০৪:৩৯ পি.এম
সকাল থেকে রাজধানী ঢাকা ও সারা দেশে বৃষ্টিপাত শুরু হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এখন বৃষ্টিপাত হচ্ছে।
সোমবার (২০ জুলাই) এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদফতর জানিয়েছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর ফলে ঢাকা ও এর আশেপাশের অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
এছাড়া বয়ে যেতে পারে দমকা হাওয়া। ভারী বৃষ্টির কারণে রাজধানীর নিচু এলাকাগুলোতে সাময়িক জলজট সৃষ্টি হতে পারে, যা সাধারণ মানুষের ভোগান্তি বাড়াতে পারে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
অন্যদিকে, আগামী ২৩ তারিখ থেকে দেশের দক্ষিণাঞ্চলে বিশেষ করে চট্টগ্রাম বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। এ সময় সেখানে সতর্কতা জারি করা হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন