প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় দুই ভাই ফয়েজ আহমেদ সজীব (২৯) ও ফরহাদ হোসেন সুজন (২১) মারা গেছেন।
মৃত্যুর ঘটনা ঘটেছে বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টার দিকে। তাদের প্রাইভেটকারটি রিয়াদ থেকে জেদ্দা যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, সজীব ও সুজন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের গণিপুর গ্রামের বাসিন্দা আব্দুল মালেকের বড় এবং মেজো ছেলে।
সজীব ও সুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাদের বাবা, ব্যবসায়ী আব্দুল মালেক। তিনি জানিয়েছেন, সজীব ও সুজন জেদ্দায় ব্যবসা করেন। তারা রিয়াদ শহরে ব্যবসায়িক মালামাল ক্রয় করতে গিয়েছিলেন। ফেরার পথে তাদের গাড়িটি বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে পতিত হয়। এই দুর্ঘটনার ফলে তাদের গাড়ির সামনের অংশ সম্পূর্ণরূপে দুমড়ে-মুচড়ে গেছে। এতে গুরুতর আহত অবস্থায় সজীব ও সুজন মারা যান।
এ ঘটনায় শোকার্ত আব্দুল মালেক বলেন, "আমার দুই ছেলে একসাথে মারা গেছে। সবাই তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করবেন।" তিনি মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।
চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা বলেন, "ঘটনাটি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন