প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সরকার ১১ বছরের দীর্ঘ বিরতির পর সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন জাতীয় বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে। এই নতুন কাঠামোর অধীনে জেলা-উপজেলা পর্যায়ে ২০তম গ্রেডের একজন কর্মচারীর মোট বেতন হবে ৩৩ হাজার ২৫০ টাকা। অন্যদিকে, গাড়িসুবিধা ছাড়া সর্বোচ্চ পদে ভাতাসহ মোট বেতন প্রায় আড়াই লাখ টাকার কাছাকাছি হবে।
অর্থ বিভাগের ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ অনুযায়ী, বিশেষ গ্রেডে থাকা মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিবদের জন্য মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা। এই মূল বেতনের সঙ্গে বাড়িভাড়া, চিকিৎসা, আপ্যায়ন ও অন্যান্য ভাতা যোগ হয়ে তাদের মোট বেতন ২ লাখ ৪৭ হাজার ৬০০ টাকায় পৌঁছাবে। এছাড়া, তারা সার্বক্ষণিক গাড়িসুবিধা এবং অন্যান্য সরকারি সুবিধা পাবেন।
সাধারণ গ্রেডগুলোর মধ্যে ১ নম্বর গ্রেডের কর্মকর্তাদের জন্য মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, ফলে তাদের মোট বেতন দাঁড়াবে প্রায় সোয়া দুই লাখ টাকা। নবম গ্রেডের তরুণ কর্মকর্তাদের জন্য, যারা বিসিএস দিয়ে চাকরিতে প্রবেশ করেছেন, মূল বেতন ৪৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা বিভিন্ন ভাতা মিলিয়ে ৬০ হাজার টাকার কিছু বেশি হবে। সর্বনিম্ন ২০তম গ্রেডের জন্য মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই বেতন কাঠামো অনুমোদন করা হয়েছে এবং এটি ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে। তবে, কর্মকর্তা-কর্মচারীরা পুরো বর্ধিত মূল বেতন একবারে পাবেন না; এটি ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছর জুড়ে তিন ধাপে বাস্তবায়ন করা হবে। বাড়িভাড়া এবং অন্যান্য নতুন ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।
নতুন আদেশে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পেনশন উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। বর্তমানে মাসে ৯ হাজার টাকা বা তার কম নিট পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া, ঢাকা ও ঢাকার বাইরে অঞ্চলের ভিত্তিতে বাড়িভাড়া ভাতা এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিভিন্ন চিকিৎসাসেবা ও বৈশাখী ভাতার নতুন হার নির্ধারণ করেছে সরকার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন