ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

পল্লবীতে ১৪ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার


পল্লবীতে ১৪ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার

রাজধানীর পল্লবী এলাকায় ১৪ বছরের একটি শিশুর উপর জোরপূর্বক ধর্ষণের ঘটনায় পল্লবী থানা পুলিশ ধর্ষককে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতের নাম হলো মোঃ আনোয়ার হোসেন সাঈদ (৫০)।

পল্লবী থানার সূত্র থেকে জানা যায়, শনিবার (০৪ জুলাই) রাত আনুমানিক ২:৪০ ঘটিকায় রাজধানীর পল্লবী থানাধীন থার্টিন হার্টস ক্যাম্প এলাকার একটি বাথরুম থেকে ফেরার সময় আনোয়ার হোসেন সাঈদ ভিকটিমের মুখ চেপে ধরে নিজে ভাড়া করা বাড়ির দ্বিতীয় তলায় নিয়ে যায়। সেখানে তিনি ভিকটিমকে মারধর করেন এবং মুখে বালিশ চেপে অজ্ঞান করার পর ধর্ষণ করেন। পরে তিনি ভিকটিমকে বিবস্ত্র অবস্থায় কল পাড়ের পানির হাউজের মধ্যে ফেলে রেখে পালিয়ে যান।

আরও পড়ুন: সদরঘাটে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানের আকস্মিক পরিদর্শন

পরবর্তীতে, স্থানীয় একজন অজু করতে গিয়ে পানির হাউজে অচেতন ও বিবস্ত্র অবস্থায় ভিকটিমকে দেখতে পেয়ে চিৎকার করতে থাকেন। এই অবস্থায় আশপাশের লোকজন এবং ভিকটিমের পরিবারের সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

পল্লবী থানার সূত্রে আরও জানা যায়, স্থানীয় জনগণ যখন এই ঘটনার খবর পেয়ে যান তখন তারা অভিযুক্ত আনোয়ার হোসেন সাঈদকে হাতেনাতে আটক করেন। পরে খবর পেয়ে পল্লবী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আনোয়ার হোসেন সাঈদ ভিকটিমকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে উত্যক্ত করতো এবং খারাপ প্রস্তাব দিয়ে আসছিল। তার বিরুদ্ধে পল্লবী থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন: ঢাকায় ২৪ ঘণ্টার অভিযানে পুলিশের হাতে ৪৮৪ জন গ্রেপ্তার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে অভিযানের নামে স্বর্ণ চুরির মামলায় দুই পুলিশ কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০২:০২ এম


নারায়ণগঞ্জে অভিযানের নামে স্বর্ণ চুরির মামলায় দুই পুলিশ কারাগারে

নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলা এলাকায় অভিযানের নামে স্বর্ণালংকার চুরি করার অভিযোগে দুই পুলিশ সদস্যসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্তদের মধ্যে আছেন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. খায়রুল বাশার, নারায়ণগঞ্জ সদর মডেল থানার কনস্টেবল মো. আফিকুল ইসলাম এবং পুলিশের সোর্স হিসেবে পরিচিত মিরাজ ইসলাম শুভ ও মো. রানা।

শনিবার (৪ জুলাই) রাতে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী সাক্ষরিত অফিস আদেশে উল্লেখ করা হয়েছে যে, ফতুল্লা থানার এসআই খায়রুল বাশার এবং কনস্টেবল আফিকুল ইসলাম কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দুইজন সোর্সকে নিয়ে জামতলা ধোপাপট্টি এলাকায় মাদক উদ্ধারের উদ্দেশ্যে সুমা আক্তারের বাড়িতে যান। সেখানে তারা গহনা চুরি করে। সুমা আক্তার ওই ঘটনার পর ফতুল্লা মডেল থানায় একটি এজাহার দায়ের করেন।

এজাহারের পরিপ্রেক্ষিতে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ এই ঘটনায় এসআই খায়রুল বাশার, কনস্টেবল আফিকুল ইসলাম, সোর্স মিরাজ ইসলাম শুভ ও মো. রানাকে গ্রেপ্তার করে। একই সঙ্গে এসআই ও কনস্টেবলকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এর আগে ২ জুলাই বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলায় একটি বাড়িতে সোর্স নিয়ে সাদা পোশাকে মাদক বিরোধী অভিযান চালানোর সময় স্থানীয় লোকজন দুই সোর্সসহ দুই পুলিশকে গণপিটুনি দেয়। এরপর জরুরি নাম্বারে থানায় ফোন করলে পুলিশ এসে ৪ জনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০২:০৭ এম


মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জন গ্রেফতার

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে- ১। মোঃ সোহাগ হোসেন (১৯) ২। মোঃ মিজান (২০) ৩। মোঃ জুয়েল (২২) ৪। মোঃ জাহিদুল ইসলাম ওরফে পলু মিয়া (৬০) ৫। মোঃ রাজন (২৫) ৬। মোঃ নিরব (২৮) ৭। মোঃ রাসেল (২৮) ৮। মোঃ নুর আলম (৩২) ৯। মোঃ আঃ রহিম (৪২) ১০। মোঃ আসাদুজ্জামান হেজিয়াস (৫২) ১১। মোঃ আব্দুল হাই (৪৯) ১২। মোঃ সাগর (১৮) ১৩। মোঃ রবিউল (১৮) ১৪। রমজান (১৮) ১৫। মোঃ ইয়াসিন (১৮) ১৬। মোঃ মাহমুদুল হাসান অন্তর (২৬) ১৭। জিনিয়াস সরকার (২৭) ১৮। মোঃ হামীম (২২) ১৯। মোঃ নাহিদ (২২) ২০। মোঃ হাবীব (১৯) ২১। হাজী মোঃ জহিরুল ইসলাম (৫২) ২২। মোঃ আনোয়ার হোসেন (৩৪) ও ২৩। আইনের সহিত সংঘাতে জড়িত শিশু দুইজন।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, শনিবার (০৪ জুলাই) মিরপুর মডেল থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলা ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পলাতক দুই আসামিকে গ্রেফতারে সহযোগিতা চায় খিলগাঁও থানা পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০২:০৯ এম


পলাতক দুই আসামিকে গ্রেফতারে সহযোগিতা চায় খিলগাঁও থানা পুলিশ

ছবিতে প্রদর্শিত পলাতক দুই আসামিকে গ্রেফতারে সহযোগিতা চায় খিলগাঁও থানা পুলিশ।

ডিএমপির খিলগাঁও থানা সূত্রে জানা যায়, নজরুল ইসলাম মুক্তি (৫৭), পিতা- মৃত মালেক, খিলগাঁও থানায় দায়েরকৃত চাঁদাবাজ ও সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক মামলায় অভিযুক্ত এজাহারনামীয় পলাতক আসামি।

অপরদিকে মোঃ খালেদ (৪৫), পিতা- লাল মিয়া, খিলগাঁও থানায় দায়েরকৃত চাঁদাবাজ অস্ত্রধারী ও সন্ত্রাসী মামলায় অভিযুক্ত এজাহারনামীয় পলাতক আসামি।

মামলার সুষ্ঠু তদন্ত এবং আসামিদের গ্রেফতারের স্বার্থে ছবিতে প্রদর্শিত ব্যক্তিদের অবস্থান সম্পর্কে অথবা তাদের সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তদন্তকারী কর্মকর্তা (০১৭২১-৮০৬০৪০) অথবা অফিসার ইনচার্জ, খিলগাঁও থানা (০১৩২০-০৪০২১৬) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

জনসাধারণের দেওয়া তথ্যকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কানাডাকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০২:১১ এম


কানাডাকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো

মরক্কো কানাডাকে হারিয়ে জয় উদযাপন করছে। ছবি : এএফপি

বিশ্বকাপের শেষ ষোলোর এই গুরুত্বপূর্ণ ম্যাচটি হিউস্টনের স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে, যেখানে পুরো পরিবেশ ছিল উৎসবমুখর ও উত্তেজনাপূর্ণ। যখন কানাডা ও মরক্কো মুখোমুখি হয়, তখন শুরু হয়ে যায় একটি কৌশলগত লড়াই। উভয় দল আক্রমণ সাজানো ছাড়াও নিজেদের রক্ষণের দিকে বাড়তি সতর্কতা বজায় রাখে। পুরো প্রথমার্ধজুড়ে মাঝমাঠে দখলের জন্য চলছিল তীব্র লড়াই, এবং একের পর এক প্রেসিংয়ে আক্রমণ তৈরির প্রচেষ্টা ভেস্তে যায়। গোলের খুব বেশি সুযোগ সৃষ্টি না হওয়ায় বিরতির আগে ম্যাচটি গোলশূন্য অবস্থায় ছিল। এই কারণে দর্শকদের মধ্যে দ্বিতীয়ার্ধের নাটকীয়তার জন্য উত্তেজনা বেড়ে যায়।

ম্যাচের শুরুতে কানাডার টিমের দাপট ছিল বেশী। জেসি মার্শের দল যথেষ্ট উচ্চ লাইনে নিরাপত্তা নিয়ে আক্রমণাত্মক প্রেসিং চালিয়ে মরক্কোর রক্ষণভাগে চাপ সৃষ্টি করতে থাকে। শুরুতেই তারা কয়েকটি দ্রুত আক্রমণ এবং শটের মাধ্যমে মরক্কোকে কার্যকরভাবে ব্যস্ত রাখে। তবে গোলের সামনে তাদের অন্যতম আক্রমণ এবং বিরোধিতা ছিল অভিজ্ঞ গোলরক্ষক ইয়াসিন বুনু, যিনি একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে দলের জন্য ম্যাচে টিকে থাকতে সাহায্য করেন।

প্রথমার্ধে মরক্কোর জন্য একটি বড় ধাক্কা ছিল মিডফিল্ডার ইসমাইল সাইবারির চোট। তিনি চোট পেয়ে মাঠ ত্যাগ করতে বাধ্য হন। তার চলে যাওয়ায় দলের ছন্দে কিছুটা প্রভাব পড়ে। তবে পরবর্তীতে ধীরে ধীরে মরক্কো ম্যাচে ফিরে আসে এবং কাউন্টার অ্যাটাক নির্ভর কৌশলে সুযোগ তৈরির চেষ্টা করে। কিন্তু বিরতির আগে কোন দলেই গোল করতে পারেনি।

দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র সম্পূর্ণ বদলে যায়। ৫০তম মিনিটে আজ্জেদিন ওউনাহি দুর্দান্ত ফিনিশিংয়ের মাধ্যমে মরক্কোকে এগিয়ে নেন। গোলের পর মরক্কো আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে নেয়। কানাডা সমতা ফেরানোর প্রচেষ্টা চালালেও মরক্কোর রক্ষণ ছিল দৃঢ় ও সংগঠিত।

৮২তম মিনিটে আবারও আঘাত হানেন ওউনাহি। তিনি দ্রুত পাল্টা আক্রমণ থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে আরও একটি গোল করেন। এই গোল ম্যাচে কানাডার ফিরে আসার সব আশা শেষ করে দেয়।

যোগ করা সময়ের ৮ম মিনিটে (৯০+৮) সৌফিয়ান রহিমি তৃতীয় গোল করে ম্যাচের ফল নিশ্চিত করেন। শেষ মুহূর্তের এই আক্রমণে ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করেছে মরক্কো।

মধ্যমাঠে দুই দলের মধ্যে ছিল তীব্র লড়াই ও একাধিক শারীরিক দ্বন্দ্ব, তবে শেষ পর্যন্ত অভিজ্ঞতা ও কার্যকারিতায় এগিয়ে থেকে মরক্কো ম্যাচটি জিতে নেয়। এই গুরুত্বপূর্ণ জয়ের ফলে তারা কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে, যেখানে তাদের প্রতিপক্ষ হবে ফ্রান্স ও প্যারাগুয়ের মধ্যে ম্যাচের বিজয়ী দল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%