওয়া হাম, মাম্পস বা রুবেলায় আক্রান্ত হওয়ার চেয়ে অনেক বেশি নিরাপদ। এমএমআর টিকাকে তিনটি আলাদা টিকায় ভাগ করার কোনও বৈজ্ঞানিক সুবিধার প্রমাণও পাওয়া যায়নি।

ট্রাম্পের এই উদ্যোগের বিরুদ্ধে শিশু চিকিৎসকদের সংগঠনসহ বেশ কয়েকজন চিকিৎসক ও রাজনীতিক সমালোচনা করেছেন। আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকসের সভাপতি অ্যান্ড্রু রাসিন এটিকে বিপজ্জনক হিসেবে মন্তব্য করেছেন। তার মতে, টিকা দেওয়ার দেরি করা বা বাদ দেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে হাম ছড়িয়ে পড়ার পরিস্থিতিতে।

রিপাবলিকান সিনেটর ও চিকিৎসক বিল ক্যাসিডি ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, টিকা অত্যন্ত নিরাপদ ও কার্যকর এবং টিকার কারণে অটিজম হয় না।

এদিকে, ট্রাম্প প্রশাসনের স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র বলেছেন, এই পরিবর্তনের উদ্দেশ্য হচ্ছে টিকা বন্ধ করা নয়; বরং অভিভাবকদের আরও বেশি সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া।

অন্যদিকে, স্কুলে ভর্তি হওয়ার জন্য কোন টিকা বাধ্যতামূলক হবে, সে সিদ্ধান্ত মূলত যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলো নেয়। তাই প্রেসিডেন্টের এই নির্বাহী নির্দেশনা সরাসরি সব অঙ্গরাজ্যের টিকা-সংক্রান্ত নিয়ম পরিবর্তন করে না।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, টিকা নেওয়ার হার কমে গেলে হামসহ প্রতিরোধযোগ্য রোগ আবার বাড়তে পারে। যুক্তরাষ্ট্রের বর্তমান টিকাদান নীতিতে শিশুদের বয়স ও রোগের ঝুঁকি অনুযায়ী টিকা দেওয়ার সময় নির্ধারণ করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%