১২:৪০ এম
প্রেমিক-প্রেমিকা একত্রে মরার ওয়াদা করে যমুনা নদীর সেতুতে এসেছিলেন। কিন্তু সময় আসলে প্রেমিকার আসল চেহারা বেরিয়ে আসে। প্রেমিকা কেবল সেতুর উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন। এরপর যখন প্রেমিক নদীতে লাফ দিলেন, তখন প্রেমিকা নিজের পথ ধরলেন। তিনি হেঁটে বাড়িতে চলে গেলেন।
এই চাঞ্চল্যকর ঘটনা ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে নিউ যমুনা ব্রিজে ঘটেছে। বৃহস্পতিবারের (১৬ জুলাই) এই ঘটনার কিছুক্ষণ পর পুলিশ ও স্থানীয় ডুবুরিরা ওই যুবককে উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, ওই প্রেমিক যুগল একসঙ্গে আত্মহত্যা করতে সেতুতে এসেছিলেন। তাদের মধ্যে এ বিষয়ে আগেই পরিকল্পনা ছিল। সেতুতে দাঁড়িয়ে দুজনে শেষবারের জন্য কথোপকথনও করেন।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
পরিকল্পনা অনুযায়ী আনু গুপ্তা নামের ওই যুবক হঠাৎ করেই যমুনা নদীতে ঝাঁপ দেন। কিন্তু উল্টোদিকে দাঁড়িয়ে থাকা প্রেমিকা ঝাঁপ দেননি। প্রেমিককে চোখের সামনে নদীতে তলিয়ে যেতে দেখার পরও তিনি এখানে থেকে শান্তভাবে হেঁটে চলে যান।
যুবকের লাফ দেওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও স্থানীয় ডুবুরি দল। তারা সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু করেন। বেশ কিছুক্ষণের চেষ্টার পর আনু গুপ্তাকে নদী থেকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।
উদ্ধারের পর তাকে প্রাথমিক চিকিৎসা এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বর্তমানে তাকে সুস্থ বলা হচ্ছে।
ঘটনার আসল কারণ উদঘাটনের জন্য তদন্ত শুরু করে স্থানীয় পুলিশ। পাশাপাশি, ওই যুবকের সঙ্গে থাকা তরুণীকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
সূত্র: ইন্ডিয়া টুডে
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন