ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ইরানের আইআরজিসির দুই সদস্য গুলিতে নিহত


ইরানের আইআরজিসির দুই সদস্য গুলিতে নিহত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) দুই সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া, আরও দুজন আহত হয়েছেন। কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ মঙ্গলবার (৩০ জুন) রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এই খবর জানিয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সোমবার (২৯ জুন) সন্ধ্যায় দেশের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কেরমানশাহের পাভেহ অঞ্চলে এ হামলার ঘটনা ঘটে। পাভেহ শহরটি ইরাকের বিদ্রোহী কুর্দিস্থানের সঙ্গে লাগোয়া।

আইআরজিসির প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, অজ্ঞাত সন্ত্রাসীরা একজন স্থানীয় আইআরজিসি সদস্যের বাড়ির প্রবেশপথে এলোপাতাড়ি গুলি চালায়। এই হামলাকে বিবৃতিতে ‘কাপুরুষোচিত ও বিশ্বাসঘাতকতামূলক সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

নিহত দুই ব্যক্তিকে সঠিকভাবে স্থানীয় আইআরজিসি সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী, এই হামলায় আরও দুজন আহত হয়েছেন। আইআরজিসি জানিয়েছে, গুলি চালানোর ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি নির্ধারণ এবং দায়ীদের শনাক্ত করার লক্ষ্যে একটি তদন্ত চলছে।

কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি তবে ইরান সাধারণত এ ধরনের গুপ্ত হামলার জন্য কুর্দি সশস্ত্র গোষ্ঠীর দিকে আঙ্গুল তোলে।

ইরানের জন্য কুর্দিরা একটি সংকট হয়ে উঠেছে। তারা ওই অঞ্চলে আলাদা স্বাধীন রাষ্ট্র গঠন করতে চায়। তাই, তাদের বিচ্ছিন্নতাবাদী হিসেবে গ্রহণ করা হয় ইরান সরকারের তরফ থেকে। দেশটি কুর্দিদের সহায়তার জন্য যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলকে দায়ী করে থাকে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২ হাজার ২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা করল চসিক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৪:৩০ পি.এম


২ হাজার ২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা করল চসিক

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ২০২৬-২৭ অর্থবছরের জন্য দুই হাজার ২৬০ কোটি ২৪ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বাজেটটি ঘোষণা করেন।

পাশাপাশি বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়েছে, যার পরিমাণ এক হাজার ৬৬৫ কোটি ৯২ লাখ ১৬ হাজার ৪০০ টাকা। নিজের মেয়াদে দ্বিতীয় বাজেট ঘোষণার সময় সিটি মেয়র চট্টগ্রাম মহানগরকে ক্লিন-গ্রিন, হেলদি ও সেইফ সিটি, আধুনিক প্রযুক্তিসম্পন্ন এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাসযোগ্য নান্দনিক পর্যটন নগর হিসেবে প্রতিষ্ঠার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন। এবারের প্রস্তাবিত বাজেটেও অন্যান্য সময়ের মতো সর্বোচ্চ ৯৭৫ কোটি টাকা উন্নয়ন অনুদান খাতে আয় ধরা হয়েছে।

এ ক্ষেত্রে হার কর ও অভিকর খাতে ৪২৬ কোটি টাকা এবং বকেয়া কর খাতে ১৯৭ কোটি টাকা আয় নির্ধারণ করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে সর্বোচ্চ ৮২৫ কোটি টাকা ব্যয় উন্নয়ন খাতে নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৪৮০ কোটি ৮৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে বেতন ভাতা এবং পারিশ্রমিক খাতে।

অনুষ্ঠানে ২০২৬-২৭ অর্থ বছরের জন্য কর্মপরিকল্পনা তুলে ধরেন মেয়র শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশনকে আর্থিকভাবে স্বাবলম্বী করাই আমার লক্ষ্য। অতীতে অযৌক্তিকভাবে যেসব গৃহকর নির্ধারণ করা হয়েছিল, সেগুলো যৌক্তিক করতে নিয়মিত রিভিউ বোর্ড বসানো হচ্ছে। যাচাই বাছাই শেষে সঠিক ও ন্যায্যভাবে কর নির্ধারণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, ‘বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনো ছাড় দেয়ার সুযোগ নেই। বন্দর, রেলওয়ে, ৩৬টি কনটেইনার টার্মিনাল ও অয়েল কোং লিমিটেডসহ বড়ো শিল্পপ্রতিষ্ঠান ও করপোরেট সংস্থাগুলোকে অবশ্যই তাদের নিকট প্রাপ্য রাজস্ব পরিশোধ করতে হবে। কারণ রাজস্ব আদায়ের সঙ্গে চট্টগ্রাম নগরীর উন্নয়ন ও নাগরিক সেবার সরাসরি সম্পর্ক রয়েছে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাড়ি ফেরার সময় প্রাণ গেল জুলাই শহীদের ভাইয়ের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


বাড়ি ফেরার সময় প্রাণ গেল জুলাই শহীদের ভাইয়ের

ময়মনসিংহের গৌরীপুরে একটি মোটরসাইকেল দুর্ঘটনার ফলে জুলাই শহীদ জুবায়ের আহমেদের ছোট ভাই মো. কাউছার (২১) নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ জুন) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু ঘটে। নিহত মো. কাউছার উপজেলার মইলাকান্দা ইউনিয়নের পূর্ব কাউরাট গ্রামের মো. আনোয়ার উদ্দিনের ছেলে হিসেবে পরিচিত।

জানা যায়, সোমবার বিকেল বেলা গৌরীপুর পৌর শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন কাউছার। পথিমধ্যে গৌরীপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে গাভিশিমুল এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়।

এ ঘটনায় কাউছার ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান, সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পথে কাউছারের মৃত্যু ঘটে।

জুলাইযোদ্ধা অর্পিতা কবির অ্যানি জানান, ২০২৪ সালের ২০ জুলাই গৌরীপুর কলতাপাড়ায় বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মসূচিতে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান কাউছারের বড় ভাই জুবায়ের। সেই ঘটনার দুই বছরের মাথায় আজ সড়ক দুর্ঘটনায় কাউছার নিহত হলেন। তার এই অকাল মৃত্যু মেনে নেয়া খুবই কষ্টকর।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, আমি দুর্ঘটনার বিষয়ে শুনেছি। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। পরে হাসপাতালের পথে এক যুবক মারা যান। এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে ১০ বনকর্মীকে দখলদাররা পেটাল, গাড়ি ভাঙচুর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


গাজীপুরে ১০ বনকর্মীকে দখলদাররা পেটাল, গাড়ি ভাঙচুর

শ্রীপুরে অবৈধ দখল উচ্ছেদের অভিযানে যাওয়ার সময় হামলার শিকার হয়েছি রেঞ্জ কর্মকর্তাসহ ১০ জন কর্মকর্তা-কর্মচারী। দখলদারদের হামলায় গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।

মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১১টার দিকে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে ঘটনাটি ঘটে।

হামলায় আহতদের মধ্যে রয়েছেন— ঢাকা বন বিভাগের শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান, শ্রীপুর সদর বিট কর্মকর্তা আকতার হোসেন, সাতখামাইর বিট কর্মকর্তা বিপ্লব হোসেন, ফরেস্ট গার্ড আলমগীর, দেওয়ান শাকিল, কামাল মিয়া, আলমগীর হোসেন, আবদুল মজিদ এবং গাড়ি চালক সোহেলসহ আরও কয়েকজন মুজুরি ভিত্তিক কর্মচারী।

বন বিভাগের কর্মকর্তারা জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আবদার তেলিহাটি মৌজায় বনের জমি দখল করে ঘর নির্মাণের খবর পাওয়ার পর সরকার পরিচালিত উচ্ছেদ অভিযান শুরু করে বন বিভাগ। এ সময় দখলদাররা দুলাল ও আরমানের নেতৃত্বে উচ্ছেদ কার্যক্রমের বাধা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালায়। উচ্ছেদ অভিযানের জন্য ব্যবহৃত শ্রীপুর রেঞ্জ কর্মকর্তার গাড়িও ভাঙচুর করা হয়।

এ ঘটনার খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ হামলার ঘটনায় জড়িত সন্দেহভাজনদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে বন বিভাগ নিশ্চিত করেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানোর পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছে। বন বিভাগের পক্ষ থেকে যদি মামলা দায়ের করা হয়, তবে অপরাধীদের গ্রেপ্তার করার কার্যক্রম নেয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপরিবর্তিত সুদহারে নতুন মুদ্রানীতি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৪:৪২ পি.এম


অপরিবর্তিত সুদহারে নতুন মুদ্রানীতি প্রকাশ

নীতি সুদহার অপরিবর্তীত ১০% রেখে নতুন অর্থবছর ২০২৬-২৭ এর প্রথমার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের সম্মেলনকক্ষে গভর্নর মোস্তাকুর রহমান নতুন মুদ্রানীতি ঘোষণা করেন।

 

নতুন মুদ্রানীতিতে ল্যান্ডিং ফ্যাসিলিটি ১১.৫% এবং ডিপোজিট ফ্যাসিলিটি ৭.৫% রাখা হচ্ছে। এছাড়া জিডিপি প্রবৃদ্ধি ৬.৫%, এবং মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা ৭.৫% ধরা হয়েছে। একইসঙ্গে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ৮% ধরা হয়েছে।

 

 

গভর্নর মোস্তাকুর রহমান বলেন, কোনো কোনো ব্যাংকে তারল্য বেশি হওয়ায় অস্বাভাবিক সুবিধা নিচ্ছে। ফলে আমানতকারী ও ঋণ গ্রহীতা দুজনকেই সুবিধা দিতে স্প্রেড সীমা দেওয়া হয়েছে।

 

তিনি জানান, এক্সিট পাওয়া মানে দায়মুক্তি নয়। অর্থঋণ সংক্রান্ত মামলা ৬ মাসে সমাধানের চিন্তা করছে কেন্দ্রীয় ব্যাংক।

 

এসময় ইসলামী ব্যাংককে এখন পর্যন্ত ১৩ হাজার কোটি টাকার বেশি সহায়তা দেওয়া হয়েছে বলে জানান গভর্নর।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%