ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

কিশোরীকে অনৈতিক কাজে বাধ্য করতে গরম খুন্তির ছ্যাঁকা


কিশোরীকে অনৈতিক কাজে বাধ্য করতে গরম খুন্তির ছ্যাঁকা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগ উঠেছে। কিশোরীটি রাজি না হওয়ায় তাকে বিভিন্ন সময়ে শারীরিক নির্যাতন এবং ভয়ভীতি প্রদর্শন করা হতো। এক পর্যায়ে পালিয়ে যাওয়ার পর তাকে ধরে নিয়ে শরীরের বিভিন্ন স্থানে গরম খুন্তির ছ্যাঁকা দেওয়ার পাশাপাশি মারধর ও নির্যাতন করা হয়েছে।

এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে ভুক্তভোগী কিশোরীর দেহের বিভিন্ন স্থানে গরম চামচ ও খুন্তির ছ্যাঁকা দেওয়ার দাগ দেখা যাচ্ছে। তবে ভুক্তভোগীর মা দাবি করেছেন যে, ঘটনাটি পারিবারিকভাবে ‘মীমাংসা’ করা হয়েছে।

ভিডিও ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরীকে তার পরিবার দূরসম্পর্কের দাদা জামাল মিয়ার বাড়িতে গৃহকর্মী হিসেবে পাঠায়। সেখানে ফুপাতো বোন তাসলিমা বেগম, তার স্বামী রাজা মিয়া এবং ফুপাতো আরেক ভাইবোন মিলে তাকে জোর করে অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টা করেন। রাজি না হলে তাকে বিভিন্ন সময়ে মারধর ও ভয়ভীতি দেখানো হতো। ১০-১২ দিন আগে কিশোরীটি পালিয়ে নিজ বাড়িতে ফিরে আসে। গত বুধবার সন্ধ্যায় বাজারে গেলে তাকে আবার জোর করে তুলে ফুপার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি কক্ষে আটকে রেখে মুখ বেঁধে নির্যাতন করা হয়।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

স্থানীয় বাসিন্দা আবু বক্কর সিদ্দিক জানান, বাসাবাড়িতে কাজের কথা বলে কিশোরীকে নিয়ে নির্যাতন ও অনৈতিক কাজে বাধ্য করা হয়। পরে বাজার থেকে তুলে নিয়ে আটকে রেখে মারধর ও গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়ার কথা কিশোরী তাদের জানিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, স্বজনরা বিষয়টি ৫০ হাজার টাকায় মীমাংসা করে কিশোরীকে মাত্র ছয় হাজার টাকা দিয়েছেন।

তিনি আরও জানান, শনিবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত স্থানীয় লোকজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে ছিলেন। তবে অভিযোগ করা হচ্ছে যে, কিশোরী ও তার পরিবারকে সেখানে আসতে দেওয়া হয়নি। এ ছাড়া অভিযুক্তদেরও এলাকায় পাওয়া যাচ্ছে না বলে তিনি জানান।

কিশোরীর মায়ের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি আত্মীয়স্বজনের মধ্যে ঘটেছে এবং পারিবারিকভাবে বিষয়টি মীমাংসা করা হয়েছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। তবে ভুক্তভোগী কিশোরীর পরিবার ও অভিযুক্তরা পারিবারিকভাবে বিষয়টি মীমাংসা করে ফেলায় ভুক্তভোগী পরিবারটি কোনো অভিযোগ করতে চাচ্ছে না।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কামাল বায়েজীদ আইসিইউতে, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০১ পি.এম


কামাল বায়েজীদ আইসিইউতে, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে ভর্তি

প্রবীণ অভিনেতা কামাল বায়েজীদ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। হঠাৎ করে তার মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটে, যার ফলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অসুস্থতার খবর নাটক ও চলচ্চিত্র অঙ্গনে উদ্বেগ সৃষ্টি করেছে।

অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সম্মানিত সদস্য কামাল বায়েজীদের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর তার দ্রুত সুস্থতা কামনা করছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন।

অভিনয়শিল্পী সংঘের একাধিক সদস্য ও তার সহকর্মীদের সূত্রে জানা গেছে, মস্তিষ্কে রক্তক্ষরণের পর বর্তমানে আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এই অভিনেতা। তার শারীরিক অবস্থা নিয়ে সহকর্মীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। তবে এ বিষয়ে বিস্তারিত চিকিৎসা-তথ্য এখনও জানা যায়নি।

কামাল বায়েজীদের দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার সহকর্মীরা।

চার দশকেরও বেশি সময় ধরে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন কামাল বায়েজীদ। দীর্ঘ অভিনয়জীবনে তিনি নিজের দক্ষতা ও অভিনয়শৈলী দিয়ে দর্শকের কাছে পরিচিতি অর্জন করেছেন। ‘একাত্তরের যীশু’, ‘গেরিলা’ ও ‘চোরাবালি’র মতো প্রশংসিত চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

এছাড়া বিবিসি জানালার ‘মজায় মজায় শেখা’ অনুষ্ঠানে ‘কামাল’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান এই অভিনেতা। তার সাবলীল অভিনয় দর্শকের কাছে তাকে আরও জনপ্রিয় করে তোলে।

কামাল বায়েজীদের অসুস্থতার খবর পাওয়ার পর থেকে তার চিকিৎসার বিষয়ে খোঁজখবর রাখছেন অভিনয়শিল্পী সংঘ ও থিয়েটার অঙ্গনের সহকর্মীরা। প্রিয় এই অভিনেতার দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যাশা করছেন তারা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহে বৃদ্ধা মায়ের সম্পত্তি লিখে নেওয়ার পর মেয়ের বিরুদ্ধে ভরণপোষণ না দেওয়ার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০১ পি.এম


ময়মনসিংহে বৃদ্ধা মায়ের সম্পত্তি লিখে নেওয়ার পর মেয়ের বিরুদ্ধে ভরণপোষণ না দেওয়ার অভিযোগ

ময়মনসিংহে কৌশলে সম্পত্তি লিখে নেওয়ার পর ভরণপোষণ বন্ধ হওয়া, শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন প্রায় ৮০ বছর বয়সী বৃদ্ধা রহিমা খাতুন।

রোববার (৪ অক্টোবর) ময়মনসিংহে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বড় মেয়ে ফারজানা সুলতানা কাবেরি ও জামাতা হায়দার জাহান ফারাশের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন।

রহিমা খাতুন সংবাদ সম্মেলনে বলেন, প্রায় ২০ থেকে ২৫ বছর আগে বিভিন্ন কৌশলে তার মালিকানাধীন সাত শতক জমির ওপর নির্মিত পাঁচতলা বাড়ির চারটি তলা নিজেদের নামে রেজিস্ট্রি করে নেয় তার বড় মেয়ে ও জামাতা।

বৃদ্ধা রহিমার অভিযোগ, সম্পত্তি হস্তান্তরের পর গত পাঁচ থেকে ছয় বছর ধরে তার মেয়ে ও জামাতা তার কোনো খোঁজখবর নিচ্ছেন না। ভরণপোষণ বন্ধ করে দেওয়া হয়েছে। বরং তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হচ্ছে। এমনকি বাড়ি থেকে বের করে দেওয়ার পাশাপাশি বিভিন্ন সময় প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে রহিমা খাতুন বলেন, জীবনের শেষ বয়সে এসে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই পরিস্থিতিতে সম্পত্তি হস্তান্তরের দলিল বাতিল, নিজের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন অনুযায়ী প্রাপ্য ভরণপোষণ পাওয়ার জন্য প্রশাসনের সহযোগিতা চান তিনি।

এ সময় অভিযুক্ত মেয়ে ও জামাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, কথিত প্রতারণামূলকভাবে সম্পাদিত সম্পত্তির দলিল বাতিল এবং ‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ অনুযায়ী নিজের অধিকার নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন বৃদ্ধা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথেই ঝরল একজনের প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০২ পি.এম


যশোরে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথেই ঝরল একজনের প্রাণ

যশোরে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় এক স্কুলছাত্রের মৃত্যু ঘটেছে। এই ঘটনায় তার আরও দুই সহপাঠী আহত হয়েছেন।

রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার সময় চৌগাছা উপজেলার ফাঁসতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত ছাত্রের নাম জুবায়ের হোসেন (১৫), তিনি চৌগাছার নারায়ণপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের আব্দুল আলিম দফাদারের পুত্র। অপরদিকে, আহতদের মধ্যে রয়েছেন লিখন (১৫) ও ফাহিম (১৫), যারা একই গ্রামের বাসিন্দা এবং চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, জুবায়ের, লিখন এবং ফাহিম তিনজন একসাথে একটি মোটরসাইকেলে প্রাইভেট পড়তে বের হন। পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়, ফলে তারা তিনজন আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সকাল ৮টার দিকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, যেখানে চিকিৎসক জুবায়েরকে মৃত ঘোষণা করেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ গণমাধ্যমকে জানিয়েছেন, "জুবায়েরের মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।" তিনি আরও জানান, আহত লিখন ও ফাহিমকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফের বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১ হাজার ৮৩৭ টাকায়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০২ পি.এম


ফের বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১ হাজার ৮৩৭ টাকায়

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছে।

নতুন এ মূল্য রোববার (৪ অক্টোবর) নির্ধারণ করা হয়। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের নতুন দাম ১ হাজার ৫৮৫ টাকা থেকে বেড়ে ১ হাজার ৮৩৭ টাকা হয়েছে। এর আগে, সেপ্টেম্বর মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। এর পূর্বে, এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।

তবে, সরকারি নির্ধারিত দামের তুলনায় বাজারে এলপিজি বিক্রির ক্ষেত্রে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে খুচরা পর্যায়ে ১২ কেজির সিলিন্ডার ২ হাজার টাকার কাছাকাছি দামে বিক্রি হচ্ছে।

নতুন করে দাম বৃদ্ধির ফলে এলপিজি ব্যবহারকারী পরিবারগুলোর পাশাপাশি পরিবহন ও বিভিন্ন ব্যবসা খাতেও ব্যয়ের চাপ বৃদ্ধি পেতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%