ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

প্রবাসীর নির্মাণাধীন স্বপ্নের ভবন ধসে পড়েছে কচুয়ায়


প্রবাসীর নির্মাণাধীন স্বপ্নের ভবন ধসে পড়েছে কচুয়ায়

চাঁদপুরের কচুয়া উপজেলার তেতৈয়া গ্রামে একটি পুকুরে মাছ বিক্রির উদ্দেশ্যে পানি কমানোর ফলে এক প্রবাসীর নির্মাণাধীন ভবন সম্পূর্ণভাবে ধসে পড়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার কারণে প্রবাসী ভবন মালিক ও পুলিশের এএসআই মহিউদ্দিন মানিকের প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে, বলছে ক্ষতিগ্রস্ত পরিবার।

অভিযোগ সূত্রে জানা যাচ্ছে যে, কচুয়া উপজেলার তেতৈয়া গ্রামের মজুমদার বাড়ীর একটি পুকুরে পুনরায় মাছ চাষের জন্য পানি কমাতে গিয়ে মাছ বিক্রির কাজ চলছিল। এ সময় পুকুরের পূর্ব পাশের নির্মাণাধীন ভবনটি ঝুঁকির মধ্যে পড়ে যায় এবং এক পর্যায়ে ভবনের একটি বড় অংশ ধসের ঘটনায় পতিত হয়। এই ধসের কারণে ভবনটি এখন বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে এবং পরিবারটির সদস্যরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতার মধ্যে জীবন যাপন করছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ, সাবেক ইউপি সদস্য সোহরাব হোসেন মজুমদার এবং আবুল হাসানাত মজুমদারকে একাধিকবার সতর্ক করা হলেও তারা তা উপেক্ষা করে পুকুরের পানি কমিয়ে মাছ বিক্রির কার্যক্রম চালিয়ে যান। এর ফলে ভবনের ভিত্তি দুর্বল হয়ে ধসের ঘটনাটি ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা আরো জানান, এই ঘটনায় তাঁদের প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। অভিযুক্ত সাবেক ইউপি সদস্য সোহরাব হোসেন মজুমদার ও হাসানাত মজুমদারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এছাড়া, এলাকাবাসীর দাবি, অপরিকল্পিতভাবে পুকুরের পানি নিষ্কাশনের কারণে ভবন ধসের মতো ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তারা দ্রুত ঘটনাটি তদন্ত করার পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার জন্য প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতকানিয়ায় মাদরাসার শিক্ষার্থীসহ বন্যার্তদের আর্থিক সহায়তা প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

১০:৩১ পি.এম


সাতকানিয়ায় মাদরাসার শিক্ষার্থীসহ বন্যার্তদের আর্থিক সহায়তা প্রদান

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংরক্ষিত মহিলা আসন-৪৩ এর সংসদ সদস্য শামছুন্নাহার বেগম বলেছেন, "দুর্যোগে দেশের এক অঞ্চলের মানুষ কষ্ট পাবে, আরেক অঞ্চলের মানুষ আনন্দ-উৎসবে মেতে থাকবে-এটি কখনও কাম্য নয়। সবাইকে সম্মিলিতভাবে বিপদ মোকাবেলা করতে হবে। বিশেষ উদ্যোগ নিয়ে বিপদগ্রস্থদের পাশে দাঁড়াতে হবে। সরকারি-বেসরকারি উদ্যোগ ও প্রচেষ্টায় দেশ ও জাতি কাঙ্খিত লক্ষ্যে পৌঁছবে ইন শা আল্লাহ।" শনিবার (১৮ জুলাই) দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বাজালিয়া ও পুরানগড় ইউনিয়নের বন্যার্তদের মাঝে নগদ দুই হাজার টাকা হারে আর্থিক সহায়তা প্রদান করেন।

এছাড়াও, তিনি বাজালিয়া স্টেশনের নিকটে অবস্থিত ঐতিহ্যবাহী কওমী মাদরাসা নাজমুল উলুম মাদরাসা, হেফজখানা ও এতিমখানা পরিদর্শণ করেন। পরিদর্শণ শেষে তিনি সকল শিক্ষক ও শিক্ষার্থীর সাথে মতবিনিময় করেন। তিনি উক্ত মাদরাসার সকল এতিম শিক্ষার্থীর পরিবার জন্য এক হাজার হারে নগদ টাকা এবং মাদরাসার জন্য নগদ টাকা ও চাল প্রদান করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় শাখার উদ্যোগে এবং মানবিক সংগঠন আলোকিত পুরানগড়ের আয়োজনে ও তামাদ্দুন তাহজীব নামক সামাজিক সংগঠনের সহযোগিতায় এসব কর্মসূচী পালিত হয়।

এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার মহিলা বিভাগের সেক্রেটারি ও লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক নির্বাচিত ভাইস চেয়ারম্যান গুলশান আরা হোসাইন, উত্তর সাতকানিয়া সাঙ্গু সাংগঠনিক উপজেলা জামায়াত আমীর মাস্টার সিরাজুল ইসলাম, সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াছ, বাজালিয়া ইউনিয়ন জামায়ত আমীর আলহাজ মাসুকুর রহমান, সেক্রেটারি অধ্যক্ষ ইসমাইল মুহাম্মদ রাশেদ, কেঁওচিয়া ইউনিয়ন জামায়ত সেক্রেটারি জাহেদুল ইসলাম, জামায়াত নেতা আব্দুল হাই সিকদার, ফিরোজ আহমদ, মাওলানা কাইছারুল হক, সমাজসেবক আবু জাফর সিকদার, সাইফুল্লাহ মুহাম্মদ সায়েম, ইসমাইল হোসেন, জাহাঙ্গীর আলম, হেলাল কিবরিয়া প্রমূখ। এছাড়াও, বাজালিয়া এবং পুরানগড়ের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাজালিয়া নাজমুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা মামুনুর রশিদের মুনাজাতের মধ্য দিয়ে কর্মসূচী সমাপ্ত হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিভাবক সমাবেশের পাশাপাশি হাফেজে কুরআন শিক্ষার্থীদের পাগড়ি প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

১০:৩৪ পি.এম


অভিভাবক সমাবেশের পাশাপাশি হাফেজে কুরআন শিক্ষার্থীদের পাগড়ি প্রদান

সেনবাগের আল-জাহিদ ইসলামিয়া কমপ্লেক্সের আওতাধীন আল-জাহিদ ইসলামিয়া হিফজুল কুরআন মাদ্রাসার নতুন ভবনে শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন, অভিভাবক সমাবেশ, হাফেজে কুরআন ছাত্রদের পাগড়ী প্রদান, এবং ছাত্র-শিক্ষক সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি শনিবার নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আল-জাহিদ ইসলামিয়া কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাওলানা মোঃ জাহিদুল ইসলাম। আল-জাহিদ ইসলামিয়া কমপ্লেক্সের উপদেষ্টা পরিষদের সভাপতি আলহাজ্ব বশির উল্লাহ চৌধুরী রিপনের সভাপতিত্বে এবং বোরহান সাদী’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রাইভেট মাদরাসা এসোসিয়েশনের সভাপতি মাওলানা জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী আলোচক মাওলানা মোহাম্মদ উল্লাহ জুবায়ের এবং হাজ্বী নজির আহমদ। উদ্বোধনী বক্তারা কুরআনের আলোকে আদর্শ, নৈতিক ও সুশিক্ষিত প্রজন্ম গড়ে তোলার আহ্বান জানান। তারা দ্বীনি শিক্ষা বিস্তারে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর সমাজ বিনির্মাণের আহ্বান করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তাল জোয়ারে ক্ষয় হচ্ছে কুতুবদিয়া দ্বীপ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

১০:৩৬ পি.এম


উত্তাল জোয়ারে ক্ষয় হচ্ছে কুতুবদিয়া দ্বীপ

জোয়ারের উত্তাল ঢেউয়ে বিলীন হচ্ছে কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপ।

কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল, সাইড়পাড়া, পূর্ব তাবালেরচর এবং বড়ঘোপ রোমাইপাড়া সীমান্ত এলাকায় পশ্চিম বঙ্গোপসাগর ঘেঁষা বেড়িবাঁধ ভাঙনের কারণে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

জোয়ারের উত্তাল ঢেউ প্রতিনিয়ত আছড়ে পড়ে বসতঘর, উঠান ও গাছপালা নদীগর্ভে বিলীন করে দিচ্ছে। বহু পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। বড়ঘোপ রুমাই পাড়া ও আলীআকবর ডেইল সাইট পাড়া এলাকায় ভাঙনের মুখে কয়েকটি বসতঘরের বড় অংশ ইতোমধ্যে ধসে পড়েছে।

ক্ষতিগ্রস্তরা কোনো রকমে ত্রিপল টানিয়ে জীবনের বাঁচানোর চেষ্টা করছেন। একই রকমভাবে পূর্ব তাবালেরচর শফিকুল ইসলামের বাড়িও চলে গেছে সমূদ্র গর্ভে।

অনেকের বাড়ির সামনে নদির ভাঙন চলে এসেছে, যেকোনো মুহূর্তে অবশিষ্ট অংশও সাগরে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেড়িবাঁধটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও স্থায়ী সংস্কার বা টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

এমনকি ইমার্জেন্সী ওয়ার্কের জন্য ২ কোটিরও বেশী টাকা বরাদ্দ হলেও এখনো এসব ঝুঁকিপূর্ণ স্থানে কোন কাজ শুরু হয়নি। বর্ষা এবং বৈরী আবহাওয়া শুরু হওয়ার আগেই কার্যকর ব্যবস্থা নেওয়া হলে আজ এত পরিবারকে সর্বস্বান্ত হতে হতো না।

ক্ষতিগ্রস্ত বাসিন্দারা বলেন, “প্রতিদিন চোখের সামনে আমাদের ভিটেমাটি সাগরে চলে যাচ্ছে। আমরা কোথায় যাব, কার কাছে যাব? শুধু আশ্বাসে আর কতদিন?”

এলাকাবাসীর দাবি, জরুরি ভিত্তিতে ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং উপকূল রক্ষায় স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে।

অন্যথায় আলী আকবর ডেইল, সাইড়পাড়া, পূর্ব তাবালেরচর ও বড়ঘোপের রুামাই পাড়ার আরও বিস্তীর্ণ এলাকা অচিরেই সাগরের গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। এই ভাঙন শুধু কয়েকটি বাড়ির ক্ষতি নয়, এটি উপকূল রক্ষায় দীর্ঘদিনের অবহেলা ও দুর্বল ব্যবস্থাপনার নির্মম প্রতিচ্ছবি।

এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও বড় মানবিক বিপর্যয়ের দায় এড়ানোর সুযোগ থাকা যাবে না।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বর্ণের দোকান থেকে চাঁদপুরে কারিগরের লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

১০:৩৮ পি.এম


স্বর্ণের দোকান থেকে চাঁদপুরে কারিগরের লাশ উদ্ধার

চাঁদপুরের হাইমচর উপজেলার সদর আলগী বাজারের একটি স্বর্ণের দোকান থেকে বিজয় ঘোষ (৪৫) নামে এক স্বর্ণকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) সকালে ‘আলিফ গোল্ড মার্কেট’-এর ‘নিউ মাতৃ শিল্পালয়’ নামের দোকান থেকে মরদেহটি উদ্ধারের ঘটনা ঘটে। নিহত বিজয় ঘোষ মতলব উত্তর উপজেলার নায়েরগাঁও এলাকার জহর লাল চন্দ্র ঘোষের ছেলে। তিনি ওই প্রতিষ্ঠানে স্বর্ণের কারিগর হিসেবে প্রায় দুই বছর ধরে কর্মরত ছিলেন এবং দোকানেই রাত্রীযাপন করতেন।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে মালিকপক্ষ বাড়ি চলে যান। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় দোকান বন্ধ ছিল এবং বিজয় ঘোষ ভেতরেই অবস্থান করছিলেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দোকানের যৌথ মালিক ও নিহতের শ্যালক বিকম চন্দ্র ঘোষ (মধু) দোকান খুলতে এসে শাটার খোলা থাকলেও ভেতরের কলাপসিবল গেটে তালা দেখতে পান। তিনি কয়েকবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বিকল্প চাবি দিয়ে ভেতরে প্রবেশ করলে তখন তিনি সিলিং ফ্যানের সঙ্গে নাইলনের রশিতে ঝুলন্ত অবস্থায় বিজয় ঘোষের মরদেহ দেখতে পান। এরপর তার চিৎকারে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয়রা ছুটে আসেন এবং পরে পুলিশের খবর দেন।

বিকম চন্দ্র ঘোষ জানান, বিজয় ঘোষের সঙ্গে পরিবারের সদস্য বা দোকানের কারও কোনো বিরোধ ছিল না। তবে ঘটনার দুই দিন আগে রাতে মোবাইল ফোনে কারও সঙ্গে তার উচ্চস্বরে কথা কাটাকাটির বিষয়টি তিনি শুনেছেন। কিন্তু কী কারণে এমন ঘটনা ঘটেছে, সে বিষয়ে তারা কিছুই নিশ্চিত নন। খবর পেয়ে হাইমচর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%