০৫:২৫ পি.এম
গত বছর বাংলাদেশ সফরে আসার পরিকল্পনা ছিল ভারতীয় ক্রিকেট দলের। তবে রাজনৈতিক কারণে সরকারের অনুমতি না পাওয়ার ফলে বিসিসিআই সিরিজটি স্থগিত করে। তবে জাতীয় নির্বাচনের পর পরিস্থিতির পরিবর্তনের কারণে চলতি বছরের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ভারতের।
এই সফরে দুই দল তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে। তবে সম্প্রচারস্বত্ব বিক্রির উদ্যোগ এবং ভারতের শ্রীলঙ্কা সফরের সূচিতে পরিবর্তনের ফলে বিষয়টি আবার আলোচনায় এসেছে।
মঙ্গলবার (২১ জুলাই) যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এ বিষয়ে কথা বলেছেন।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
তিনি বলেন, বর্তমান সরকার ক্রীড়া কূটনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ক্রিকেট আমাদের জন্য মর্যাদার একটি ক্ষেত্র, পাশাপাশি বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের শক্ত অবস্থান রয়েছে। আমরা ইতোমধ্যে ভারতীয় দূতাবাসের সঙ্গে কথা বলেছি, তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং সবাই সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফরের অপেক্ষায় রয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ভারত বাংলাদেশে এলে অতীতে ঘটে যাওয়া একটি ছোট ঘটনার কারণে যে উত্তেজনা তৈরি হয়েছিল, সেটি আমরা অতিক্রম করতে পারব বলে মনে করি। আশা করছি, ক্রীড়া কূটনীতি, পারস্পরিক যোগাযোগ এবং দুই দেশের চলমান সম্পর্ক আরও এগিয়ে যাবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন