০৩:০৭ এম
মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) বেলা ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে একটি আয়োজন অনুষ্ঠিত হয়, যেখানে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখ করেন, "বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলন"। তিনি আরো বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন বহু বছর ধরে দেশ ও মানুষের কল্যাণে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতেই আজকের এই আয়োজন।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
মন্ত্রী আরও বলেন, "দেশকে সবুজায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে আগামী পাঁচ বছরে যেখানে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছেন, সেখানে আমাদের সকলেরও উচিত এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে নিজেদেরকে সম্পৃক্ত করা"।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ক্যাম্পাস প্রাঙ্গণে স্মারক বৃক্ষরোপণের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী ঘোষণা করা হয়। এ কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয় এবং পার্শ্ববর্তী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির দুই হাজার ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হবে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন