প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
হলিউডের সিনেমা নির্মাতাদের মধ্যে অনবদ্য এক নাম ক্রিস্টোফার নোলান। তার সিনেমা মানেই অন্যরকম কিছু। তাতে শুধুমাত্র বক্স অফিসে ঝড় দেখা দেয় না, বরং তিনি দর্শক-সমালোচকদের জন্য নতুন ভাবনার জগত তৈরি করেন। কখনও স্বপ্নের গোলকধাঁধা, কখনও সময়ের রহস্য, আবার কখনও মহাকাশের অসীম বিস্তার—সবকিছুই অসাধারণ দক্ষতায় বড় পর্দায় তুলে ধরেছেন এই অস্কারজয়ী ব্রিটিশ নির্মাতা।
তার সিনেমা দেখার জন্য তাবৎ দুনিয়ার দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করেন। বড় খবর হচ্ছে, আবারও দর্শকদের সেই অপেক্ষা শেষ করতে চলেছেন তিনি। ১৭ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘দ্য ওডিসি’। এই উপলক্ষে বাংলাদেশের দর্শকরাও আনন্দিত হতে পারেন, কারণ একই দিনে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি।
প্রায় তিন হাজার বছর আগে-এর গ্রিক কবি হোমারের মহাকাব্য ‘দ্য ওডিসি’-র অবলম্বনে নির্মিত এই বিশাল বাজেটের সিনেমাটি নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা চলছে। গ্রিক বীর ওডিসিয়াসের দীর্ঘ ও বিপদসংকুল ঘরে ফেরার যাত্রা কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘দ্য ওডিসি’। ট্রোজান যুদ্ধে অংশ নিতে গিয়ে এক দশক রণাঙ্গনে কাটানোর পর দেশে ফেরার পথে ভাগ্যের নির্মম খেলায় সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন ওডিসিয়াস।
ভয়াল সমুদ্র, অচেনা দ্বীপ, অদ্ভুত প্রাণী, দেব-দেবীর রোষসহ সমস্ত বাধা অতিক্রম করে প্রায় ২০ বছর পর নিজের রাজ্য ইথাকায় ফেরার সংগ্রামই এই মহাকাব্যের মূল সুর। ওডিসিয়াস karakter ে অভিনয় করেছেন ম্যাট ডেমন। তাঁর ছেলে টেলিমাকাসের চরিত্রে টম হল্যান্ড এবং স্ত্রী পেনেলোপের চরিত্রে অ্যান হ্যাথাওয়েকে দেখা যাবে। ছবিতে একঝাঁক তারকা আরো অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন, জেন্ডায়া, শার্লিজ থেরন, মিয়া গোথ, বেনি সাফডি এবং জন বার্নথালসহ।
‘দ্য ডার্ক নাইট’ ট্রিলজি, ‘ইনসেপশন’, ‘ইন্টারস্টেলার’ এবং ‘ওপেনহাইমার’-এর মতো বিখ্যাত ছবির নির্মাতা নোলান জানিয়েছেন, ‘দ্য ওডিসি’-র আসল বিশেষত্ব হচ্ছে এর বিশাল পরিসর। তার মতে, ‘প্রতিটি ছবিরই নিজস্ব চ্যালেঞ্জ থাকে। তবে এই ছবিতে যেন প্রতিটি ধাপে নতুন নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছিল।’ তিনি বলেন, ‘দ্য ওডিসি’ তার ক্যারিয়ারের সবচেয়ে বড়, সবচেয়ে কঠিন এবং সবচেয়ে উচ্চাভিলাষী প্রজেক্ট। তার মতে, গ্রিক কবি হোমারের অমর মহাকাব্য ‘দ্য ওডিসি’-কে সিনেমায় রূপ দেওয়া মোটেও সহজ ছিল না। বরং তার দীর্ঘ চলচ্চিত্রজীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে এই ছবি নির্মাণের সময়। মরক্কো, গ্রিস, ইতালি, আইসল্যান্ডসহ একাধিক দেশে হয়েছে ছবিটির শুটিং। প্রতিটি যুদ্ধের দৃশ্য, বিশাল সেট এবং অ্যাকশন দৃশ্য তৈরি করতে মাসের পর মাস ধরে পরিকল্পনা চলেছিল।
ছবিতে ওডিসিউসের ছেলে টেলেম্যাকাসের চরিত্রে অভিনয় করা টম হল্যান্ড শুটিংয়ের প্রথম দিনের অভিজ্ঞতা ভাগাভাগি করে জানিয়েছেন, মরক্কোতে সেটে গিয়ে তিনি যেন কয়েক হাজার বছর পিছিয়ে গিয়েছিলেন। একটি বালিয়াড়ি পেরিয়ে সামনে এসে দেখেন হাজার হাজার শিল্পী, সৈন্যদের সারি, সমুদ্রতীরে শত শত নৌকা এবং বিশাল যুদ্ধের প্রস্তুতি। তিনি বলেন, ‘মনে হচ্ছিল আমি যেন কোনো সিনেমার সেটে নয়, ইতিহাসের এক অধ্যায়ে পৌঁছে গিয়েছি।’
অন্যদিকে, ছবির কেন্দ্রীয় চরিত্র ওডিসিউসের ভূমিকায় অভিনয় করা ম্যাট ডেমন জানান, হলিউডে দীর্ঘদিন কাজ করার পরেও এমন আয়োজন আগে খুব কমই দেখেছেন। ট্রয়ের পতনের একটি দৃশ্যের শুটিংয়ের স্মৃতি তুলে ধরে তিনি বলেন, চারদিকে আগুনে জ্বলছে বাড়িঘর, হাজার হাজার এক্সট্রা শিল্পী যুদ্ধ করছে, আগুনের মধ্যে দিয়ে ছুটে চলেছেন অভিনেতারা।
শট শেষ হওয়ার পর সিনেমাটোগ্রাফার তাকে মনে করিয়ে দেন, এত বিশাল আয়োজন আসলে ছবির একটি ফ্ল্যাশব্যাক দৃশ্য মাত্র। প্রযুক্তিগত দিক থেকেও এই ছবি নোলানের ক্যারিয়ারে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। ‘দ্য ওডিসি’ হচ্ছে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি, যা সম্পূর্ণভাবে আইম্যাক্স ক্যামেরায় ধারণ করা হয়েছে। নোলান জানান, তার লক্ষ্য হচ্ছে, দর্শকদের সবচেয়ে বাস্তব ও নিমগ্ন সিনেমা দেখার অভিজ্ঞতা উপহার দেওয়া। সব মিলিয়ে সিনেমাটি যে নতুন এক মাইলফলক সৃষ্টি করতে চলেছে তার আভাস স্পষ্ট।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন