ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মধ্যনগরে "জুলাই শহীদ দিবস ২০২৬" উপলক্ষে শহীদ আয়াতুল্লাহর কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।


মধ্যনগরে "জুলাই শহীদ দিবস ২০২৬" উপলক্ষে শহীদ আয়াতুল্লাহর কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

জুলাই শহীদ দিবসে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয়
কর্মসূচির অংশ হিসেবে উপলক্ষে সুনামগঞ্জের মধ্যনগরে শহীদ আয়াতুল্লাহর কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই) বেলা ২ ঘটিকার সময় মধ্যনগর বাজার থেকে ট্রলারযোগে শহীদ আয়াতুল্লাহর কবরস্থানে গিয়ে কবর জিয়ারত, পবিত্র কোরআন তিলাওয়াত এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধরমপাশা উপজেলা উলামা বিভাগের সভাপতি, সাবেক সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি এবং সম্ভাব্য চামরদানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ এনামুল হক।

তিনি তাঁর বক্তব্যে বলেন, শহীদদের আত্মত্যাগ জাতির জন্য প্রেরণার উৎস। তাদের আদর্শকে ধারণ করে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা আবু তাহের।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মোঃ আলী হোসেন, সহ-সেক্রেটারি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ আব্দুল মোছাব্বির, সাংগঠনিক সম্পাদক মোঃ সম্রাট মিয়া এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেষে শহীদ আয়াতুল্লাহর রুহের মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটের বিশ্বনাথে এক নারীর দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৮ পি.এম


সিলেটের বিশ্বনাথে এক নারীর দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

সিলেটের বিশ্বনাথ উপজেলায় এক নারীকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে নির্জন বাড়িতে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রধান অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে। তবে মামলার অন্য আসামিরা এখনও পলাতক রয়েছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ জুলাই) রাতে দক্ষিণ সুরমার চণ্ডীপুল এলাকা থেকে ছাতকে যাওয়ার উদ্দেশ্যে এক নারী একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করেন, যিনি এয়ারপোর্ট থানার সাহেববাজার এলাকার বাসিন্দা। অভিযোগ রয়েছে, সিএনজি চালক তাকে নির্ধারিত গন্তব্যে না নিয়ে কৌশলে বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের আলমনগর গ্রামের একটি নির্জন বসতঘরে নিয়ে যান। সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া কয়েকজন ব্যক্তি মিলে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন।

এই ঘটনার পর, বুধবার (১৫ জুলাই) ভুক্তভোগী নারী বাদী হয়ে বিশ্বনাথ থানায় চারজনের নাম উল্লেখ করে এবং আরও একজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।

মামলার পর অভিযান চালিয়ে পুলিশ প্রধান অভিযুক্ত গয়াছ মিয়া গেদা (৪৫)কে গ্রেপ্তার করে। তিনি বিশ্বনাথ উপজেলার হায়াতেরগাঁও গ্রামের মৃত ছিদ্দেক আলীর ছেলে। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অন্যদিকে, ঘটনার পর থেকেই মামলার বাকি অভিযুক্তরা পলাতক রয়েছেন। ভুক্তভোগী নারীকেসহ চিকিৎসা এবং প্রয়োজনীয় আইনি সহায়তার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) জানিয়েছেন, মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৌসুমী কেন ওমর সানিকে চাবুক মারতেন?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


মৌসুমী কেন ওমর সানিকে চাবুক মারতেন?

ঢালিউড অভিনেতা ওমর সানির একটি মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসিকে নিয়ে তার মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই ফেসবুকে নেটিজেনরা নানা প্রকার প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ তার মন্তব্যের সমালোচনা করছেন, আবার কেউ ব্যঙ্গ ও বিদ্রূপকরে পোস্ট ও মন্তব্য করছেন।

 

image

এ আলোচনায় শাহরিয়ার নাজিম জয় নামের উপস্থাপক, অভিনেতা ও নির্মাতাও যোগ দিয়েছেন। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘ওমর সানি ভাই মেসিকে প্রতিবন্ধী বলেছে। ৯০ দশকে দেখতাম সিনেমাতে মৌসুমী ওমর সানিকে চাবুক মারত। কেন মারত এখন বুঝেছি।’

জয়ের এই পোস্ট দেওয়ার পরে সেটি ঘিরে মন্তব্যের ঝড় শুরু হয়। অল্প সময়ের মধ্যে পোস্টটিতে প্রচুর প্রতিক্রিয়া ও মন্তব্য জমা হতে থাকে। অনেকেই ওমর সানির বক্তব্যের সমালোচনা করে নিজেদের তাৎক্ষণিক মতামত প্রকাশ করেন।

বেলী খন্দকার নামে একজন নেটিজেন মন্তব্য করেন, ‘চাবুকের খেয়ে এতদিন মাথা ঠিক ছিল, এখন আর ঠিক নাই। তাই নতুন করে আবার মারতে হবে।’ আরেকটি মন্তব্যে শামীমা ইসলাম বলেন, ‘চাবুক মারা অনেক দিন হয় না, তাই উল্টাপাল্টা বলা শুরু করছে।’ তার মন্তব্যেও অনেক নেটিজেন প্রতিক্রিয়া জানিয়েছেন।

শুধু এই দুই মন্তব্যই নয়, জয় এর পোস্টে বহু নেটিজেন ওমর সানির বক্তব্য নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন। কেউ পুরোনো বাংলা সিনেমায় মৌসুমী ও ওমর সানির বিভিন্ন দৃশ্যের ছবি শেয়ার করছেন, আবার কেউ সেই দৃশ্যের সঙ্গে বর্তমান বিতর্কের মিল খুঁজে রসিকতা করছেন।

এদিকে সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়েই আর্জেন্টিনা ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। উক্ত উপলক্ষে শাহরিয়ার নাজিম জয় সামাজিক যোগাযোগমাধ্যমে আরও একটি রসাত্মক পোস্ট করে নতুন করে আলোচনায় আসেন। তিনি চিত্রনায়ক ওমর সানীকে ট্যাগ করে লেখেন, আর্জেন্টিনার গোলগুলো মৌসুমী আপার চাবুকের মতো। তবে তুলার না। একদম অরিজিনাল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি আপন দুই ভাই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৪:১৮ পি.এম


সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি আপন দুই ভাই

সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় দুই ভাই ফয়েজ আহমেদ সজীব (২৯) ও ফরহাদ হোসেন সুজন (২১) মারা গেছেন।

মৃত্যুর ঘটনা ঘটেছে বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টার দিকে। তাদের প্রাইভেটকারটি রিয়াদ থেকে জেদ্দা যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, সজীব ও সুজন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের গণিপুর গ্রামের বাসিন্দা আব্দুল মালেকের বড় এবং মেজো ছেলে।

সজীব ও সুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাদের বাবা, ব্যবসায়ী আব্দুল মালেক। তিনি জানিয়েছেন, সজীব ও সুজন জেদ্দায় ব্যবসা করেন। তারা রিয়াদ শহরে ব্যবসায়িক মালামাল ক্রয় করতে গিয়েছিলেন। ফেরার পথে তাদের গাড়িটি বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে পতিত হয়। এই দুর্ঘটনার ফলে তাদের গাড়ির সামনের অংশ সম্পূর্ণরূপে দুমড়ে-মুচড়ে গেছে। এতে গুরুতর আহত অবস্থায় সজীব ও সুজন মারা যান।

এ ঘটনায় শোকার্ত আব্দুল মালেক বলেন, "আমার দুই ছেলে একসাথে মারা গেছে। সবাই তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করবেন।" তিনি মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা বলেন, "ঘটনাটি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে এলাকায় তাণ্ডব চালাল যুবক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে এলাকায় তাণ্ডব চালাল যুবক

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার বলদিটারি গ্রামে এক যুবকের বিরুদ্ধে তার নিজ বসতঘরে আগুন লাগানোর একটি গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনার সময়, যুবকটি দেশীয় অস্ত্র, ছুরি ও শাবল হাতে নিয়ে তাণ্ডব চালাতে শুরু করে। এর ফলে, পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় জনসাধারণের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হয়। তার কাছে পৌঁছানোর সাহস কেউ খুঁজে পায়নি। এমনকি, তার স্ত্রী ও মা-বোনকেও ভয়ের কারণে তাকে কাছে যেতে দেখা যায়নি।

ঘটনাটি বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে বরোর বলদিটারি গ্রামে ঘটে। অভিযুক্ত যুবক শামীম, যিনি মৃত আনোয়ার বিডিআরের প্রথম পুত্র, স্থানীয়দের দাবি অনুযায়ী, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত রয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের কথার ভিত্তিতে জানা যায়, শামীম হঠাৎ করে তার বসতঘরে আগুন লাগিয়ে দেন। আগুন লাগানোর পর, তিনি দেশীয় অস্ত্র, ছুরি ও শাবল হাতে নিয়ে ঘরের সামনে দাঁড়িয়ে থাকেন। তাকে আটকানোর প্রচেষ্টা করা হলে, আশপাশের লোকজনকে প্রাণনাশের হুমকি দিয়ে ভয় দেখান। এই কারণে, পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় এবং কেউ আগুন নেভানোর জন্য এগিয়ে আসতে সাহস পায়নি।

খবর পাওয়ার পর নাগেশ্বরী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হতাশাজনকভাবে, ততক্ষনে ঘরের অধিকাংশ আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান জানান, তারা জানতে পেরেছেন যে, মাদকাসক্ত এক যুবক তার বাড়িতে আগুন লাগিয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে যদি কেউ লিখিত অভিযোগ করে, তবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%