০৮:০২ পি.এম
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছে।
নতুন এ মূল্য রোববার (৪ অক্টোবর) নির্ধারণ করা হয়। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের নতুন দাম ১ হাজার ৫৮৫ টাকা থেকে বেড়ে ১ হাজার ৮৩৭ টাকা হয়েছে। এর আগে, সেপ্টেম্বর মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। এর পূর্বে, এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।
তবে, সরকারি নির্ধারিত দামের তুলনায় বাজারে এলপিজি বিক্রির ক্ষেত্রে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে খুচরা পর্যায়ে ১২ কেজির সিলিন্ডার ২ হাজার টাকার কাছাকাছি দামে বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: সরকারি কর্মচারীদের ভাতা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি
নতুন করে দাম বৃদ্ধির ফলে এলপিজি ব্যবহারকারী পরিবারগুলোর পাশাপাশি পরিবহন ও বিভিন্ন ব্যবসা খাতেও ব্যয়ের চাপ বৃদ্ধি পেতে পারে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন