ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ


ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ

রাজধানী ঢাকায় গত দুইদিন ধরে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এই ভীতিজনক কর্মকাণ্ডের জন্য নিষেধাজ্ঞাপ্রাপ্ত আওয়ামী লীগকে দায়ী করেছে।

ডিএমপির ওয়ারী বিভাগের ডিসি মোল্লা মো. শাহীন জানিয়েছেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এসব ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: সদরঘাটে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানের আকস্মিক পরিদর্শন

মোল্লা মো. শাহীন বলেন, গত বৃহস্পতিবার যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় বংশাল ইউনিট আওয়ামী লীগের এক কর্মী রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ এ বিষয়ে নিশ্চিত হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া রায়হানের বাসা থেকে অবিস্ফোরিত চারটি ককটেল উদ্ধার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে আরও তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, রাজধানীর বিভিন্ন স্থানে গত দুইদিন ধরে ককটেল বিস্ফোরণের পাশাপাশি গণপরিবহনে আগুন লাগার ঘটনাও ঘটছে। এসব ঘটনায় আওয়ামী লীগের সম্পৃক্ততা রয়েছে বলে জানিয়েছেন ডিসি মোল্লা মো. শাহীন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার পর থেকে রাত পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ী, মগবাজার ও আগারগাঁওসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই দিন রাতে দুর্বৃত্তরা মিরপুরের কাফরুল এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দেয়। এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়ে ওঠে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ঢাকাজুড়ে দুইশ’র বেশি স্থানে চেকপোস্ট বসানো হয় এবং পুলিশের টহল বাড়ানো হয়।

আরও পড়ুন: ঢাকায় ২৪ ঘণ্টার অভিযানে পুলিশের হাতে ৪৮৪ জন গ্রেপ্তার

এরপরও শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে একের পর এক নাশকতামূলক ঘটনা ঘটে। ওই দিন সন্ধ্যার পর থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত মিরপুরসহ অন্তত ৫টি এলাকায় যাত্রীবাহী বাস ও গণপরিবহনে আগুন লাগার খবর পাওয়া যায়। এছাড়া, একাধিক এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ ও নিরাপত্তার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৫৮ পি.এম


অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ ও নিরাপত্তার দাবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধারের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক, ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। এই ঘটনার পর শাস্তির দাবি জানিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও।

ঢাকাই সিনেমার নায়ক সিয়াম আহমেদ সামাজিকমাধ্যমে এক পোস্টে অপ্রতিমের মৃত্যুর ঘটনায় নিজের অনুভূতি প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, "অপ্রতিমের ছবিটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছি না। বাবা হওয়ার পর থেকে কোনো শিশুর এমন খবর দেখলে নিজের সন্তানের মুখটাই বারবার চোখের সামনে আসে।"

তিনি আরও উল্লেখ করেন, "একটি সন্তান বিকেলে ছবি তুলতে বাসা থেকে বের হয়ে আর ফিরে না আসার ঘটনা একজন বাবা-মায়ের জন্য কতটা ভয়ংকর, তা ভাষায় প্রকাশ করা কঠিন।" অপ্রতিমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সিয়াম বলেন, "ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে সামনে আসতে হবে এবং কোনোভাবেই সত্য চাপা পড়া উচিত নয়।"

বিচারের দাবি জানিয়ে এই নায়ক লেখেন, "সর্বোচ্চ সততার সঙ্গে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। অপ্রতিম, তোমার এভাবে চলে যাওয়ার কথা ছিল না।" একই সঙ্গে সন্তানদের জন্য নিরাপদ পৃথিবী তৈরির দায় সবার বলে উল্লেখ করেন তিনি।

অভিনেতা রওনক হাসান লেখেন, "আহা! অপ্রতিম! হায়! কোনোভাবেই মানা যায় না! ভাষা নেই! শিউরে শিউরে উঠছি বারবার!"

অভিনেতা ইরফান সাজ্জাদও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লেখেন, "আহা বাচ্চাটা, বাংলাদেশী হিসেবে সবচাইতে বড় স্বপ্ন হওয়া উচিত বাংলাদেশই ছেড়ে দেওয়া। যারা অলরেডি ছেড়ে গেছেন এই অভিশপ্ত দেশ থেকে বেঁচে গেছেন।"

তিনি আরও বলেন, "সবাই সোনার বাংলাদেশের স্বপ্ন দেখায়, কিন্তু কেউ ন্যূনতম নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে পারে না।" পাশাপাশি সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

চিত্রনায়িকা পূজা চেরীও অপ্রতিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি লেখেন, "একজন মায়ের একমাত্র সন্তান, একটি পরিবারের স্বপ্ন- এভাবে অকালে ঝরে যাবে, এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়।"

অপ্রতিমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি আরও বলেন, "ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে সত্য সামনে আসা এবং দায়ীদের আইনের আওতায় আনা জরুরি।"

সংগীতশিল্পী কোনাল ক্ষোভ প্রকাশ করে লেখেন, "বলেছিলাম না, এই দেশটা শিশুদের জন্য নরক! এই দেশে কি আমরা শিশুদের বাঁচতে দিবো না? আমরা এতো অমানুষ কেন?"

