০৮:৩৯ পি.এম
ঢাকা, ২১ অক্টোবর, ২০২৬ : প্রধানমন্ত্রীর সফর শেষে ঢাকা ফিরেছেন তারেক রহমান। রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করার পর তিনি রাজধানীতে ফিরে আসেন।
মঙ্গলবার দিবাগত রাত ১ টা ১০ মিনিটে প্রধানমন্ত্রীর সামরিক বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
গতকাল, মহানবমী উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনের উদ্দেশ্যে সকাল ৯টায় ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
আরও পড়ুন: সাইবার সিকিউরিটি আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী
সনাতন ধর্মাবলম্বীরা প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আনন্দে মেতে ওঠে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে শারদ প্রণাম জানায়।
প্রধানমন্ত্রীর সঙ্গে সামরিক বিমানে ঢাকা ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল, বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু প্রমুখ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন