০৪:০২ পি.এম
সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে, বাংলাদেশ এবং সুইডেনের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন উভয় দেশের সংসদীয় গণতন্ত্রের বিস্তারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
রোববার (২৫ অক্টোবর) সংসদ ভবনের স্পিকার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত উইকসের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এই কথা বলেন।
এ সময় তিনি উল্লেখ করেন, সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে সুইডেন ও বাংলাদেশের মধ্যে অনেক বিষয়ে সাদৃশ্য বিদ্যমান।
আরও পড়ুন: সেন্টমার্টিন দ্বীপ ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে, আরও যেসব সিদ্ধান্ত
সাক্ষাতকালে, স্পিকার এবং সুইডিশ রাষ্ট্রদূত উভয়েই দুই দেশের সংসদীয় মৈত্রী গ্রুপ ও ককাস গঠনের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া, ক্রীড়া ও সংস্কৃতি সহ দ্বিপাক্ষিক বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।
স্পিকার সুইডেনকে দীর্ঘদিন ধরে দেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করার জন্য ধন্যবাদ জানান এবং বঙ্গোপসাগরের উপকূলে মজুত তেল ও গ্যাস উত্তোলনে দেশটির কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন