০৫:১১ পি.এম
৯ম আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াডে (আইইও) উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। অর্থনীতি, ফাইন্যান্স ও বিজনেস কেসভিত্তিক বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় ৫৭টি দেশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
চীনের শেনঝেন শহরে অনুষ্ঠিত এই আসরে বাংলাদেশ দলের সদস্য ফারাবিদ বিন ফয়সাল ব্রোঞ্জ পদক অর্জন করেন। তিনি ঢাকার মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলের (ধানমন্ডি শাখা) শিক্ষার্থী।
এদিকে প্রথমবারের মতো আয়োজিত ‘আইইও ইয়ুথ টক’-এ বাংলাদেশ দল প্রথম স্থান অর্জন করে গ্লোবাল চ্যাম্পিয়নের স্বীকৃতি পেয়েছেন জাইফ বিন মোরশেদ।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
যোগাযোগ দক্ষতা, সমালোচনামূলক চিন্তাশক্তি এবং নেতৃত্বের সক্ষমতার ভিত্তিতে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় তার এই অর্জন বাংলাদেশের জন্য নতুন গৌরব বয়ে এনেছে। জাইফ ঢাকার মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের (গুলশান শাখা) শিক্ষার্থী।
এছাড়া অর্থনীতি শিক্ষায় ধারাবাহিক অবদান, আন্তর্জাতিক অংশগ্রহণ এবং সাফল্যের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াড কর্তৃপক্ষ বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াডকে (বিডিইও) ‘স্পেশাল ইন্টারন্যাশনাল রিকগনিশন অ্যাওয়ার্ড’ প্রদান করেছে। বৈশ্বিক অর্থনীতি শিক্ষায় বাংলাদেশের ক্রমবর্ধমান ভূমিকার স্বীকৃতি হিসেবে এ পুরস্কারকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।
বাংলাদেশ দলের অন্য সদস্যরা হলেন ফারিহা তাসনিম (মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, গুলশান), প্রান্ত ঘোষ (মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুল, ধানমন্ডি) এবং ফাইয়াদ সালেহীন আহমেদ (স্কলাস্টিকা, দ্বাদশ শ্রেণি)।
সংশ্লিষ্টরা বলছেন, এই আন্তর্জাতিক সাফল্য বাংলাদেশের শিক্ষার্থীদের অর্থনীতি, ফাইন্যান্স ও নেতৃত্বের দক্ষতার পাশাপাশি বিশ্বমঞ্চে দেশের সম্ভাবনাকেও নতুনভাবে তুলে ধরেছে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন