প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরিশাল কীর্তনখোলা নদীতে দুইটি যাত্রীবোঝাই ট্রলারের মধ্যে ঘটে গেছে একটি মুখোমুখি সংঘর্ষ। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন এবং একটি মোটরসাইকেল ডুবির ঘটনা ঘটেছে। আহত যাত্রীদের মধ্যে ট্রলার চালক মিন্টুকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দুর্ঘটনায় আহত অন্যান্য যাত্রীদের নাম পাওয়া যায়নি।
ঘটনাটি হয়েছে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে ভারী বৃষ্টির আবহে চরকাউয়া খেয়াখাট এলাকায়। ট্রলারে থাকা নাসিমা বেগম নামে এক যাত্রী জানান, "আমরা বরিশালের এপার থেকে ওপার অর্থাৎ চরকাউয়া খেয়াঘাটের উদ্দেশ্যে রওয়ানা দেই। নদীর মাঝখানে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা আরেকটি যাত্রীবোঝাই ট্রলারের সঙ্গে আমাদের ট্রলারটির মুখোমুখি সংঘর্ষ হয়।"
এ সময় অনেক যাত্রী নদীতে ছিটকে পড়ে যায়। ঘটনার সময় এক যাত্রীর মোটরসাইকেলও নদীতে পড়ে ডুবে যায়। আশপাশের ট্রলার দ্রুত ঘটনাস্থলে এসে অন্য যাত্রীদের উদ্ধার করে। নদীর মাঝখানে ট্রলারে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে দুর্ঘটনার ঘটনা সম্পর্কে বিস্তারিত জানার জন্য বরিশাল সদর নৌ-থানার ওসির ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তা রিসিভ করা হয়নি। চরকাউয়া মাঝিমাল্লা সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ আওলাদ হোসেন এ পরিস্থিতি নিয়ে বলেন, "ভারী বৃষ্টির কারণে ট্রলারের সামনে দারিয়ে থাকা যাত্রীদের হাতে উঁচিয়ে রাখা ছাতা মিন্টুকে সামনের দিকে কিছু দেখতে দেয়নি।" এই কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। মিন্টুমাঝির ট্রলারে মোট ১১ জন যাত্রী ছিলেন।
আহতদের মধ্যে ট্রলার চালক মিন্টুমাঝিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন