প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিশ্বের পরিচিত ইসলামি চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক এবং উপমহাদেশের বিশিষ্ট আলেম আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী আগামীকাল শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার খুতবার পূর্বে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।
এ সম্পর্কে আজ ইসলামিক ফাউন্ডেশনের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দাওয়াতি ও শিক্ষাবিষয়ক সফরে বাংলাদেশে অবস্থানরত এই আলেম ইসলামি চিন্তা, সমকালীন বিশ্বে মুসলিম সমাজের বিভিন্ন চ্যালেঞ্জ, জ্ঞানচর্চা, দাওয়াহ এবং উম্মাহর ভবিষ্যৎ করণীয় বিষয় নিয়ে আলোচনা করবেন।
বাংলাদেশ সফরকালে তিনি ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে অনুষ্ঠিত বিভিন্ন দ্বীনি সেমিনার, শিক্ষাবিষয়ক মতবিনিময় সভা, এবং তরুণদের উদ্দেশ্যে দাওয়াহভিত্তিক কর্মসূচি নিয়ে অংশগ্রহণ করবেন। উল্লেখযোগ্যভাবে, তিনি আলেমদের সঙ্গে মতবিনিময়ও করবেন।
আগামী শনিবার সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) আয়োজিত ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’-এ তিনি প্রধান অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচনের আয়োজন করা হবে।
আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী বর্তমানে ভারতের মুসলিমদের শীর্ষ নীতিনির্ধারণী সংস্থা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের খাস কমিটির সদস্য ও মুখপাত্র হিসেবে কাজ করছেন। এ ছাড়াও তিনি মুম্বাই ভিত্তিক ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক এবং জামিআ দারুল উলুম ইমামে রব্বানী, ভারতের পরিচালক হিসেবে ইসলামী শিক্ষা ও গবেষণার জন্য নিয়োজিত রয়েছেন।
আল্লামা সাজ্জাদ নোমানী আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশেষভাবে সুপরিচিত। তিনি মুসলিম সমাজের অধিকার ও কল্যাণে দীর্ঘকাল ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন