০৭:৫০ পি.এম
দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ চিহ্নিত করে কার্যকর সমাধান খুঁজতে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) গবেষণার প্রস্তাব আহ্বান করেছে।
আগ্রহী ব্যক্তিরা আগামী ১৫ আগস্টের মধ্যে আবেদনপত্র জমা দিতে পারবেন।
নির্বাচিত প্রতিটি গবেষণার জন্য বরাদ্দ হিসেবে সর্বোচ্চ দুই লাখ টাকা দেওয়া হবে। প্রাথমিক শিক্ষার প্রাসঙ্গিকতায় পাঁচটি নির্দিষ্ট বিষয়ের ওপর এই প্রস্তাবনা জমা দেয়া যাবে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
সম্প্রতি জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি মৌলিক সাক্ষরতা উন্নয়ন, গণিতের চ্যালেঞ্জিং বিষয়বস্তু উপস্থাপনার কৌশল, পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) প্রশিক্ষণের কার্যকারিতা, প্রাক্-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষাক্রমের সামঞ্জস্য এবং প্রাথমিক শিক্ষা প্রশাসনের কার্যক্রম সহজীকরণ বিষয়ে গবেষণায় সহায়তা দেয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, চলতি বছর বিশেষভাবে পরীক্ষামূলক গবেষণাকে অগ্রাধিকার দেয়া হবে। গবেষণা পরিচালনার জন্য একজন টিম লিডারের নেতৃত্বে এক বা একাধিক সহযোগী গবেষক নিয়ে গবেষণা দল গঠন করা আবশ্যক।
পিটিআই, ইউপিইটিসি, শিক্ষা প্রশাসনের কর্মকর্তা এবং পরীক্ষণ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা এ দলে গবেষক হিসেবে অংশগ্রহণ করতে পারবেন।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
আবদেন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন