ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

কোনো শাসনামলেই জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা দেখা যায়নি : মঞ্জু


কোনো শাসনামলেই জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা দেখা যায়নি : মঞ্জু

জলাবদ্ধতা নিরসনে কোটি টাকা বরাদ্দ থাকার পরও কোনো শাসনামলেই কার্যকরী পদক্ষেপ দেখা যায়নি, এই বিষয়ে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে রাজনীতির কেন্দ্রবিন্দু রাজধানীর বিজয় নগরে বন্যা ও জলাবদ্ধতা নিয়ে জনসাধারণের ভোগান্তি এবং দুর্ভোগ সম্পর্কে রাজপথে গণশুনানির আয়োজন করেন।

মঞ্জু আরও বলেন, ‘আওয়ামী শাসনামল সহ অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকারের আমলেও জলাবদ্ধতা নিরসনের জন্য হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে। তবে, তারপরও প্রতি বছর জনসাধারণকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।’

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

তিনি এই ঘটনায় সিটি করপোরেশনের সকল প্রশাসককে জবাবদিহিতার আওতায় আনার ব্যবস্থা নেয়ার প্রস্তাবও রেখেছেন।

গণশুনানিতে একাধিক পেশাজীবী তাদের প্রতিদিনের জীবনে জলাবদ্ধতা সম্পর্কে ভোগান্তির অভিজ্ঞতা শেয়ার করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশে মুক্তি পাচ্ছে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৩:১৪ পি.এম


বাংলাদেশে মুক্তি পাচ্ছে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’

হলিউডের সিনেমা নির্মাতাদের মধ্যে অনবদ্য এক নাম ক্রিস্টোফার নোলান। তার সিনেমা মানেই অন্যরকম কিছু। তাতে শুধুমাত্র বক্স অফিসে ঝড় দেখা দেয় না, বরং তিনি দর্শক-সমালোচকদের জন্য নতুন ভাবনার জগত তৈরি করেন। কখনও স্বপ্নের গোলকধাঁধা, কখনও সময়ের রহস্য, আবার কখনও মহাকাশের অসীম বিস্তার—সবকিছুই অসাধারণ দক্ষতায় বড় পর্দায় তুলে ধরেছেন এই অস্কারজয়ী ব্রিটিশ নির্মাতা।

তার সিনেমা দেখার জন্য তাবৎ দুনিয়ার দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করেন। বড় খবর হচ্ছে, আবারও দর্শকদের সেই অপেক্ষা শেষ করতে চলেছেন তিনি। ১৭ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘দ্য ওডিসি’। এই উপলক্ষে বাংলাদেশের দর্শকরাও আনন্দিত হতে পারেন, কারণ একই দিনে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি।

প্রায় তিন হাজার বছর আগে-এর গ্রিক কবি হোমারের মহাকাব্য ‘দ্য ওডিসি’-র অবলম্বনে নির্মিত এই বিশাল বাজেটের সিনেমাটি নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা চলছে। গ্রিক বীর ওডিসিয়াসের দীর্ঘ ও বিপদসংকুল ঘরে ফেরার যাত্রা কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘দ্য ওডিসি’। ট্রোজান যুদ্ধে অংশ নিতে গিয়ে এক দশক রণাঙ্গনে কাটানোর পর দেশে ফেরার পথে ভাগ্যের নির্মম খেলায় সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন ওডিসিয়াস।

ভয়াল সমুদ্র, অচেনা দ্বীপ, অদ্ভুত প্রাণী, দেব-দেবীর রোষসহ সমস্ত বাধা অতিক্রম করে প্রায় ২০ বছর পর নিজের রাজ্য ইথাকায় ফেরার সংগ্রামই এই মহাকাব্যের মূল সুর। ওডিসিয়াস karakter ে অভিনয় করেছেন ম্যাট ডেমন। তাঁর ছেলে টেলিমাকাসের চরিত্রে টম হল্যান্ড এবং স্ত্রী পেনেলোপের চরিত্রে অ্যান হ্যাথাওয়েকে দেখা যাবে। ছবিতে একঝাঁক তারকা আরো অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন, জেন্ডায়া, শার্লিজ থেরন, মিয়া গোথ, বেনি সাফডি এবং জন বার্নথালসহ।

‘দ্য ডার্ক নাইট’ ট্রিলজি, ‘ইনসেপশন’, ‘ইন্টারস্টেলার’ এবং ‘ওপেনহাইমার’-এর মতো বিখ্যাত ছবির নির্মাতা নোলান জানিয়েছেন, ‘দ্য ওডিসি’-র আসল বিশেষত্ব হচ্ছে এর বিশাল পরিসর। তার মতে, ‘প্রতিটি ছবিরই নিজস্ব চ্যালেঞ্জ থাকে। তবে এই ছবিতে যেন প্রতিটি ধাপে নতুন নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছিল।’ তিনি বলেন, ‘দ্য ওডিসি’ তার ক্যারিয়ারের সবচেয়ে বড়, সবচেয়ে কঠিন এবং সবচেয়ে উচ্চাভিলাষী প্রজেক্ট। তার মতে, গ্রিক কবি হোমারের অমর মহাকাব্য ‘দ্য ওডিসি’-কে সিনেমায় রূপ দেওয়া মোটেও সহজ ছিল না। বরং তার দীর্ঘ চলচ্চিত্রজীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে এই ছবি নির্মাণের সময়। মরক্কো, গ্রিস, ইতালি, আইসল্যান্ডসহ একাধিক দেশে হয়েছে ছবিটির শুটিং। প্রতিটি যুদ্ধের দৃশ্য, বিশাল সেট এবং অ্যাকশন দৃশ্য তৈরি করতে মাসের পর মাস ধরে পরিকল্পনা চলেছিল।

ছবিতে ওডিসিউসের ছেলে টেলেম্যাকাসের চরিত্রে অভিনয় করা টম হল্যান্ড শুটিংয়ের প্রথম দিনের অভিজ্ঞতা ভাগাভাগি করে জানিয়েছেন, মরক্কোতে সেটে গিয়ে তিনি যেন কয়েক হাজার বছর পিছিয়ে গিয়েছিলেন। একটি বালিয়াড়ি পেরিয়ে সামনে এসে দেখেন হাজার হাজার শিল্পী, সৈন্যদের সারি, সমুদ্রতীরে শত শত নৌকা এবং বিশাল যুদ্ধের প্রস্তুতি। তিনি বলেন, ‘মনে হচ্ছিল আমি যেন কোনো সিনেমার সেটে নয়, ইতিহাসের এক অধ্যায়ে পৌঁছে গিয়েছি।’

অন্যদিকে, ছবির কেন্দ্রীয় চরিত্র ওডিসিউসের ভূমিকায় অভিনয় করা ম্যাট ডেমন জানান, হলিউডে দীর্ঘদিন কাজ করার পরেও এমন আয়োজন আগে খুব কমই দেখেছেন। ট্রয়ের পতনের একটি দৃশ্যের শুটিংয়ের স্মৃতি তুলে ধরে তিনি বলেন, চারদিকে আগুনে জ্বলছে বাড়িঘর, হাজার হাজার এক্সট্রা শিল্পী যুদ্ধ করছে, আগুনের মধ্যে দিয়ে ছুটে চলেছেন অভিনেতারা।

শট শেষ হওয়ার পর সিনেমাটোগ্রাফার তাকে মনে করিয়ে দেন, এত বিশাল আয়োজন আসলে ছবির একটি ফ্ল্যাশব্যাক দৃশ্য মাত্র। প্রযুক্তিগত দিক থেকেও এই ছবি নোলানের ক্যারিয়ারে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। ‘দ্য ওডিসি’ হচ্ছে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি, যা সম্পূর্ণভাবে আইম্যাক্স ক্যামেরায় ধারণ করা হয়েছে। নোলান জানান, তার লক্ষ্য হচ্ছে, দর্শকদের সবচেয়ে বাস্তব ও নিমগ্ন সিনেমা দেখার অভিজ্ঞতা উপহার দেওয়া। সব মিলিয়ে সিনেমাটি যে নতুন এক মাইলফলক সৃষ্টি করতে চলেছে তার আভাস স্পষ্ট।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৭ জন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৩:১৭ পি.এম


ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৭ জন

রাজধানীর ঢাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৪৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩৫ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩৭ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৯০ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৬৭ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৭১ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১০৫ জন, গুলশান বিভাগ কর্তৃক ২৪ জন, উত্তরা বিভাগ ৪১ জন এবং গোয়েন্দা বিভাগ কর্তৃক ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।

এ সময়ে তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে ২ হাজার ৫৬৬ পিস ইয়াবা, ১৬৪ কেজি ৬৬৫ গ্রাম গাঁজা, ৪৫ টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৮৪টি মোবাইল ফোন, দুইটি মোটরসাইকেল, দুইটি এসএসডি কার্ড, দুইটি হার্ডডিস্ক, একটি ভুয়া এনআইডি কার্ড, একটি হ্যান্ড পাঞ্চ, এবং ৮ লাখ ৪০ হাজার টাকা নগদ।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার এবং তাদের গ্রেপ্তার করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছদ্মবেশ নিয়েও ধরা পড়লেন লিটন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৩:২০ পি.এম


ছদ্মবেশ নিয়েও ধরা পড়লেন লিটন

মাগুরা জেলার আলোচিত ডোম মানিক লাল হত্যার ঘটনায় ৫ বছর ধরে পলাতক আসামি লিটনকে (৪৮) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এই গ্রেপ্তার ইংরাজি বুধবার (১৫ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি দল ঢাকা মেট্রোপলিটনের শাহ-আলী মাজার থেকে করে। জানা গেছে, ভুক্তভোগী মানিক লাল ডোম মাগুরা সদর থানাধীন হাসপাতাল পাড়ার (ডোমপাড়া) বাসিন্দা ছিলেন। ২০২১ সালের ২৯ জুন রাতে তিনি তার ৯ বছর বয়সী ছেলে সান বাবুকে নিয়ে ঘুমিয়ে পড়েন। পরের দিন ৩০ জুন ভোরে সানবাবু ঘুম থেকে জেগে তার বাবাকে ঘরের মেঝেতে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে। পরবর্তী সময়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে মাগুরা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। এর আগে এই মামলার অন্যতম আসামি মেহেদী হাসান আকাশ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি জানান, গাঁজার বিক্রির টাকার ভাগাভাগি নিয়ে মানিক লালের সঙ্গে ঝন্টু, লিটনসহ অন্যদের বিরোধ সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ৩০ জুন রাতে আসামিরা ঘুমন্ত মানিক লালের ঘরে ঢুকে দা দিয়ে গলাকেটে তাকে হত্যা করেন। হত্যাকাণ্ডের পর থেকেই আসামি লিটন আত্মগোপনে চলে যান। তিনি দেশের বিভিন্ন মাজারকেন্দ্রিক ‘শিকল সাইজি’ ছদ্মনাম ধারণ করে আত্মগোপনকে অব্যাহত রাখেন। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও তথ্য-প্রযুক্তির সহায়তায় অবশেষে র‌্যাব তাকে আইনের আওতায় আনতে সক্ষম হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব নবীনদের বরণ করে নিল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৩:২২ পি.এম


রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব নবীনদের বরণ করে নিল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তারা নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়।

অনুষ্ঠানে রাবি প্রেসক্লাবের সভাপতি আশিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন কলা অনুষদের সাবেক ডিন ও প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ফজলুক হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন বকুল, প্রেসক্লাবের সাবেক সভাপতি মনির হোসেন মাহিন, ডালিম হোসেন শান্ত ও সফিকুল ইসলাম এবং সাবেক সাধারণ সম্পাদক মারুফ হোসেন মিশন।

এসময় জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সাংবাদিকতা বিভাগসহ বাইরের বিভাগ থেকে আজকের এই নবীন বরণ অনুষ্ঠানে যারা এসেছেন, তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। যারা সাংবাদিকতা করেন, তাঁদের রাষ্ট্রের প্রতি অনেক বড় দায়িত্ব রয়েছে। সাংবাদিকতা করলে প্রথমদিন থেকেই বাস্তব দক্ষতা অর্জন করা যায়। পড়ালেখা শেষে কর্মক্ষেত্রে গেলে সেই দক্ষতার মূল্য আরও ভালোভাবে উপলব্ধি করা সম্ভব।

তিনি আরও বলেন, বর্তমানে সাংবাদিকতা একটি অত্যন্ত কঠিন পেশা। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে এই পেশা আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। দ্রুত সংবাদ প্রকাশের পাশাপাশি নির্ভুল তথ্য উপস্থাপন এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই সংবাদ প্রকাশের আগে অবশ্যই তথ্য যাচাই-বাছাই করতে হবে। আপনাদের কারণে যেন অকারণে কারও কোনো ক্ষতি না হয়, সেদিকে সবসময় খেয়াল রাখতে হবে।

রাবি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ফজলুক হক বলেন, অনেক প্রতিকূলতা পেরিয়ে যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পাশাপাশি রাবি প্রেসক্লাবের নবীন বরণে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন, তাঁদের সবাইকে অভিনন্দন। ক্যাম্পাস জীবনে শুধু পড়াশোনার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখলে চলবে না। নেতৃত্বের গুণ, যোগাযোগ দক্ষতা এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

তিনি আরও বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে সহশিক্ষা কার্যক্রমের কোনো বিকল্প নেই। যারা সাংবাদিকতা শিখতে বা এই পেশায় কাজ করার আগ্রহ রাখে, তাঁদের সবাইকে রাবি প্রেসক্লাবে এসে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

প্রধান আলোচকের বক্তব্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন বকুল বলেন, আমার গর্ববোধ হয়, যখন দেখি আমার শিক্ষার্থীরাই বিভিন্ন সাংবাদিক সংগঠনের নানা দায়িত্ব পালন করছে। আমরা সাংবাদিকতা করব শুধু খবরের পেছনে দৌড়ানোর জন্য নয়; আমাদের সমাজকে চিনতে হবে, রাষ্ট্রকে চিনতে হবে। আমরা যদি কাঙাল হরিনাথকে না চিনি, যদি মোনাজাত উদ্দীনকে না চিনি, তাহলে সাংবাদিকতার শেকড়কেই চিনতে পারব না। তাই তাঁদের বিষয়ে জানতে হবে, তাঁদের নিয়ে আলোচনা করতে হবে এবং তাঁদের বই ও প্রতিবেদন নিয়ে চর্চা করা উচিত। এই বিশ্ববিদ্যালয়ে নানা বিষয় নিয়ে রিপোর্ট করতে হয়, তাই একজন সাংবাদিকের বিভিন্ন বিষয়ে বিস্তৃত ধারণা থাকা প্রয়োজন।

তিনি আরও বলেন, নৈতিকতার জায়গা থেকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে একটি অবক্সয় দেখা দিয়েছে। এখন মানুষ মানুষকে সম্মান দিয়ে কথা বলে না। লেখা কিংবা কথার মাধ্যমে অন্যের অসম্মান করার প্রবণতা বেড়েছে। কিছু দুর্নীতিগ্রস্ত গোষ্ঠী নিজেদের স্বার্থে গণমাধ্যমকে ব্যবহার করে। তাই কেউ যেন আমাকে ব্যবহার করে অন্য সুবিধা আদায় করতে না পারে কিংবা সমাজের ক্ষতিকর কোনো কাজে সম্পৃক্ত করতে না পারে, সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে। আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য প্রেসক্লাবকে অসংখ্য ধন্যবাদ।

সমাপনী বক্তব্যে সভাপতি আশিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাংবাদিকতা একটি অনন্য দক্ষতা। অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি আমরা নিজেদের আগ্রহ ও বিশ্ববিদ্যালয়ের কল্যাণে এই স্বেচ্ছাসেবী কাজ করি। সাংবাদিকতা করতে গিয়ে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। তবে ঐক্যবদ্ধভাবে সেগুলো মোকাবিলা করে আমরা নিজেদের অধিকারও আদায় করি।

তিনি আরও বলেন, আমি চাই তারাই সাংবাদিকতায় আসুক, যাদের সত্যিকারের আগ্রহ রয়েছে এবং যারা এটিকে নিজের ক্যারিয়ারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মনে করে। আজ যারা নবীন বরণে অংশ নিয়েছেন, ক্যাম্পাস সাংবাদিকতার এই যাত্রায় আমরা আপনাদের সহযোগী, সহযাত্রী ও সহকর্মী হিসেবে পাশে থাকতে চাই এবং অভিজ্ঞতা বিনিময় করতে চাই।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবায়ের জিসানের সঞ্চালনায় সহসভাপতি মারুফ হোসেন মিশন ও মিরাজ আফ্রিদি, যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছালেহ শোয়েব, কোষাধ্যক্ষ ফজলে রাব্বি পরশ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ফাহমিদুর রহমান ফাহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মীর তুহিন, দপ্তর সম্পাদক আবু বকর অনিক, ক্রীড়া সম্পাদক সৈয়দ মাহিনসহ কার্যনির্বাহী ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এবারও সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত আহ্বান জানায় প্রেসক্লাব। এতে প্রায় ২০০ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। তাঁদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৫০ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%