প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ময়মনসিংহে কৌশলে সম্পত্তি লিখে নেওয়ার পর ভরণপোষণ বন্ধ হওয়া, শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন প্রায় ৮০ বছর বয়সী বৃদ্ধা রহিমা খাতুন।
রোববার (৪ অক্টোবর) ময়মনসিংহে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বড় মেয়ে ফারজানা সুলতানা কাবেরি ও জামাতা হায়দার জাহান ফারাশের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন।
রহিমা খাতুন সংবাদ সম্মেলনে বলেন, প্রায় ২০ থেকে ২৫ বছর আগে বিভিন্ন কৌশলে তার মালিকানাধীন সাত শতক জমির ওপর নির্মিত পাঁচতলা বাড়ির চারটি তলা নিজেদের নামে রেজিস্ট্রি করে নেয় তার বড় মেয়ে ও জামাতা।
বৃদ্ধা রহিমার অভিযোগ, সম্পত্তি হস্তান্তরের পর গত পাঁচ থেকে ছয় বছর ধরে তার মেয়ে ও জামাতা তার কোনো খোঁজখবর নিচ্ছেন না। ভরণপোষণ বন্ধ করে দেওয়া হয়েছে। বরং তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হচ্ছে। এমনকি বাড়ি থেকে বের করে দেওয়ার পাশাপাশি বিভিন্ন সময় প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে রহিমা খাতুন বলেন, জীবনের শেষ বয়সে এসে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই পরিস্থিতিতে সম্পত্তি হস্তান্তরের দলিল বাতিল, নিজের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন অনুযায়ী প্রাপ্য ভরণপোষণ পাওয়ার জন্য প্রশাসনের সহযোগিতা চান তিনি।
এ সময় অভিযুক্ত মেয়ে ও জামাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, কথিত প্রতারণামূলকভাবে সম্পাদিত সম্পত্তির দলিল বাতিল এবং ‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ অনুযায়ী নিজের অধিকার নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন বৃদ্ধা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন