প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম খোদাদাদ হোসেনের বদলির খবরে জুলাই যোদ্ধারা মিষ্টি বিতরণ করেন।
রোববার (১৯ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ গেটের সামনে জনসাধারণের মাঝে মিষ্টি বিতরণ ও আনন্দ-উল্লাস করতে দেখা গেছে তাদের। এ সময়, জুলাই যোদ্ধাদের অসম্মানসহ নানা অভিযোগ নিয়ে আলোচনা করেন মিষ্টি বিতরণকারীরা।
জানা গেছে, গত ১৬ জুলাই উপজেলা পরিষদ হলরুমে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভায় স্থানীয় জুলাই যোদ্ধাদের ডেকে নিয়ে তাদের বসতে দেয়া হয়নি। এই ঘটনায় উপজেলার জুড়ে সমালোচনার সৃষ্টি হয়। জুলাই যোদ্ধারা সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে দিলে তা ব্যাপক ভাইরাল হয়ে যায়।
বুধবার (১৬ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে চার্জ অফিসার জোনাল সেটেলমেন্ট অফিস ফরিদপুরে বদলি করা হয়। রোববার উপজেলায় বিষয়টি জানাজানি হলে মিষ্টি বিতরণ শুরু হয়।
জাতীয় যুবশক্তির উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক বৈষম্যবিরোধী আন্দোলন কমিটির উপজেলার মুখ্য সংগঠক মোবাশ্বের মীম বলেন, এই ইউএনও যোগদানের পর থেকে উপজেলার উন্নয়ন কাজ স্থবির হয়ে যায়। তিনি প্রতি কার্যদিবসে দুপুর ১টার পরে অফিসে থাকেন না। ফলস্বরূপ, অসংখ্য মানুষ তাদের প্রয়োজনীয় কাজ করতে এসে হয়রানির শিকার হচ্ছিলেন।
তিনি আরও বলেন, এ বিষয়ে আমরা কথা বলেছিলাম। পরে গত ১৬ তারিখে জুলাই শহিদ দিবসে তিনি আমাদেরকে অফিসে ডেকে নেন। এ সময় তিনি আমাদের বসতে না দিয়ে আমাদের অসম্মান করেন।
এ ঘটনার পর সাবেক বৈষম্যবিরোধী আন্দোলনের উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সানাউল কবির সাদ তার ফেসবুক আইডিতে অভিযোগ করে লেখেন, ‘জুলাই যোদ্ধাদের ডাকার নামে অদ্ভুত নাটক করে প্রশাসন। নাগেশ্বরীর শতশত জুলাই যোদ্ধাদের উপেক্ষা করার সাহস প্রশাসন কোথা থেকে পায়।’ এরপর থেকেই বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়।
৩৫ বিসিএস-এর কর্মকর্তা এইচ এম খোদাদাদ হোসেন চলতি বছরের ১২ মে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে একইসঙ্গে পৌরসভার কার্যালয়ে সঠিক সময়ে অফিস না করা, স্থানীয় জনপ্রতিনিধি, পৌরসভার অন্যান্য কর্মচারী ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে অসদাচরণ, এইচএসসি পরীক্ষা গ্রহণে অব্যবস্থাপনা, বন্যায় বানবাসীদের জন্য বরাদ্দকৃত জিআর এর ৩০ মেট্রিকটন চাল বিতরণ না করাসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন