ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জেলেনস্কির জন্মশহরে রাশিয়ার হামলায় নিহত ২, আহত ৬০


জেলেনস্কির জন্মশহরে রাশিয়ার হামলায় নিহত ২, আহত ৬০

ক্রিভি রিহে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মস্থান, রাশিয়ার ধারাবাহিক হামলায় নিহত হয়েছেন দুজন, যার মধ্যে সাত বছর বয়সী একটি শিশু রয়েছে। নিহত অপরজন ২০ বছর বয়সী এক নারী প্যারামেডিক। আহতের সংখ্যা অন্তত ৬০ জন, যাদের মধ্যে উদ্ধারকর্মী ও পুলিশ সদস্যও অন্তর্ভুক্ত রয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শুক্রবার (২০ নভেম্বর) রাতে মধ্য ইউক্রেনের ক্রিভি রিহ শহরের কেন্দ্রস্থলে হামলাটি সংঘটিত হয়। প্রথমে একটি রেস্তোরাঁর গাড়ি পার্কিং এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এরপর উদ্ধারকাজে অংশ নেওয়া কর্মীদের লক্ষ্য করে জেটচালিত ড্রোন দিয়ে হামলা চালানো হয়। একই স্থানে পরে আরও এক দফা ড্রোন হামলা ঘটে।

শহরের প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান ওলেক্সান্ডার ভিলকুল হামলার স্থান সম্পর্কে জানান, হামলাটি শহরের কেন্দ্রস্থলে একটি জনপ্রিয় রেস্তোরাঁর কাছে সংঘটিত হয়। ওই সময় সেখানে শিশু দিবস উপলক্ষে অনেক পরিবার ও শিশু উপস্থিত ছিল। প্রতিবছর ২০ নভেম্বর ইউক্রেনে বিশ্ব শিশু দিবস পালন করা হয়।

আরও পড়ুন: নিউইয়র্কের প্রথম ফিলিস্তিনি নারী সিনেটর আবের কাওয়াস নির্বাচিত

হামলার পর ঘটনাস্থলে উদ্ধারকাজ চলাকালীন নতুন করে হামলা হয়। এতে উদ্ধারকর্মী, চিকিৎসাকর্মী ও জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিরা ঝুঁকির সম্মুখীন হন। একই স্থানে উদ্ধারকাজ চলাকালীন দ্বিতীয় বা পরবর্তী দফায় হামলার কৌশলকে ‘ডাবল-ট্যাপ’ বা ‘ট্রিপল-ট্যাপ’ হিসেবে অভিহিত করা হয়।

আহতদের মধ্যে ২৮ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে তিন বছর বয়সী একটি শিশুও রয়েছে। চিকিৎসকেরা আহতদের জীবন বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এ তথ্য জানিয়েছেন মেয়র ভিলকুল।

স্থানীয় সম্প্রচারমাধ্যম রুদানা নিহত সাত বছর বয়সী শিশুটির নাম তিখন বলে জানিয়েছে। সংবাদমাধ্যমটি শিশুটিকে দয়ালু, বুদ্ধিমান ও প্রতিভাবান হিসেবে বর্ণনা করেছে।

প্রতিবেদন অনুযায়ী, শিশুটির পরিবার ক্রিভি রিহের বাসিন্দা ছিল না। তারা ব্যবসায়িক কাজে শহরটিতে এসে পছন্দের একটি রেস্তোরাঁয় খেতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। শিশুটির মা ওলেনা বলেন, ‘বিপজ্জনক হওয়ায় আমরা এখানে থাকতাম না। কিন্তু বিপদ আমাদের এখানেও খুঁজে পেল।’ হামলায় ওলেনার অন্য দুই ছেলে আহত হয়েছে এবং তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে রুদানা।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ৬ হাজার ফ্লাইট বাতিল বা বিলম্বিত, যাত্রীরা ভোগান্তিতে

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি হামলার পর বলেন, শুক্রবার রাতের হামলায় শহরের বেসামরিক এলাকা আক্রান্ত হয়েছে। সেখানে আশপাশে কোনো সামরিক স্থাপনা নেই, কখনো ছিলও না।

তিনি আরও জানান, খারকিভ, দোনেৎস্ক, দিনিপ্রোপেত্রোভস্ক, রিভনে, চেরনিহিভ, মিকোলাইভ ও জাপোরিঝঝিয়া অঞ্চলের শহর ও গ্রামেও হামলা চালিয়েছে রাশিয়া। এ ছাড়া সুমি অঞ্চলের একটি রেলস্টেশনেও হামলা হয়েছে।

এদিকে ইউক্রেনের ওপর রাশিয়ার এ হামলা আন্তর্জাতিক কূটনীতির প্রেক্ষাপটে ঘটছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ত্রিপক্ষীয় বৈঠক করেন।

বৈঠকে পুতিনকে ‘বন্ধু’ বলে উল্লেখ করেন ট্রাম্প। তবে পরে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘আমাদের কাছে তিনি একজন হত্যাকারী।’

আরও পড়ুন: স্পেনের নির্বাচনে কঠিন চ্যালেঞ্জের মুখে সানচেজ, তবুও ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা

এরপর বার্লিনে ইউক্রেনের মিত্র দেশগুলোর জোট ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ইউরোপীয় নেতাদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার অংশ নেন।

বৈঠক শেষে ইউক্রেনের প্রধান মিত্ররা এক যৌথ বিবৃতিতে মস্কোর সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেওয়ার প্রস্তুতির কথা জানান। তবে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বলেন, রাশিয়ার সর্বোচ্চ দাবিগুলো বাস্তবসম্মত নয়।

শনিবার (২১ নভেম্বর) তিন নেতার বৈঠককে পুতিনের জন্য ‘খুবই ব্যর্থ’ বলে মন্তব্য করেন জেলেনস্কি। তাঁর মতে, ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের আদলে বিশ্বব্যবস্থা নতুন করে সাজানোর যে চেষ্টা রাশিয়া করেছিল, তা সফল হয়নি।

জেলেনস্কি আরও বলেন, চীন নিজেদের ওই পরিকল্পনায় জড়াতে দেয়নি। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় আলোচনায় কী হয়েছে, তা তিনি জানেন না। তবে সেখানে ইউক্রেন নিয়ে কোনো আলোচনা হয়নি।

আরও পড়ুন: গাড়ি না পেয়ে বাগ্‌বিতণ্ডা, বিয়ে না করেই চলে গেলেন বর কুলদীপ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লংগদুতে দুই দিনব্যাপী ৩১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০৯ এম


লংগদুতে দুই দিনব্যাপী ৩১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

পার্বত্য রাঙামাটির লংগদু উপজেলার সোনাই কার্বারি পাড়ায় দুই দিনব্যাপী ৩১তম কঠিন চীবর দান অনুষ্ঠান একটি জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। এবারের আয়োজনও পূর্বের মতো ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

এই দুই দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয় বেইন বুননের মাধ্যমে। এরপর বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কার ও কল্পতরু দানসহ বিভিন্ন দান ও সদ্ধর্ম সভা অনুষ্ঠিত হয়।

সোনাই কার্বারি পাড়ার মহান দানোত্তম কঠিন চীবরদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবু মানিক কুমার চাকমা এবং সঞ্চালনা করেন বাবু নির্পন চাকমা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহামান্য উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহামের।

এ সময় ভান্তে কঠিন চীবর দানের ইতিহাস তুলে ধরে বলেন, "কঠিন চীবর দানের ইতিহাস গৌতম বুদ্ধের সময়কালের পুণ্যবতী উপাসিকা বিশাখা ও ভিক্ষুসংঘের সাথে জড়িত।" কথিত আছে, বর্ষাবাস শেষে ভিক্ষুসংঘের চীবরের প্রয়োজন দেখা দিলে বিশাখা বুদ্ধের অনুমতি নিয়ে এক রাতের মধ্যে সুতা কাটা থেকে শুরু করে বয়ন, রঙ করা ও সেলাইয়ের কাজ সম্পন্ন করে ভিক্ষুদের চীবর দান করেছিলেন।

সবশেষে ধর্মীয় আচার ও প্রার্থনার মাধ্যমে সুষ্ঠু ও সুন্দরভাবে দুই দিনব্যাপী এই অনুষ্ঠান সমাপ্ত হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজস্থানে ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে একই পরিবারের ৯ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১০ এম


রাজস্থানে ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে একই পরিবারের ৯ জন নিহত

ভারতের রাজস্থানে একটি সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নয়জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। খাতু শ্যাম মন্দির থেকে তীর্থযাত্রা শেষে মহারাষ্ট্রে ফেরার পথে, তাদের গাড়িটি একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে এই দুর্ঘটনাটি ঘটে।

রোববার (২২ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এই তথ্য প্রকাশ করে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় রাত ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। গাড়িটিতে একই পরিবারের ১৬ জন সদস্য উপস্থিত ছিলেন, যাদের মধ্যে শিশুরাও ছিল। নিহতদের মধ্যে ৬২ বছর বয়সী সাজ্জন, তার স্ত্রী ঊষা বাই (৬০), কৈলাস (৩৫), তার স্ত্রী অনিতা (৩৪) এবং ৭৫ বছর বয়সী বাবুলাল রয়েছেন।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের ধারণা, গাড়ি চালাতে চালাতে চালক ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনাটি সংঘটিত হতে পারে। দুর্ঘটনার ফলে গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং যাত্রীরা ভেতরে আটকা পড়ে যান।

খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় বিস্তারিত তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জের সাইনবোর্ডে চলন্ত বাসে অগ্নিকাণ্ড, হতাহতের খবর নেই

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১০ এম


নারায়ণগঞ্জের সাইনবোর্ডে চলন্ত বাসে অগ্নিকাণ্ড, হতাহতের খবর নেই

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মঞ্জিল পরিবহনের একটি চলন্ত যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার কারণ সম্পর্কে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের বক্তব্যের মধ্যে ভিন্নতা দেখা দিয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় প্রো-অ্যাকটিভ হাসপাতালের বিপরীত পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলন্ত অবস্থায় হঠাৎ মঞ্জিল পরিবহনের বাসটিতে আগুন ধরে যায়। এ সময় বাসে যাত্রীর সংখ্যা কম থাকায় তারা দ্রুত নেমে পড়েন। পরে খবর পেয়ে শিমরাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে বাসটিতে আগুন লাগার কারণ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। হাইওয়ে পুলিশ এটিকে যান্ত্রিক ত্রুটিজনিত অগ্নিকাণ্ড বলে দাবি করলেও ফায়ার সার্ভিস জানিয়েছে, যাত্রীর ছদ্মবেশে বাসে উঠে দুই ব্যক্তি আগুন দিয়ে দ্রুত নেমে গেছেন বলে চালক তাদের জানিয়েছেন।

শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, "আমাদের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরে বাসচালকের সঙ্গে কথা হলে তিনি জানান, দুজন ব্যক্তি যাত্রীবেশে বাসে উঠে আগুন দিয়ে দ্রুত নেমে যান। ওই দুজন ছাড়া বাসে অন্য কোনো যাত্রী ছিলেন না।"

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, "বাসে মাত্র দুজন যাত্রী ছিলেন এবং আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা নেমে পড়েন বলে জেনেছি। তবে এটি নাশকতা নয়, যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াত আমির: এভাবে আর নীরব বসে থাকার সুযোগ নেই

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১০ এম


জামায়াত আমির: এভাবে আর নীরব বসে থাকার সুযোগ নেই

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি এবং জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি করেছেন।

রবিবার (২২ নভেম্বর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে তিনি এ বিষয়ে মন্তব্য করেন। ফেসবুক পোস্টে শফিকুর রহমান উল্লেখ করেন, ‘আজ রবিবার রাত ৩টার পর ডাকসুর জনপ্রিয় ভিপি ও জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আবু সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুষ্কৃতকারীদের পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের নিন্দা জানাই।’

তিনি হামলাকে কাপুরুষোচিত বলে অভিহিত করেন এবং বলেন, ‘অবশ্যই অতি দ্রুত দুষ্কৃতকারীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।’

সরকারের সমালোচনা করে জামায়াতের আমির বলেন, ‘একটার পর একটা পতিত ফ্যাসিস্টরা তাণ্ডব চালিয়েই যাচ্ছে। সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চরম নিষ্ক্রিয়তা ও উদাসীনতাই এর জন্য প্রধানত দায়ী।’

তিনি আরও যোগ করেন, ‘এ ব্যাপারে সরকার সঠিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত হিসেবে চরম মূল্য দিতে হবে। এভাবে আর নীরব বসে থাকার কোনো সুযোগ নেই।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%