০১:৫০ এম
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় রয়েছে ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের উৎপাত বন্ধে সাঁড়াশি অভিযান। বিমানবন্দর থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে ৮২ জনকে আটক করেছে।
বিমানবন্দর থানা সূত্রে জানা যায়, শনিবার (৪ জুলাই) ভোরে অনুমান ৫:০০ ঘটিকা থেকে বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকা, পুলিশ বক্সের আশপাশ, বিমানবন্দরের প্রবেশপথ এবং ভিভিআইপি ও ভিআইপি রোডসহ আশপাশের এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়েছে।
এই অভিযানে ৫৮ জন মাদকাসক্ত পথশিশু এবং অন্যান্য অপরাধে জড়িত ২৪ জনসহ মোট ৮২ জনকে আটক করা হয়। বিমানবন্দর থানা সূত্রে জানা যায় যে, এই এলাকায় ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের কোনো অবস্থাতেই থাকতে দেওয়া হবে না। বর্তমানে পুলিশ টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
আটককৃত শিশুদের সুরক্ষার জন্য ‘শিশুবিষয়ক পুলিশ কর্মকর্তার’ মাধ্যমে শিশু আইন, ২০১৩ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন