১০:৩৪ পি.এম
সেনবাগের আল-জাহিদ ইসলামিয়া কমপ্লেক্সের আওতাধীন আল-জাহিদ ইসলামিয়া হিফজুল কুরআন মাদ্রাসার নতুন ভবনে শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন, অভিভাবক সমাবেশ, হাফেজে কুরআন ছাত্রদের পাগড়ী প্রদান, এবং ছাত্র-শিক্ষক সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি শনিবার নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আল-জাহিদ ইসলামিয়া কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাওলানা মোঃ জাহিদুল ইসলাম। আল-জাহিদ ইসলামিয়া কমপ্লেক্সের উপদেষ্টা পরিষদের সভাপতি আলহাজ্ব বশির উল্লাহ চৌধুরী রিপনের সভাপতিত্বে এবং বোরহান সাদী’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রাইভেট মাদরাসা এসোসিয়েশনের সভাপতি মাওলানা জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী আলোচক মাওলানা মোহাম্মদ উল্লাহ জুবায়ের এবং হাজ্বী নজির আহমদ। উদ্বোধনী বক্তারা কুরআনের আলোকে আদর্শ, নৈতিক ও সুশিক্ষিত প্রজন্ম গড়ে তোলার আহ্বান জানান। তারা দ্বীনি শিক্ষা বিস্তারে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর সমাজ বিনির্মাণের আহ্বান করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন