ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নেমে তরুণ নিখোঁজ


শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নেমে তরুণ নিখোঁজ

বরগুনার তালতলীতে শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নেমে আসাদুল্লাহ নামে এক তরুণ নিখোঁজ হয়েছেন। নিখোঁজের ঘটনা মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টার দিকে ঘটে। নিখোঁজ আসাদুল্লাহ (১৮) আমতলী উপজেলার মানিকঝুড়ি গ্রামের মুসা মিয়ার ছেলে।

তিনি তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠংপাড়া এলাকায় তার ভগ্নিপতি শাওন তালুকদারের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। জানা গেছে, শখের বসে বৈরী আবহাওয়া উপেক্ষা করে দুপুরে আসাদুল্লাহ, ভগ্নিপতি শাওনসহ পাঁচজন শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নামেন। একপর্যায়ে সাগরে তীব্র ঢেউ ও প্রবল স্রোতের কবলে পড়ে আসাদুল্লাহ নিখোঁজ হন। ওই সময় তাঁর সঙ্গে থাকা অন্যরা নিরাপদে তীরে উঠতে সক্ষম হলেও আসাদুল্লাহকে আর খুঁজে পাওয়া যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও নৌ পুলিশের সদস্যরা উপস্থিত হন। পরে উদ্ধার অভিযান শুরু করে প্রশাসন। প্রশাসনের পাশাপাশি স্থানীয় জেলে ও এলাকাবাসী নিজেদের উদ্যোগে নিখোঁজ আসাদুল্লাহকে খুঁজতে এবং উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, 'এখনো নিখোঁজ হওয়া তরুণকে পাওয়া যায়নি। তবে আমাদের ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও নৌ পুলিশের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।'

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘এত বিভীষিকাময় পরিস্থিতি হবে ভাবিনি, কক্সবাজারের আনন্দটাই মাটি’

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:২৫ এম


‘এত বিভীষিকাময় পরিস্থিতি হবে ভাবিনি, কক্সবাজারের আনন্দটাই মাটি’

‘আমি পরিবার সদস্যদের নিয়ে কক্সবাজার যাচ্ছিলাম। কিন্তু পথে এভাবে আটকা পড়ে বিভীষিকাময় পরিস্থিতিতে পড়তে হবে, কখনও ভাবিনি। কক্সবাজারে বেড়ানোর আনন্দ মাটি হয়ে গেছে। হোটেল বুকিং দিয়েছিলাম, সেই টাকাটাও মার খেয়েছে।’ কথাগুলো বলছিলেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে উদ্বিগ্নভাবে পায়চারি করা পর্যটন এক্সপ্রেসের যাত্রী রহমান মঞ্জুর।

টানা ভারী বৃষ্টির ফলে চট্টগ্রামের ষোলশহর এলাকায় রেললাইনে পানি উঠে যাওয়ায়, প্রায় এক হাজার যাত্রী নিয়ে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকায়, তার মতো শত শত যাত্রীর স্বপ্নের ভ্রমণ ভেস্তে গেছে।

মঙ্গলবার রাত সাড়ে ১০টা পর্যন্ত ট্রেনটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনেই অবস্থান করছিল। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘রেললাইন থেকে পানি না নামা পর্যন্ত ট্রেন চলাচল সম্ভব নয়।’

যাত্রী ও রেলওয়ে সূত্র জানায়, সকালে যাত্রা শুরু করলেও চট্টগ্রামের ষোলশহর এলাকায় রেললাইনে পানি উঠে যাওয়ায় ট্রেনটি আটকে পড়ে। পরবর্তীতে যাত্রীদের সুবিধার জন্য ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে আনা হলেও, রাত পর্যন্ত কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যেতে পারেনি।

দীর্ঘ অপেক্ষায় নারী, শিশু ও বৃদ্ধসহ প্রায় এক হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েন। অনেকেই স্টেশন থেকে শুকনো খাবার কিনে সময় পার করতে বাধ্য হন।

ট্রেনের আরেক যাত্রী আবু নাছের, যিনি ঢাকার রামপুরার বাসিন্দা, বলেন, ‘স্ত্রী ও সন্তানকে নিয়ে অনেক আগেই কক্সবাজার ভ্রমণের পরিকল্পনা করেছিলাম। সহজে টিকিট না পাওয়ায় আগেভাগেই টিকিট সংগ্রহ করি। সকালে কমলাপুর স্টেশন থেকে পর্যটন এক্সপ্রেসে যাত্রা শুরু করার পর সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু চট্টগ্রামের ষোলশহর এলাকায় রেললাইনে পানি উঠে যাওয়ায় ট্রেনটি থমকে যায়।’

চট্টগ্রামে গত সোমবার বিকেল ৩টা থেকে মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত, ২৪ ঘণ্টায় ৪১২ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা ভারী বর্ষণে নগরীর অধিকাংশ নিচু জায়গাগুলোতে হাঁটু থেকে বুকসমান পানি জমে যায়। এই পরিস্থিতির প্রভাব পড়েছে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনেও।

রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ সফিকুর রহমান বলেন, ‘ভারী বৃষ্টির কারণে রেললাইনে পানি উঠে যাওয়ায় কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস আটকে রয়েছে। রেললাইন থেকে পানি নেমে গেলে ট্রেনটি কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আব্বু, আমাকে কয়টা নাম্বার দিন’-পরীক্ষার খাতায় সপ্তম শ্রেণির ছাত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:২৭ এম


‘আব্বু, আমাকে কয়টা নাম্বার দিন’-পরীক্ষার খাতায় সপ্তম শ্রেণির ছাত্রী

ছবি-ফেসবুক থেকে নেওয়া

 

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায়, এক শিক্ষার্থী পরীক্ষার খাতায় নম্বর চেয়ে শিক্ষককে ‘আব্বু’ সম্বোধন করেছে। সপ্তম শ্রেণির ওই ছাত্রীর উত্তরপত্রটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনার পাশাপাশি স্থানীয় শিক্ষাব্যবস্থার মান নিয়েও অনেকেই নানা প্রশ্ন তুলছেন।

মঙ্গলবার (৭ জুলাই) এ নিয়ে পরীক্ষার খাতার ছবিসহ সংশ্লিষ্ট শিক্ষকের দেওয়া একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে।

এই পোস্টে দেখা যায়, শিক্ষার্থী তার পরীক্ষার খাতায় ভুল ও শুদ্ধ বানান লিখে লিখেছে, ‘স্যার, সত্যি কথা বলতে আজকে শিখবো, কালকে শিখবো, এরকম করে সময় চলে গেছে। কিছু শেখা হয়নি। তাই পরীক্ষার খাতায় কিছু লিখতে পারলাম না। বলছিলাম কী স্যার, আপনাকে আব্বু ডাকলাম। দয়া করে আমাকে কয়টা নাম্বার দিন। আব্বু, আব্বু, আব্বু...আব্বু, আমাকে কয়টা নাম্বার দিন।’

উত্তরপত্রটি শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই শিক্ষক লেখেন, ‘আমার স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্রীর অবস্থা দেখুন।’

তিনি আরও উল্লেখ করেছেন, ‘শিক্ষার বর্তমান বাস্তবতা তুলে ধরার উদ্দেশ্যেই উত্তরপত্রটি শেয়ার করেছি। কাউকে হেয় করা আমার উদ্দেশ্য ছিল না। শিক্ষার্থীদের শেখার ঘাটতি দূর করতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।’

এ বিষয়ে হাতিয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আ ন ম হাসান বলেন, ‘একটি উত্তরপত্র দেখে পুরো শিক্ষাব্যবস্থার মূল্যায়ন করা ঠিক হবে না। তবে এমন ঘটনা অবশ্যই উদ্বেগজনক। শিক্ষার্থীদের মৌলিক দক্ষতা বাড়াতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লুটপাটের সুযোগ দিতে ছাত্র-জনতা রক্ত দেয়নি: নাহিদ ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:২৯ এম


লুটপাটের সুযোগ দিতে ছাত্র-জনতা রক্ত দেয়নি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম (এমপি) মন্তব্য করেছেন যে, "আমরা পরিবর্তনের জন্য জীবন দিয়েছি, রক্ত দিয়েছি। এক দলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক দলকে লুটপাটের সুযোগ করে দিতে বাংলাদেশী ছাত্র-জনতা রক্ত দেয়নি।"

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে টাঙ্গাইলের সখীপুরে জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ শেষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, "আপনারা ভয় পাবেন না। বিগত সময়ে একটি দলের শাসনে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারত না। কথা বললেই জেলে নেয়া হতো, গুম করা হতো এবং হয়রানির শিকার হতে হতো। এখন আবার বাংলাদেশকে একদলীয় শাসনের দিকে নেয়ার চেষ্টা চলছে।"

তিনি অভিযোগ করেন, সংসদে ও সংসদের বাইরে তাদের কথা বলতে দেয়া হচ্ছে না। হামলা ও ভয়ভীতি দেখিয়ে রাজনৈতিক কার্যক্রম সংকুচিত করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, "আওয়ামী লীগ ও প্রকৃত অপরাধীদের বিচারের দাবি জানাই। নিরপরাধ ব্যক্তি ও ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি, লুটপাট ও হামলা বন্ধ করতে হবে।"

 

কর্মসংস্থান বিষয়ে নাহিদ ইসলাম আরও বলেন, "বিএনপি দেশে কোটি মানুষের কর্মসংস্থান তৈরির কথা বলেছিল। কিন্তু গত চার মাসে তারা উল্লেখযোগ্য কোনো কর্মসংস্থান সৃষ্টি করতে পারেনি। এবারের বাজেটেও কর্মসংস্থান তৈরির কোনো সুস্পষ্ট রূপরেখা নেই।"

বক্তব্যে তিনি জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব, লোডশেডিং, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম বৃদ্ধি, জ্বালানি তেলের মূল্য না কমানো, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সীমান্ত হত্যা এবং ভারতের পুশইন ইস্যুতে সরকারের কঠোর সমালোচনা করেন। একই সঙ্গে পুলিশ ও প্রশাসনের উদ্দেশে দলীয় আনুগত্য পরিহার করে পেশাগত নিরপেক্ষতা ও মর্যাদা রক্ষার আহ্বান জানান তিনি।

বিরোধীদলীয় এই চিফ হুইপ বলেন, "গত রাতে সাভারে জুলাই পদযাত্রায় ককটেল হামলা চালিয়ে কর্মসূচি বানচালের চেষ্টা করা হয়েছে।" এ সময় সখীপুরে পদযাত্রায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য তিনি স্থানীয়দের ধন্যবাদ জানান।

একই অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পুশইন সংক্রান্ত বক্তব্য ও কার্যক্রমকে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি বলে মন্তব্য করেন। এ সময় এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন হায়দারসহ সখীপুর উপজেলা এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাগড়াছড়িতে আধিপত্যের লড়াই, ইউপিডিএফ–জেএসএস গোলাগুলিতে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫০ এম


খাগড়াছড়িতে আধিপত্যের লড়াই, ইউপিডিএফ–জেএসএস গোলাগুলিতে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ২ নম্বর চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গলপাড়ায় আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত) ও জনসংহতি সমিতির (জেএসএস) মধ্যে সংঘটিত গোলাগুলির ফলে তিনজন নিহত হওয়ার খবর জানিয়েছে পুলিশ। সোমবার (৬ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ তিনজন নিহত হওয়ার খবর নিশ্চিত করে জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়, এবং এতে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান।

ওসি বলেছেন, নিহতদের পরিচয় এখনো নির্ধারণ করা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে খবর পেয়ে। মরদেহ উদ্ধার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক মাস ধরে পানছড়ি এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্তু গ্রুপ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (প্রসীত গ্রুপ)-এর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে থেমে থেমে সংঘর্ষ সম্পর্ক প্রভাব ফেলছে।

গোলাগুলির পূর্বে, গত ২৪ জুন খাগড়াছড়ির দীঘিনালা ও রামগড় উপজেলার পৃথক দুটি স্থানে সংঘটিত গোলাগুলির ঘটনায় ইউপিডিএফ (প্রসীত)-এর দুটি সদস্য প্রাণ হারান। রামগড় উপজেলার প্রেমতলা এলাকায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘটিত গোলাগুলিতে ববিন ত্রিপুরা (৩২) নিহত হন এবং একই ঘটনায় মংসানু মারমা ওরফে জীবন (২৯) আহত হন বলে দাবি করে ইউপিডিএফ। ওই সময় ঘটনাস্থল থেকে নিরাপত্তাবাহিনী একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করে।

একই দিন দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের মুড়োপাড়া এলাকায় গুলিতে ইউপিডিএফ সদস্য সুজন চাকমা (৪৮) নিহত হন। ইউপিডিএফ সংগঠনটি ঘটনার জন্য জনসংহতি সমিতিকে দায়ী করে। তাদের দাবি, জেএসএসের সশস্ত্র সদস্যরা তাদের কর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়ে ছিল।

চলতি বছরের প্রথম পাঁচ মাসে পার্বত্য অঞ্চলে সংঘর্ষ, সশস্ত্র তৎপরতা ও আধিপত্যের দ্বন্দ্বে অন্তত তিনজন নিহত এবং কয়েকজন আহত হওয়ার ঘটনা সংঘটিত হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%