শিশু নির্যাতন বন্ধে কার্যকর ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন এই গায়িকা। একই সঙ্গে মায়েদের কষ্ট ও অভিশাপের কথা উল্লেখ করে নিজের ক্ষোভ প্রকাশ করেন তিনি।

নির্মাতা আশফাক নিপুনও শিশু নির্যাতন ও হত্যার ঘটনায় দ্রুত বিচার এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তিনি লেখেন, "সকল শিশু নির্যাতক আর খুনীদের বিরুদ্ধে দ্রুত বিচার এবং কঠোর থেকে কঠোর আইন আর শাস্তির বিধান করেন সরকার।"

আইনি জটিলতা ও ফাঁকফোকরের অজুহাত না দিয়ে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। ‘বড়ছেলে’ খ্যাত নির্মাতা মিজানুর রহমান আরিয়ান লেখেন, "সন্তানকে ডাক্তার-ইঞ্জিনিয়ার না বানিয়ে প্রবাসী বানান। দূরে থাক, তবু বেঁচে থাক।"

প্রসঙ্গত, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মায়ের আই ফোননিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় অপ্রতিম। এরপর পরিবারের সদস্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ বিভিন্ন স্থানে তার সন্ধানে তল্লাশি চালায়। নিখোঁজের প্রায় ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে কুমিল্লার কোটবাড়ি এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে ৩৫ জন সফরসঙ্গী যাচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৫৮ পি.এম


প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে ৩৫ জন সফরসঙ্গী যাচ্ছেন

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তার সঙ্গে যাচ্ছেন ৩৫ জন।

এর মধ্যে পররাষ্ট্রমন্ত্রী, ওয়াশিংটনের বাংলাদেশের রাষ্ট্রদূত, স্থায়ী প্রতিনিধি নিউইয়র্ক থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত হবেন। সফরসঙ্গীদের মধ্যে চার জন মন্ত্রীও আছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

রবিবার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের দেওয়া তথ্যানুযায়ী প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর তালিকায় আছেন দুইজন রাজনৈতিক ব্যক্তিত্বও। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ডক্টর গোলাম মহিউদ্দিন ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকও জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন। এছাড়া, প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর তালিকায় আছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ও আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান।

শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ২১ থেকে ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর আয়োজনের পরিকল্পনা করা হলেও সংক্ষিপ্ত করা হয়েছে সফরটি। নিউইয়র্কে যাওয়ার পর ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য রাখবেন তিনি। এত পরদিনই, অর্থাৎ ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে রওনা দেবেন ঢাকার উদ্দেশে।

যুক্তরাষ্ট্রে এই সংক্ষিপ্ত সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের তালিকাও ছোট। অতীতের সরকারগুলোর তুলনায় বেশ ছোট প্রতিনিধিদল নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সংক্ষিপ্ত সফরের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর কৃচ্ছ্রসাধনের বহিঃপ্রকাশ ঘটেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নিউইয়র্কে অবস্থানের সময় জাতিসংঘের উচ্চপর্যায়ের কয়েকটি বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেইসঙ্গে বাংলাদেশ আয়োজিত আলোচনা এবং বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয় নিয়েও পৃথকভাবে আলোচনা করবেন তিনি।

জাতিসংঘের উচ্চপর্যায়ের কয়েকটি বৈঠকের মধ্যে রয়েছে উন্নয়ন, মহামারি প্রতিরোধ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও পরমাণু নিরস্ত্রীকরণ। এছাড়া, সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে রোহিঙ্গা সমস্যাসহ একাধিক আলোচনার আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ।

সেইসঙ্গে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক, জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালিহ, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা, বিশ্বব‍্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং বোয়িং গ্লোবালের প্রেসিডেন্ট ব্রেন্ডান নেলসনের সঙ্গেও বৈঠক হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজেও যোগ দেবেন তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি চাকরিতে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ বেতন জানালো সরকার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৫৮ পি.এম


সরকারি চাকরিতে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ বেতন জানালো সরকার

সরকার ১১ বছরের দীর্ঘ বিরতির পর সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন জাতীয় বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে। এই নতুন কাঠামোর অধীনে জেলা-উপজেলা পর্যায়ে ২০তম গ্রেডের একজন কর্মচারীর মোট বেতন হবে ৩৩ হাজার ২৫০ টাকা। অন্যদিকে, গাড়িসুবিধা ছাড়া সর্বোচ্চ পদে ভাতাসহ মোট বেতন প্রায় আড়াই লাখ টাকার কাছাকাছি হবে।

অর্থ বিভাগের ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ অনুযায়ী, বিশেষ গ্রেডে থাকা মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিবদের জন্য মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা। এই মূল বেতনের সঙ্গে বাড়িভাড়া, চিকিৎসা, আপ্যায়ন ও অন্যান্য ভাতা যোগ হয়ে তাদের মোট বেতন ২ লাখ ৪৭ হাজার ৬০০ টাকায় পৌঁছাবে। এছাড়া, তারা সার্বক্ষণিক গাড়িসুবিধা এবং অন্যান্য সরকারি সুবিধা পাবেন।

সাধারণ গ্রেডগুলোর মধ্যে ১ নম্বর গ্রেডের কর্মকর্তাদের জন্য মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, ফলে তাদের মোট বেতন দাঁড়াবে প্রায় সোয়া দুই লাখ টাকা। নবম গ্রেডের তরুণ কর্মকর্তাদের জন্য, যারা বিসিএস দিয়ে চাকরিতে প্রবেশ করেছেন, মূল বেতন ৪৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা বিভিন্ন ভাতা মিলিয়ে ৬০ হাজার টাকার কিছু বেশি হবে। সর্বনিম্ন ২০তম গ্রেডের জন্য মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই বেতন কাঠামো অনুমোদন করা হয়েছে এবং এটি ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে। তবে, কর্মকর্তা-কর্মচারীরা পুরো বর্ধিত মূল বেতন একবারে পাবেন না; এটি ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছর জুড়ে তিন ধাপে বাস্তবায়ন করা হবে। বাড়িভাড়া এবং অন্যান্য নতুন ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।

নতুন আদেশে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পেনশন উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। বর্তমানে মাসে ৯ হাজার টাকা বা তার কম নিট পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া, ঢাকা ও ঢাকার বাইরে অঞ্চলের ভিত্তিতে বাড়িভাড়া ভাতা এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিভিন্ন চিকিৎসাসেবা ও বৈশাখী ভাতার নতুন হার নির্ধারণ করেছে সরকার।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতীয় সীমান্তে পাওয়া বাংলাদেশি কিশোর শাকিলের মরদেহ নিয়ে গেল বিএসএফ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৫৯ পি.এম


ভারতীয় সীমান্তে পাওয়া বাংলাদেশি কিশোর শাকিলের মরদেহ নিয়ে গেল বিএসএফ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের ভারতীয় অংশে পড়ে থাকা বাংলাদেশি শিশু মো. শাকিলের (১৪) মরদেহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নিয়ে গেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশের লংকা মোড়া এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখা যায়।

শাকিল দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের আবুল বাসার ওরফে মালু মিয়ার পুত্র।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, মানসিকভাবে অসুস্থ শাকিল শুক্রবার থেকে নিখোঁজ ছিল। নিখোঁজের একদিন পর শনিবার সন্ধ্যায় সীমান্তের ভারতীয় অংশে তার মরদেহ দেখতে পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা মরদেহটি শাকিলের বলে শনাক্ত করেন।

ঘটনাটি জানাজানি হলে বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনা শুরু হয়। মরদেহটি ভারতীয় ভূখণ্ডে অবস্থান করায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের সমন্বয়ে বিএসএফ মরদেহটি নিয়ে যায়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানিয়েছেন, শাকিলের মরদেহ ভারতীয় অংশে থাকার কারণে বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর আজ বিকালের দিকে মরদেহটি দেশে এনে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে। শিশুটি কীভাবে সীমান্তের ওই এলাকায় পৌঁছালো এবং তার মৃত্যু কীভাবে ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানিয়েছেন, মরদেহটি ভারতীয় অংশে অবস্থান করায় বিজিবি-বিএসএফ এবং দুই দেশের পুলিশের আলোচনার মাধ্যমে সেটি ভারতে নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর নিয়ম অনুযায়ী মরদেহটি দেশে আনা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%