১১:০৯ এম
পার্বত্য রাঙামাটির লংগদু উপজেলার সোনাই কার্বারি পাড়ায় দুই দিনব্যাপী ৩১তম কঠিন চীবর দান অনুষ্ঠান একটি জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। এবারের আয়োজনও পূর্বের মতো ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
এই দুই দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয় বেইন বুননের মাধ্যমে। এরপর বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কার ও কল্পতরু দানসহ বিভিন্ন দান ও সদ্ধর্ম সভা অনুষ্ঠিত হয়।
সোনাই কার্বারি পাড়ার মহান দানোত্তম কঠিন চীবরদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবু মানিক কুমার চাকমা এবং সঞ্চালনা করেন বাবু নির্পন চাকমা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহামান্য উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহামের।
আরও পড়ুন: ফতুল্লায় পুলিশের কনস্টেবল আনোয়ারকে কুপিয়ে হত্যা, পালিয়ে বাঁচলেন এএসআই
এ সময় ভান্তে কঠিন চীবর দানের ইতিহাস তুলে ধরে বলেন, "কঠিন চীবর দানের ইতিহাস গৌতম বুদ্ধের সময়কালের পুণ্যবতী উপাসিকা বিশাখা ও ভিক্ষুসংঘের সাথে জড়িত।" কথিত আছে, বর্ষাবাস শেষে ভিক্ষুসংঘের চীবরের প্রয়োজন দেখা দিলে বিশাখা বুদ্ধের অনুমতি নিয়ে এক রাতের মধ্যে সুতা কাটা থেকে শুরু করে বয়ন, রঙ করা ও সেলাইয়ের কাজ সম্পন্ন করে ভিক্ষুদের চীবর দান করেছিলেন।
সবশেষে ধর্মীয় আচার ও প্রার্থনার মাধ্যমে সুষ্ঠু ও সুন্দরভাবে দুই দিনব্যাপী এই অনুষ্ঠান সমাপ্ত হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন