ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নারিন্দায় যুবককে অপহরণের পর পিটিয়ে অর্থ আদায়ের অভিযোগ


নারিন্দায় যুবককে অপহরণের পর পিটিয়ে অর্থ আদায়ের অভিযোগ

রাজধানীর ওয়ারীর নারিন্দা এলাকা থেকে এক যুবককে অপহরণের পরে নির্যাতন করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ এসেছে। আহত সুভাষ দেউরী (২৭) নামের ওই যুবক এখন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি রয়েছেন।

সোমবার (২৯ জুন) রাত ৮টার দিকে ওয়ারী স্বামীবাগ এলাকার থেকে অপহৃত হন তিনি। পরদিন মঙ্গলবার (৩০ জুন) সকালে কৌশলে নিজেই মুক্ত হয়ে আসার পর তার রুমমেট তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করান।

সুভাষ পুরান ঢাকার সেন্ট্রাল ল’ কলেজের প্রথম বর্ষের ছাত্র। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মন্দিরের সহকারী পুরোহিতের দায়িত্বও পালন করছেন। তার বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলায়। তার বাবার নাম শ্যামল দেউরী এবং তিনি ওয়ারী নারিন্দা রোড অগ্রণী ব্যাংকের পাশে একটি বাসায় মেস করে থাকেন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

হাসপাতালে আহত সুভাষ বলেন, যদি কোনো কিছু ভালো না লাগে, তবে সিদ্ধান্ত নেন তিনি একা একা হাঁটেন। সোমবার রাত ৮টার দিকে বাসা থেকে বের হয়ে রিকশা নিয়ে স্বামীবাগ যান। এরপর তার সাথে কী ঘটেছে তা জানাতে পারেননি।

সুভাষ আরও বলেন, 'আমার মাইগ্রেনের সমস্যার কারণে দীর্ঘ সময় ধরে কিছু মনে থাকে না। রাতে আমি দেখি আমি একটি মেস বাসার ভেতরে। আমাকে ৭-৮ জন যুবক আটকে রেখেছে। তাদের দেখে মনে হয়েছে তারা মাদকাসক্ত। বাসার ভেতর কয়েকজনকে ইয়াবা সেবন করতে দেখেছি। তারা আমাকে মারধর করে এবং আমার মোবাইল ও মানিব্যাগ হাতিয়ে নেয়। মোবাইলে মেসেজ দেখে জানতে পারে তারা আমার ব্যাংক অ্যাকাউন্টে ১ লাখ ৩৬ হাজার টাকা আছে। সেখান থেকে ৩০ হাজার টাকা তুলে দিতে বলে। কিন্তু আমার ফোনে ব্যাংকের অ্যাপ বা চেক বই ছিল না। তাই তারা টাকা নিতে পারেনি। তখন তারা আমার রুমমেটকে ফোন করে বিকাশে ৬ হাজার টাকা নেয়। এরপর আমার বোনকে ফোন করে আরও ২০ হাজার টাকা নেয়।'

তিনি বলেন, 'আমি তাদেরকে আমার পরিচয় দিইনি। বলেছি যে আমি এই এলাকায় দিনমজুরের কাজ করি। তবে গলায় হিন্দু ধর্মের মালা থাকায় তারা বুঝে নেয় আমি হিন্দু। কিন্তু আমি মন্দিরের পুরোহিত, তা বলিনি। এরপর সারারাত তারা আমাকে নির্যাতন করে। তারা আমাকে মেরে ফেলাসহ অন্য ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করে। এক পর্যায়ে আমি পালানোর পরিকল্পনা করি। কৌশলে বলি আমাকে ছাদে নিয়ে যেতে। কিন্তু সেই ছাদ থেকে আমি কীভাবে বাইরে পড়ে গিয়েছি কিংবা তারা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, তা বলতে পারছি না। পরে দেখি কেউ আমাকে রিকশায় তুলে দিচ্ছে।'

এরপর সেই রিকশায় তিনি নারিন্দায় তার বাসার সামনে যান। সেখান থেকে রুমমেটকে খবর দিলে রুমমেট তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তার কপালে কাটা জখম রয়েছে। এছাড়া বাম পায়ে গুর্গালি ভেঙে গেছে। ডান পায়ে গোড়ালিতেও আঘাত পেয়েছেন।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, ভুক্তভোগী সুভাষ দেউরী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মন্দিরের সহকারী পুরোহিত। সোমবার রাতে সুভাষ স্বামীবাগের ইসকন মন্দিরে যান। সেখানে প্রবেশের পর কয়েকজন যুবক তাকে একটি বাসায় নিয়ে যায় বলে তিনি দাবি করেছেন। পরে আজ ভোরে তিনি ওই বাসার কোনো এক স্থান থেকে লাফ দিয়ে পালিয়ে আসেন। লাফিয়ে পড়ার কারণে তিনি আঘাত পেয়েছেন।

ওসি আরও জানান, ঘটনাস্থলটি প্রধানত গেন্ডারিয়া থানার আওতাভুক্ত হলেও বিষয়টি ওয়ারী থানা পুলিশও তদন্ত করছে। এছাড়া ওই পুরোহিতের আগে থেকেই কিছু স্মৃতিজনিত সমস্যা রয়েছে। ফলে তিনি ঘটনাটির বিস্তারিত সঠিকভাবে বলতে পারছেন না। তবে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেফতার, জব্দ মোবাইল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৪:২১ পি.এম


সিলেটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেফতার, জব্দ মোবাইল

সিলেটের গোয়াইনঘাটে একটি অভিযানে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ অনলাইন জুয়া চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে। এ সময়ে তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়, যা অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত হচ্ছে।

সোমবার (২৯ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোয়াইনঘাট উপজেলার সারিঘাট পুরাতন বাজারের একটি চায়ের দোকানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

মঙ্গলবার (৩০ জুন) র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন: জুবায়ের আহমেদ, সাগর মালাকার, মফিজুর রহমান, শাহীন আহমেদ ও আজিজুল হক। এই পাঁচজনের সবার বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলায়।

র‍্যাব জানায়, গোপন সূত্রের ভিত্তিতে সিলেটের গোয়াইনঘাটের সারিঘাট এলাকার পুরাতন বাজারের চায়ের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলেও র‍্যাব-৯ এর সদস্যরা পাঁচজনকে আটক করতে সক্ষম হয়। পরে তাদের কাছ থেকে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত তিনটি স্মার্টফোন এবং দুটি বাটন মোবাইল জব্দ করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছেন, তারা ‘77abc, Night Teer, 1111bet’ এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষকে ২০০ টাকা বিনিয়োগে ৩ হাজার টাকা লাভের প্রলোভন দেখিয়ে জুয়ায় যুক্ত করতেন এবং কমিশন গ্রহণ করতেন। গ্রেফতারকৃতদের কাছ থেকে জব্দ করা মোবাইল ফোনগুলোতে অনলাইন জুয়া পরিচালনার বিভিন্ন আলামত পাওয়ার কথা জানিয়েছে র‍্যাব।

এ বিষয়ে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে আসামি এবং জব্দকৃত আলামত গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের আইআরজিসির দুই সদস্য গুলিতে নিহত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৪:২৬ পি.এম


ইরানের আইআরজিসির দুই সদস্য গুলিতে নিহত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) দুই সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া, আরও দুজন আহত হয়েছেন। কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ মঙ্গলবার (৩০ জুন) রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এই খবর জানিয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সোমবার (২৯ জুন) সন্ধ্যায় দেশের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কেরমানশাহের পাভেহ অঞ্চলে এ হামলার ঘটনা ঘটে। পাভেহ শহরটি ইরাকের বিদ্রোহী কুর্দিস্থানের সঙ্গে লাগোয়া।

আইআরজিসির প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, অজ্ঞাত সন্ত্রাসীরা একজন স্থানীয় আইআরজিসি সদস্যের বাড়ির প্রবেশপথে এলোপাতাড়ি গুলি চালায়। এই হামলাকে বিবৃতিতে ‘কাপুরুষোচিত ও বিশ্বাসঘাতকতামূলক সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নিহত দুই ব্যক্তিকে সঠিকভাবে স্থানীয় আইআরজিসি সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী, এই হামলায় আরও দুজন আহত হয়েছেন। আইআরজিসি জানিয়েছে, গুলি চালানোর ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি নির্ধারণ এবং দায়ীদের শনাক্ত করার লক্ষ্যে একটি তদন্ত চলছে।

কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি তবে ইরান সাধারণত এ ধরনের গুপ্ত হামলার জন্য কুর্দি সশস্ত্র গোষ্ঠীর দিকে আঙ্গুল তোলে।

ইরানের জন্য কুর্দিরা একটি সংকট হয়ে উঠেছে। তারা ওই অঞ্চলে আলাদা স্বাধীন রাষ্ট্র গঠন করতে চায়। তাই, তাদের বিচ্ছিন্নতাবাদী হিসেবে গ্রহণ করা হয় ইরান সরকারের তরফ থেকে। দেশটি কুর্দিদের সহায়তার জন্য যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলকে দায়ী করে থাকে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২ হাজার ২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা করল চসিক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৪:৩০ পি.এম


২ হাজার ২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা করল চসিক

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ২০২৬-২৭ অর্থবছরের জন্য দুই হাজার ২৬০ কোটি ২৪ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বাজেটটি ঘোষণা করেন।

পাশাপাশি বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়েছে, যার পরিমাণ এক হাজার ৬৬৫ কোটি ৯২ লাখ ১৬ হাজার ৪০০ টাকা। নিজের মেয়াদে দ্বিতীয় বাজেট ঘোষণার সময় সিটি মেয়র চট্টগ্রাম মহানগরকে ক্লিন-গ্রিন, হেলদি ও সেইফ সিটি, আধুনিক প্রযুক্তিসম্পন্ন এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাসযোগ্য নান্দনিক পর্যটন নগর হিসেবে প্রতিষ্ঠার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন। এবারের প্রস্তাবিত বাজেটেও অন্যান্য সময়ের মতো সর্বোচ্চ ৯৭৫ কোটি টাকা উন্নয়ন অনুদান খাতে আয় ধরা হয়েছে।

এ ক্ষেত্রে হার কর ও অভিকর খাতে ৪২৬ কোটি টাকা এবং বকেয়া কর খাতে ১৯৭ কোটি টাকা আয় নির্ধারণ করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে সর্বোচ্চ ৮২৫ কোটি টাকা ব্যয় উন্নয়ন খাতে নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৪৮০ কোটি ৮৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে বেতন ভাতা এবং পারিশ্রমিক খাতে।

অনুষ্ঠানে ২০২৬-২৭ অর্থ বছরের জন্য কর্মপরিকল্পনা তুলে ধরেন মেয়র শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশনকে আর্থিকভাবে স্বাবলম্বী করাই আমার লক্ষ্য। অতীতে অযৌক্তিকভাবে যেসব গৃহকর নির্ধারণ করা হয়েছিল, সেগুলো যৌক্তিক করতে নিয়মিত রিভিউ বোর্ড বসানো হচ্ছে। যাচাই বাছাই শেষে সঠিক ও ন্যায্যভাবে কর নির্ধারণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, ‘বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনো ছাড় দেয়ার সুযোগ নেই। বন্দর, রেলওয়ে, ৩৬টি কনটেইনার টার্মিনাল ও অয়েল কোং লিমিটেডসহ বড়ো শিল্পপ্রতিষ্ঠান ও করপোরেট সংস্থাগুলোকে অবশ্যই তাদের নিকট প্রাপ্য রাজস্ব পরিশোধ করতে হবে। কারণ রাজস্ব আদায়ের সঙ্গে চট্টগ্রাম নগরীর উন্নয়ন ও নাগরিক সেবার সরাসরি সম্পর্ক রয়েছে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাড়ি ফেরার সময় প্রাণ গেল জুলাই শহীদের ভাইয়ের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


বাড়ি ফেরার সময় প্রাণ গেল জুলাই শহীদের ভাইয়ের

ময়মনসিংহের গৌরীপুরে একটি মোটরসাইকেল দুর্ঘটনার ফলে জুলাই শহীদ জুবায়ের আহমেদের ছোট ভাই মো. কাউছার (২১) নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ জুন) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু ঘটে। নিহত মো. কাউছার উপজেলার মইলাকান্দা ইউনিয়নের পূর্ব কাউরাট গ্রামের মো. আনোয়ার উদ্দিনের ছেলে হিসেবে পরিচিত।

জানা যায়, সোমবার বিকেল বেলা গৌরীপুর পৌর শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন কাউছার। পথিমধ্যে গৌরীপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে গাভিশিমুল এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়।

এ ঘটনায় কাউছার ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান, সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পথে কাউছারের মৃত্যু ঘটে।

জুলাইযোদ্ধা অর্পিতা কবির অ্যানি জানান, ২০২৪ সালের ২০ জুলাই গৌরীপুর কলতাপাড়ায় বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মসূচিতে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান কাউছারের বড় ভাই জুবায়ের। সেই ঘটনার দুই বছরের মাথায় আজ সড়ক দুর্ঘটনায় কাউছার নিহত হলেন। তার এই অকাল মৃত্যু মেনে নেয়া খুবই কষ্টকর।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, আমি দুর্ঘটনার বিষয়ে শুনেছি। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। পরে হাসপাতালের পথে এক যুবক মারা যান। এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%