০৮:১৬ পি.এম
রাজধানীর লালবাগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় পুলিশ শারমিন সুলতানা সর্মি (৪৪) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে। তিনি যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত।
শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে শেখ সাহেব বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার (৪ অক্টোবর) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা এমপি রতন
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শেখ সাহেব বাজার এলাকায় শারমিন সুলতানা সর্মির অবস্থান সম্পর্কে তথ্য পায়। পরে তথ্য যাচাই করে লালবাগ থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া শারমিন সুলতানা সর্মি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়া, তিনি আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক এবং ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন