ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

কুমিল্লায় মাদরাসাছাত্রীকে নিয়ে পালানোর চেষ্টা, কিশোর গ্যাং সদস্য আটক


কুমিল্লায় মাদরাসাছাত্রীকে নিয়ে পালানোর চেষ্টা, কিশোর গ্যাং সদস্য আটক

কুমিল্লার নাঙ্গলকোটের মাদরাসাছাত্রীকে নিয়ে পালানোর সময় স্থানীয় বাসিন্দারা কিশোর গ্যাং সদস্যকে হাতেনাতে আটক করেন। পরে তাদের মাদরাসায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পুলিশকে না জানিয়েই অভিযুক্তকে মীমাংসা করে ছেড়ে দেওয়া হয়।

আটক হওয়া ফয়সাল ফাহাদ ঘোড়াময়দান গ্রামের তনু হাজি বাড়ির নুর মোহাম্মদ দুলালের পুত্র। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেকে ছাত্রদল নেতা হিসেবে পরিচয় দেন এবং বিভিন্ন রাজনৈতিক পোস্ট ও ফেস্টুন প্রচার করেন। তবে দলীয় সূত্রে জানা যায়, ছাত্রদলে তার কোনো পদ নেই।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আলিম মাদরাসার নবম শ্রেণির ওই ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় মাদরাসা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে গোহারুয়া সরকারি হাসপাতাল সংলগ্ন এলাকায় ফয়সাল ফাহাদকে আটক করেন স্থানীয়রা। এরপর তাদের মাদরাসায় নিয়ে আসা হয়। সেখানে মাদরাসা কর্তৃপক্ষের মাধ্যমে অভিভাবকদের খবর দেওয়া হলে তারা এসে ছাত্রীকে বাড়িতে নিয়ে যান।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, ফয়সাল এলাকায় একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে আসছিল। তার বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখলসহ নানা ধরনের অপকর্মের অভিযোগ রয়েছে।

ঘটনার বিষয়ে মাদরাসার সুপার মাওলানা নেছার উদ্দিন বলেন, ওই ছাত্রী ও ফয়সালের মধ্যে পূর্বে প্রেমের সম্পর্ক ছিল। স্থানীয়রা তাদের একসঙ্গে দেখে আটক করে মাদরাসায় নিয়ে আসেন। পরে অভিভাবকদের ডেকে এনে ছাত্রী ও ওই ছেলেকে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।

এদিকে ঘটনার বিষয়ে ফয়সাল ফাহাদের বক্তব্য জানার চেষ্টা করলে তিনি প্রতিবেদককে দেখে নেওয়ার হুমকি দেন এবং বিভিন্ন গালমন্দ করতে থাকেন।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, মাদরাসা কর্তৃপক্ষ বা পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে পুলিশকে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এলপিজির সঙ্গে অটোগ্যাসের দামও ১২ টাকা বেড়ে নতুন দাম কার্যকর রবিবার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:১৮ পি.এম


এলপিজির সঙ্গে অটোগ্যাসের দামও ১২ টাকা বেড়ে নতুন দাম কার্যকর রবিবার

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) লিটারে অটোগ্যাসের দাম প্রায় ১২ টাকা বৃদ্ধি করেছে। অটোগ্যাসের প্রতি লিটারের মূল্য ৭৩ টাকা ৯ পয়সা থেকে বৃদ্ধি পেয়ে ৮৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বিকেলে বিইআরসি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে অটোগ্যাস ও এলপিজি সিলিন্ডারের নতুন দাম ঘোষণা করেছে। নতুন এই দাম রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে।

বিইআরসির সচিব মো. নজরুল ইসলাম সরকারের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অক্টোবর, ২০২৬ মাসের জন্য সৌদি আরামকো কর্তৃক প্রোপেন এবং বিউটেনের ঘোষিত সৌদি সিপি প্রতি মেট্রিক টন যথাক্রমে ৬৮০ মার্কিন ডলার এবং ৭৩০ মার্কিন ডলার। প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী, প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৭১২.৫০ মার্কিন ডলার বিবেচনায় অক্টোবর, ২০১৬ মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের ভোক্তাপর্যায়ের মূল্য সমন্বয় করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, নতুন এই দাম রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানি নারীর প্রেমে ভারতীয় নৌসেনা সদস্য, ফাঁস হলো গোপন তথ্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:১৮ পি.এম


পাকিস্তানি নারীর প্রেমে ভারতীয় নৌসেনা সদস্য, ফাঁস হলো গোপন তথ্য

এক পাকিস্তানি নারী গোয়েন্দার প্রেমে পড়ে ভারতীয় নৌবাহিনীর গোপন তথ্য ফাঁস করেছেন বাহিনীটির একজন সদস্য। এই ঘটনায় ভারতের ওই নৌসেনাকে আটক করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার তামিলনাড়ুর কোয়েম্বাটুরের নৌ প্রশিক্ষণ কেন্দ্র আইএনএস অগ্রণী থেকে অন্ধপ্রদেশ পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট তাকে গ্রেপ্তার করে। ওই প্রশিক্ষণ কেন্দ্রে তিনি এক সপ্তাহ আগে গিয়েছিলেন।

গ্রেপ্তার হওয়া সেনার নাম প্রদীপ মুখার্জি। ৩১ বছর বয়সী প্রদীপ পশ্চিমবঙ্গের বাসিন্দা। তিনি ২০১৪ সালে ভারতীয় নৌবাহিনীতে যোগদান করেন।

টাইমস অব ইন্ডিয়ার পৃথক একটি প্রতিবেদনে জানা যায়, প্রদীপ বিশাখাপত্তমভিত্তিক ইস্টার্ন নেভাল কমান্ডে একজন নাবিক হিসেবে কর্মরত ছিলেন।

সূত্র জানিয়েছে, কয়েক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে পাকিস্তানি ওই নারী গোয়েন্দার সঙ্গে যোগাযোগ করেন প্রদীপ। এরপর তাদের মধ্যে ধীরে ধীরে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। প্রেমের অভিনয় করে বিশ্বাস অর্জনের পর, ওই পাকিস্তানি নারী প্রদীপের কাছ থেকে বিশাখাপত্তম নৌঘাঁটির গুরুত্বপূর্ণ অবকাঠামোর তথ্য, নৌবহর চলাচলের তথ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেন।

প্রদীপের কাছ থেকে ওই নারী গোয়েন্দা কতটা তথ্য সংগ্রহ করেছেন, তা জানার জন্য বর্তমানে তার বিরুদ্ধে তদন্ত চলছে। এছাড়া, তাকে ওই নারী কোনো ধরনের অর্থ প্রদান করেছেন কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭২ শিক্ষানবিশ এএসপিকে বিভিন্ন জেলা ও ইউনিটে বদলি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:১৯ পি.এম


৭২ শিক্ষানবিশ এএসপিকে বিভিন্ন জেলা ও ইউনিটে বদলি

বাংলাদেশ পুলিশের ৭২ জন নির্বাচিত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বিভিন্ন জেলা ও ইউনিটে বদলি, পদায়ন ও সংযুক্ত করা হয়েছে। পুলিশ সদরদপ্তর তাদেরকে প্রশিক্ষণ শেষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত কর্মস্থলে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে।

শনিবার (৩ অক্টোবর) পুলিশ সদরদপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-৩ শাখা থেকে জারি করা পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের স্বাক্ষরিত এক আদেশে এ বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।

আদেশে উল্লেখ করা হয়েছে, নির্বাচিত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে উল্লিখিত পদে বা স্থানে বদলি, পদায়ন ও সংযুক্ত করা হলো।

নথি অনুযায়ী, কর্মকর্তাদের সবাই বর্তমানে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় বাস্তব প্রশিক্ষণকালীন কর্মস্থলে ছিলেন। প্রশিক্ষণ শেষে তাদের দেশের বিভিন্ন জেলা ও পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এম এম তারিক-উল্লাহকে সহকারী পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জামাল হোসেনকে সহকারী পুলিশ কমিশনার, বিএমপি, বরিশাল; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার রাইসুল ইসলামকে সহকারী পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শাওন রেজাকে সহকারী পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শাহেদুল ইসলামকে সহকারী পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশে পদায়ন করা হয়েছে।

এছাড়া শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোকছেদুল মমিনকে সহকারী পুলিশ সুপার, সিআইডি; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. আশিকুর রহমানকে সহকারী পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আশীষ কুমার বিশ্বাসকে সহকারী পুলিশ সুপার, এপিবিএন; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার রিয়াজ খানকে সহকারী পুলিশ সুপার, শিল্পাঞ্চল পুলিশ এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান আমজাদকে সহকারী পুলিশ কমিশনার, কেএমপি, খুলনায় পদায়ন করা হয়েছে।

শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার হাসিবুল হাসান শিপনকে সহকারী পুলিশ কমিশনার, কেএমপি, খুলনা; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শোয়েব আহমেদকে সহকারী পুলিশ সুপার, শিল্পাঞ্চল পুলিশ; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আবু রায়হানকে সহকারী পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার তানভীর আহমেদকে সহকারী পুলিশ কমিশনার, সিএমপি, চট্টগ্রাম এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মোতাইনুল ইসলামকে সহকারী পুলিশ কমিশনার, সিএমপি, চট্টগ্রামে দায়িত্ব দেওয়া হয়েছে।

শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান আশিককে সহকারী পুলিশ সুপার, এপিবিএন; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল সাদমানকে সহকারী পুলিশ কমিশনার, জিএমপি, গাজীপুর; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. আসাদ আহমেদ রনিকে সহকারী পুলিশ সুপার, এসআরবি এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. মনজুরুল আলমকে সহকারী পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি কার্যালয়, রংপুরে পদায়ন করা হয়েছে।

পরবর্তী তালিকায় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ সালমান আশিককে সহকারী পুলিশ সুপার, শিল্পাঞ্চল পুলিশ; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মায়িশা ফান্নানাকে সহকারী পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা (টিআর পদে), সংযুক্ত কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার বাপী কুমার দাশকে সহকারী পুলিশ সুপার, এপিবিএন এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সরকার ফরহাদ আহমেদকে সহকারী পুলিশ কমিশনার, সিএমপি, চট্টগ্রামে পদায়ন করা হয়েছে।

শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জাহেদুল ইসলামকে সহকারী পুলিশ সুপার, শিল্পাঞ্চল পুলিশ; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামানকে সহকারী পুলিশ সুপার, এসআরবি; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. সাব্বির হোসেনকে সহকারী পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. রাশেদুল ইসলামকে সহকারী পুলিশ সুপার, এপিবিএন এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলামকে সহকারী পুলিশ সুপার, এসআরবিতে পদায়ন করা হয়েছে।

শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. আবু সিয়ামকে সহকারী পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা (টিআর পদে), সংযুক্ত সাইবার পুলিশ ইউনিট; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার হিমন বিশ্বাসকে সহকারী পুলিশ সুপার, এসআরবি; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. এ বি সিদ্দিককে সহকারী পুলিশ সুপার, এসআরবি; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. রিদওয়ান-উল-ইসলামকে সহকারী পুলিশ কমিশনার, আরপিএমপি, রংপুর এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. সাব্বির হোসেনকে সহকারী পুলিশ কমিশনার, জিএমপি, গাজীপুরে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. শহিদুল ইসলামকে সহকারী পুলিশ কমিশনার, জিএমপি, গাজীপুর; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সুমন চন্দ্র ক্ষত্রিয়কে সহকারী পুলিশ সুপার, শিল্পাঞ্চল পুলিশ; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. সাব্বির আহমেদকে সহকারী পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা (টিআর পদে), সংযুক্ত সাইবার পুলিশ ইউনিট; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সালাহ উদ্দিন কাদেরকে সহকারী পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নাভিদ তাসনিমকে সহকারী পুলিশ কমিশনার, আরএমপি, রাজশাহী এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মিয়াজী আলিফ ইমরানকে সহকারী পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা (টিআর পদে), সংযুক্ত সাইবার পুলিশ ইউনিটে পদায়ন করা হয়েছে।

তৃতীয় অংশে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন রনিকে সহকারী পুলিশ কমিশনার, এসএমপি, সিলেট; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এহসানুল করিমকে সহকারী পুলিশ কমিশনার, কেএমপি, খুলনা; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল মাহমুদ খানকে সহকারী পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জুবায়ের আহমেদকে সহকারী পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার তাহমিনা বেগমকে সহকারী পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা করা হয়েছে।

শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. মাকসুদুল হাসানকে সহকারী পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা (টিআর পদে), সংযুক্ত সাইবার পুলিশ ইউনিট; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার তানভীর আহমেদকে সহকারী পুলিশ সুপার, সিআইডি; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. মইনুল হোসেন মন্ত্রীকে সহকারী পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নাজমুল সাদাতকে সহকারী পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা (টিআর পদে), সংযুক্ত সাইবার পুলিশ ইউনিট এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. সজীব মিয়াকে সহকারী পুলিশ কমিশনার, কেএমপি, খুলনায় পদায়ন করা হয়েছে।

শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নির্জন সরকারকে সহকারী পুলিশ সুপার, এসআরবি; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার খন্দকার শফিক রহমানকে সহকারী পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. রুহুল আমিন হাওলাদারকে সহকারী পুলিশ সুপার, এপিবিএন; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. সাইফুল হককে সহকারী পুলিশ সুপার, এসআরবি এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. লতিফুল হাসান বাঁধনকে সহকারী পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা (টিআর পদে), সংযুক্ত সাইবার পুলিশ ইউনিটে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. মোহসিন আহমেদকে সহকারী পুলিশ সুপার, এপিবিএন; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. ফাহিম ফয়সালকে সহকারী পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার প্রশান্ত ঘোষকে সহকারী পুলিশ কমিশনার, বিএমপি, বরিশাল; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. আরাফাত হোসেনকে সহকারী পুলিশ কমিশনার, এসএমপি, সিলেট এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আহমেদ সাদমান সাকিবকে সহকারী পুলিশ সুপার, এসআরবিতে দায়িত্ব দেওয়া হয়েছে।

শেষ অংশে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার তানজিনা সুলতানাকে সহকারী পুলিশ কমিশনার, সিএমপি, চট্টগ্রাম; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার তোফাজ্জল হোছাইন সুমনকে সহকারী পুলিশ সুপার, পিবিআই; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার রনি হাওলাদারকে সহকারী পুলিশ সুপার, এসআরবি; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার পূজা রানী দাসকে সহকারী পুলিশ কমিশনার, জিএমপি, গাজীপুর এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. ওয়ারুখ ইয়াজদানীকে সহকারী পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি কার্যালয়, রাজশাহীতে পদায়ন করা হয়েছে।

শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. হাদিউল ইসলামকে সহকারী পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা (টিআর পদে), সংযুক্ত সাইবার পুলিশ ইউনিট; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার বিপ্লব কুমার নন্দীকে সহকারী পুলিশ কমিশনার, সিএমপি, চট্টগ্রাম; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. শাহিন আলম শাওনকে সহকারী পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. ফারহান হায়দারকে সহকারী পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি কার্যালয়, ঢাকা এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার প্রকৃতি ইসলামকে সহকারী পুলিশ কমিশনার, জিএমপি, গাজীপুরে পদায়ন করা হয়েছে।

সবশেষে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার রূপম দেবনাথকে সহকারী পুলিশ সুপার, পিবিআই; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ত্রয়ী চাকমাকে সহকারী পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. মাজহারুল ইসলামকে সহকারী পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকায় পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, উল্লিখিত সহকারী পুলিশ সুপাররা সংশ্লিষ্ট জেলায় বাস্তব প্রশিক্ষণ সন্তোষজনকভাবে শেষ করার পর বদলি হওয়া কর্মস্থলে যোগদান করবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সালমানের মতই দেখতে বন্ধুর ছেলে সুফিয়ান, নেটদুনিয়ায় ঝড়

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২০ পি.এম


সালমানের মতই দেখতে বন্ধুর ছেলে সুফিয়ান, নেটদুনিয়ায় ঝড়

বলিউডের অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন সাজিদ নাদিয়াদওয়ালার ছেলে সুফিয়ান নাদিয়াদওয়ালা, যিনি সালমান খানের ঘনিষ্ঠ বন্ধুর সন্তান। তার চেহারা অনেকটা তরুণ বয়সের সালমান খানের প্রতিচ্ছবি হিসেবে দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

মুম্বাইয়ে বাবা-মায়ের সঙ্গে একটি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পর থেকেই সুফিয়ানের চেহারা ও স্টাইল নিয়ে তুলনা শুরু হয়েছে সালমান খানের সঙ্গে। বিশেষ করে, নেটিজেনদের মধ্যে অনেকেই সুফিয়ানের লুকে ৯০ দশকের সালমান খানের ছাপ খুঁজে পেয়েছেন।

সম্প্রতি ‘প্রেম কীতানু’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে বাবা সাজিদ নাদিয়াদওয়ালা ও মা ওয়ার্দা খান নাদিয়াদওয়ালার সঙ্গে হাজির হন সুফিয়ান। অনুষ্ঠানের প্রবেশপথে সালমান খানের সঙ্গেও তার দেখা হয়। দুজনকে একই স্থানে দেখে সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে আগ্রহ আরও বেড়ে যায়।

সুফিয়ানের চেহারা নিয়ে আলোচনা নতুন নয়। চলতি বছরের এপ্রিল মাসে তার কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। তখনও অনেকেই তার মুখের গড়ন, চুলের স্টাইল ও শারীরিক গঠনের সঙ্গে সালমান খানের তরুণ বয়সের মিল খুঁজে পেয়েছিলেন।

সাম্প্রতিক সময়ে নতুন করে সুফিয়ানের ছবি প্রকাশিত হওয়ার পর সেই পুরনো আলোচনা আবারও সামনে এসেছে। সামাজিক মাধ্যমে কেউ তাকে সালমান খানের ‘ইয়ঙ্গার ভার্সন’ হিসেবে উল্লেখ করেছেন। আবার কেউ সরাসরি তাকে ‘৯০ দশকের সালমান খান’ বলেও অভিহিত করেছেন। তার স্টাইল ও শারীরিক গঠন নিয়ে প্রশংসা করেছেন অনেকে।

এক নেটিজেন মজা করে লিখেছেন, সুফিয়ান নাকি সালমান খানের চেয়েও বেশি সালমান খানের মতো মনে হচ্ছে। এই মন্তব্যের পর তার ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

সুফিয়ান সাজিদ নাদিয়াদওয়ালা ও ওয়ার্দা খান নাদিয়াদওয়ালার ছোট ছেলে। তার বাবা সাজিদ বলিউডের পরিচিত প্রযোজক এবং সালমান খানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবেও পরিচিত। এই কারণে সুফিয়ানের সঙ্গে সালমানের ছবি বা উপস্থিতি নতুন করে আগ্রহ সৃষ্টি করেছে।

তবে, সুফিয়ান ভবিষ্যতে বাবার পথ অনুসরণ করে বলিউডে অভিনয়ে আসবেন কি না, সে সম্পর্কে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য জানা যায়নি।

এদিকে, সালমান খান বর্তমানে রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ২০তম আসর নিয়ে ব্যস্ত রয়েছেন। এর মধ্যেই সাজিদপুত্র সুফিয়ানকে ঘিরে শুরু হওয়া আলোচনা আবারও সালমান খানের তরুণ বয়সের জনপ্রিয় লুকের প্রসঙ্গ উত্থাপন করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%